| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট কাঁধে বড় দায়িত্ব। একগাদা মানুষের সাথে ভুল বোঝাবুঝি। প্রতিদিন সকালে উঠে নতুন কোন চাকরীর আশায় বসে থাকা। আশা পূরণ না হবার হতাশা। একটা ভূলের মাশুল দিতে দিতে ক্ষয়ে যাওয়া জীবন। মাসের পর মাস অপেক্ষা "এই বুঝি সব সমস্যা শেষ! এই হয়ত আবার প্রতিমাসের এক তারিখে ঘরে ফিরে সবার মুখের দিকে হাসিমুখে তাকাতে পারবো!" আর হয়ে ওঠেনা। এভাবেই কেটে যায় রাত-দিন। এভাবেই কেটে যায় বৃত্তবন্দী এক একটা মুহূর্ত। দিন যায়, বোঝা বাড়ে, আর কমে যায় বেঁচে থাকার ইচ্ছা! একই চক্রে ঘুরছে সব। আর, দায়িত্বপালনে ব্যর্থ যুবক হতাশ মুখ লুকায় উটপাখির মতো! কি চেয়েছে সে? কিছুই না, শুধু ভালো থাকাই একমাত্র চাওয়া। তবে, ভালো থাকতে চাওয়া এখানে অপরাধ। আর প্রতিদিন অপরাধীর মতো জীবন কাটানোই বোধহয় নিয়তি...
চক্রের ফাঁদে কোন একদিন হয়তো হয়ে যাবে পত্রিকার শিরোনাম। তাও ভালো, অন্ততঃ পত্রিকার একটা খবর হতে পারার মতো যোগ্যতা আছে সেই ভেবেই নরকে বসেও স্বর্গের সুখ নেবে যুবক!
সফল আরো সফল হবে, আর যুবক ব্যর্থ...
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯
তাশফিয়া নওরিন বলেছেন: