| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। "চুম্বন"
অন্ধকারের মাঝে আলোর লুকোচুরি
মেহেদি-মাখা হাতে ভালবাসার রঙ ,
সিক্ত নয়নের শেষ হয় অপেক্ষা
উষ্ণ ঠোঁটে তপ্ত চুম্বন ...
২। "বৃষ্টি"
ধুলোপথে সিক্ত ধুলিকনা , কাদামাটির ন্যায় নব যৌবনে,
মেঘ যেন কান্না করে , বালিকা বধুর নয়নে ।
তপ্ত দাহে শরীর যেন, কান্ত মরুদ্যান ,
বৃষ্টির ছোয়ায় আসে প্রানে, নব জীবনের টান। (উৎসর্গ ঝম ঝম বৃষ্টিকে)
৩। "গল্প"
তীব্র অনুভুতিগুলো স্পন্দনের সাথে হারিয়ে যায়
জড়িয়ে যায় অনেকগুলো ছোট গল্প জীবনের বড় গল্পে ,
নিরবে কেটে যায় অনেক বেলা
দিন-রাত্রির সংকল্পে...
©somewhere in net ltd.