| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“পরিচয়”
অনেকদিন ধরে বিজ্ঞানিরা যে সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিলেন না তার কারন হল ;
“পৃথিবী ছাড়া অন্য গ্রহের প্রাণের শারীরিক গঠন কিছু নিদিষ্ট জীব-বিজ্ঞানের বিবরন দ্বারা দেবার চেষ্টা করা হচ্ছিলো”
আসলেই কি এই মহাজগতের সকল প্রাণী একই রকম উপাদানে গঠিত ?
সময়ঃ ৩০১৩ সাল ( পৃথিবী ) / ১১০৩ সাল ( গ্রহঃ নয়ন৮৬১৩ )
[ পৃথিবী এবং অন্য গ্রহগুলোর ভিন্ন ভিন্ন সময়ে পরিচালিত হচ্ছে ]
একটি নাম্বার দিয়ে গ্রহটাকে চেনা যায় , মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র এর নাম দিয়েছে ‘নয়ন৮৬১৩’ ।
গত ৮ বছর ধরে ডাঃ শিহাব এই গ্রহটিতে অবস্থান করছেন । বিজ্ঞানিরা বিংশ শতাব্দীর শেষ দিকে প্রায় শতভাগ প্রমান করেছিলেন এই গ্রহে প্রান আছে । প্রায় ৫০০ বছর সময় লেগেছে মানুষের এই গ্রহে যাবার পর্যাপ্ত উপকরন আবিষ্কার করতে ।
আজ কাজ শুরু করার পর থেকে ডাঃ শিহাবের মন অনেক ভালো আছে , হাল্কা মিষ্টি একটা গানের সুর শিস দিতে দিতে সব কিছু তৈরি করে নিতে লাগলো । উত্তেজনায় শরীরের রক্ত কণিকাগুলো যে উত্তপ্ত হচ্ছে তা ডাঃ শিহাব বুঝতে পারছে ভালো করেই । প্রেমিকার সাথে প্রথমবার দেখা করার সময় যেরকম নার্ভাস লাগছিল ডাঃ শিহাবের আজ ঠিক একই রকম লাগছে তার । প্রেমিকার সাথে দেখা করার তুলনা করতেই হা হা করে হেসে উঠলো শিহাব ।
এই সব চিন্তা করতে করতে ডাঃ শিহাব তার ‘ডিএনএ যোগাযোগ মেশিন’ মডিউল সেট করে নিলো । যোগাযোগের অদ্ভুত আবিষ্কার এই মেশিন , এর মাধ্যমে যে কোন প্রাণীর সাথে যোগাযোগ করা যায় , অনেকটা ২০০০ সালের ( পৃথিবী ) ভাষা ট্রান্সলেটরের মতো কাজ করে । প্রাণীর ডিএনএ স্যাম্পল সেট করে নিলেই হয় । যদিও শুরুতে স্বাধীনের ডিএনএ স্যাম্পল কাজ করবে কিনা তা নিয়ে মতভেদ ছিলো , কারন স্বাধীনের জীবন ধারনের জন্য শুধু সূর্যের আলো আর রাতের নিকষ কালো অন্ধকার প্রয়োজন ( কোন পানি , বাতাস বা অন্য কোন বস্তু গ্রহন করে না ) ।
প্রায় ২৪ ঘণ্টা আগে ডাঃ শিহাব তার নিজের এবং নয়ন৮৬১৩ এর এক মাত্র বাসিন্দা “স্বাধীন” এর ডিএনএ সেট করা শুরু করেছে ।
সবকিছু চূড়ান্ত, এখন পরিচয়ের পালা ।
প্রথম কথাটি কি বলবে সে ?
দুটি ভিন্ন গ্রহের ভিন্ন প্রাণী কি আজ চূড়ান্ত ভাবে নিজেদের কথা অন্যকে জানাতে পারবে ?
এইসব চিন্তা করতে করতে ডাঃ শিহাবের পা তার মহাকাশ যানের শেষ সিঁড়িটি অতিক্রম করল...
[ পরিশেষেঃ গ্রহ ‘নয়ন৮৬১৩’ এর “স্বাধীন” হল প্রথম প্রাণী যে মানুষের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলো । আজ ৫০১৩ সালে এই দুই মহান প্রানের নাম সকল মহাকাশ প্রাণীরা স্রদ্ধার সাথে স্মরণ করে ]
( written by : নশ্বর ) সময়ঃ ২৫ মে ২০১৩
২|
০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫০
-নশ্বর- বলেছেন:
ধন্যবাদ ।
(এইটি আমার প্রথম লেখা কল্পবিজ্ঞান গল্প )
:-)
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪০
খেয়া ঘাট বলেছেন: ভালো লিখেছেন