| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামুআলাইকুম,
সবাই ভাল আছেন?? ভালো থাকি কিংবা না থাকি আল্লাহের নির্দেশ এবং নবীর সুন্নত মেনে চললে দুনিয়া আখিরাত উভয়ে কামিয়াব হওয়া যায়।নিচে ঘুমানোর সুন্নতগুলো দেয়া হল, যতটুকু পারি আদায়ের চেষ্টা করি।
১. ইশার নামাযের পর যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করা, যাতে তাহাজ্জুদের জন্য উঠা সহজ হয়।
(বুখারী, হাঃ নং ৫৪৭)
... বি.দ্র. নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যমীন, চৌকি, কাপড়ের বিছানা, চাটাই, চামড়ার বিছানা ইত্যাদির উপর শয়ন করেছেন বলে হাদীসে বর্ণিত আছে।
(বুখারী শরীফ, হাঃ নং ২০৬৯/ শামায়িলে তিরমিযী, পৃ. ২২)
২. উযু করে শয়ন করা।
(বুখারী শরীফ, হাঃ নং ৬৩১১)
৩. শোয়ার পূর্বে বিছানা ভালভাবে ঝেড়ে নেয়া।
(বুখারী শরীফ, হাঃ নং ৬৩২০)
৪. শয়নের পূর্বে পরিহিত কাপড় পরিবর্তন করে ঘুমের কাপড় পরিধান করা।
(আল মাদখাল, ৩ : ১৬২)
৫. শয়নের পূর্বে ‘বিসমিল্লাহ’ বলে নিম্নে বর্ণিত কাজগুলো করা : ১. দরজা বন্ধ করা। ২. মশক বা পানির পাত্র এবং খাদ্য দ্রব্যের পাত্র ও অন্যান্য পাত্রসমূহ ঢেকে রাখা। যদি ঢাকার জন্য কোন বস্তু না পাওয়া যায়, তাহলে ‘বিসমিল্লাহ’ পড়ে তার মুখে একটি লাটি বা ছড়ি রেখ দেয়া, ৩. বাতি নিভানো।
(বুখারী শরীফ, হাঃ নং ৫৬২৩-২৪)
৬. ঘুমানোর পূর্বে উভয় চোখে তিনবার করে সুরমা লাগানা।
(মুস্তাদরাক, হাঃ নং ৮২৪৯)
৭. ঘুমানোর পূর্বে কিছু পরিমাণ কুরআন শরীফ তিলাওয়াত করা। যথা : আলহামদু শরীফ, সূরা কাফিরূন, আয়াতুল কুরসী, আমানার রসূল থেকে সূরা বাক্বারার শেষ পর্যন্ত, সূরা মুলক, আলিফ লাম মীম সিজদাহ ইত্যাদি তিলাওয়াত করা বেশি পড়া সম্ভব না হলে কমপক্ষে ছোট ২/ ৩ টি সূরা পড়ে নেয়া।
(তাবারানী কাবীর হাঃ নং-২১৯৫) (আল আদাবুল মুফরাদ, হাঃ নং ১২০৯/ বুখারী শরীফ, হাঃ নং ৩২৭৫)
৮. ঘুমানোর পূর্বে কয়েকবার দরূদ শরীফ পাঠ করা এবং তাসবীহে ফাতেমী অর্থাত ৩৩ বার সূবাহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়া।
(বুখারী শরীফ, হাঃ নং ৩১১৩)
৯. সূরা ইখলাস, সূরা ফালাক্ব ও সূরা নাস প্রত্যেকটা তিনবার করে পড়ে হাতে দম করে যতটুকু সম্ভব মাথা হতে পা পর্যন্ত সমস্ত শরীরে হাত মুছে দেয়া। তিনবার এরূপ করা।
(বুখারী শরীফ, হাঃ নং ৫০১৭)
১০. ঘুমানোর সময় ডান কাতে কিবলামুখী হয়ে শোয়া সুন্নাত। উপুড় হয়ে শয়ন করতে নিষেধ করা হয়েছে। কারণ এভাবে শয়ন করাকে আল্লাহ তা‘আলা পছন্দ করেন না।
(বুখারী শরীফ, হাঃ নং ৬৩১৪/ সহীহ ইবনে হিব্বান হাঃ নং ৫৫৪৯)
১১. শয়ন করে এ দু‘আ পড়া :
باسمك ربى وضعت جنبى وبك ارفعه، ان امسكت نفسى فارحمها وان ارسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين
(বুখারী শরীপ, হাঃ নং ৬৩২০)
১২. ঘুমানোর পূর্বে তিনবার এই ইস্তিগফার পড়া :
استغفر الله الذى لا اله الا هو الحى القيوم واتوب اليه
(তিরমিযী, হাঃ নং ৩৩৯৭)
১৩. এই দু‘আটিও পড়া :
اللهم باسمك اموت واحيى
(বুখারী শরীফ, হাঃ নং ৬৩১৪)
১৪. সর্বশেষে এ দু‘আটি পড়া :
اللهم اسلمت وجهى اليك وفوضت امرى اليك والجأت ظهرى اليك رغبة ورهبة اليك لاملجأ ولا منجا منك الا اليك- اللهم امنت بكتابك الذى انزلت وبنبيك الذى ارسلت-
(বুখারী, হাঃ নং- ২৪৭)
১৫. শয়ন করার পর ভয়ে ঘুম না আসলে এই দু‘আ পড়া :
اعوذ بكلمات الله التامة من غضبه وعقابه وشرعباده ومن همزات الشياطين وان يحضرون-
(তিরমিযী, হাঃ নং ৩৫২৮)
১৬. স্বপ্নে ভয়ংকর কিছু দেখে চক্ষু খুলে গেলে তিনবার
اعوذ بالله من الشيطان الرجيم
পড়ে বাঁ দিকে থু-থু ফেলে পার্শ্ব পরিবর্তন করে শোয়া। তাতে ক্ষতির আর কোন আশংকা থাকে না এবং এ দু‘আটি পড়া :
اللهم انى اعوذبك من شر هذه الرؤيا-
(মুসলিম, হাঃ নং ২২৬২)
১৭. সুযোগ হলে দুপুরে খানার পর কিছুক্ষণ কাইলূল্লাহ করা অর্থাত শয়ন করা। চাই ঘুম আসুক বা না আসুক।
(বুখারী শরীফ, হাঃ নং ৯৩৯)
আসুন সুন্নত আদায়ের চেষ্টা করি। ভালো থাকবেন। খোদা হাফেয।
০৬ ই জুন, ২০১২ রাত ১:০২
আমি বন্য বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
ইমানের সাথে থাকবেন।।
২|
০৬ ই জুন, ২০১২ রাত ১:০১
মিজান মাহমুদ বলেছেন: পাগলের প্রলাপ।
০৬ ই জুন, ২০১২ রাত ১:০৫
আমি বন্য বলেছেন: এই পাগল আইলো কই থেকে ??
তোরে এইহানে ধুক্তে কে কইসে
নাস্তিক কোথাকার ??
আল্লাহ এনাকে হেদায়েত দান করুন
৩|
০৬ ই জুন, ২০১২ রাত ১:৩৩
মাইদেশ বলেছেন: যাকে তাকে নাস্তিক বলা ইসলামে নিষেধ.............এটা কি আপনি জানেন .............স্বংয় নবীজী তার চাচারে মুসলমান বানাতে পারি নাই.....আপনে কোন চেটের বাল.....যতোসব মূর্......খ
৪|
০৬ ই জুন, ২০১২ রাত ১:৪১
আফিফা মারজানা বলেছেন: @মাইদেশ নবিজীসাঃ কাউকে মুসলমান বানান না ,বানান আল্লাহ ।নবিজী সাঃ ইসলামের দিকে আহবান করেন ।
আর যাকে তাকে নাস্তিক বলা মানা তবে নাস্তিক বলতে মানা নাই ।কুকুরকে কুত্তা বললে গালি দেয়া হয়?
৫|
০৬ ই জুন, ২০১২ রাত ১:৪৬
আফিফা মারজানা বলেছেন: কারেকশন .নাস্তিককে নাস্তিক বলতে মানা নেই
৬|
০৬ ই জুন, ২০১২ রাত ২:০৯
পুংটা বলেছেন:
১. কোনো কিছু আরম্ভ করার পূর্বে= বিসমিল্লাহ
২. কোনো কিছু করার উদ্দেশ্য = ইনশাল্লাহ
৩. কোনো বিস্ময়কর বিষয় দেখলে = সুবহানাল্লাহ
৪. কষ্টে ও যন্ত্রণায় = ইয়া আল্লাহ
৫. প্রশংসার বহিঃপ্রকাশ = মাশাআল্লাহ
৬. ধন্যবাদ জ্ঞাপনে = যাজাকাল্লাহ
৭. ঘুম থেকে জাগ্রত হবার পর = লা-ইলাহা-ইল্লাল ্লাহ
৮. শপথ নেয়ার সময় = ওয়াল্লাহি বিল্লাহ
৯. হাঁচি দেয়ার পর = আলহামদু লিল্লাহ
১০. অন্য কেউ হাঁচি দিলে = ইয়ার হামুকাল্লাহ
১১. জিজ্ঞাসার জবাবে = আলহামদু লিল্লাহ
১২. পাপের অনুশোচনায় = আসতাগফিরুল্লাহ
১৩. পরপোকার করার সময় = ফিসাবিলিল্লাহ
১৪. কাউকে ভালোবাসলে = লিহুব্বিল্লাহ
১৫. বিদায়ের সময় = ফিআমানিল্লাহ
১৬. সমস্যা দেখা দিলে = তাওয়াক্কালতুআলা ল্লাহ
১৭. অপ্রীতিকর কিছু ঘটলে = নাওযুবিল্লাহ
১৮. আনন্দদায়ক কিছু দেখলে = ফাতাবারাকাল্লাহ
১৯. প্রার্থনায় অংশগ্রহণ শেষে = আমীন
২০. মৃত্যু সংবাদ শুনলে = ইন্নালিল্লাহি-ও য়া-ইন্না ইলাইহি রাজিউন
বর্তমান সময়ে এই দেশের মানুষ যা করে।
১. কোনো কিছু আরম্ভ করার পূর্বে= কতো টাকা চুরি করবো।
২. কোনো কিছু করার উদ্দেশ্য = নিজের আখের গোছানো।
৩. কোনো বিস্ময়কর বিষয় দেখলে = ডাল মে কুচ কালা হে।
৪. কষ্টে ও যন্ত্রণায় = অন্যকে দায়ী করা।
৫. প্রশংসার বহিঃপ্রকাশ = বাঁকা হাসি।
৬. ধন্যবাদ জ্ঞাপনে = তলেতলে ক্ষতির চিন্তা।
৭. ঘুম থেকে জাগ্রত হবার পর = সারাদিনের অকামের লিষ্ট মনে করা।
৮. শপথ নেয়ার সময় = ডানকান দিয়ে ডুকে বামকান দিয়ে বের করে দেয়া।
৯. হাঁচি দেয়ার পর = দেয়ালে মোছা।
১০. অন্য কেউ হাঁচি দিলে = গালাগাল দেয়া।
১১. জিজ্ঞাসার জবাবে = কোন জিগাইলি?
১২. পাপের অনুশোচনায় = অনুশোচনা..??!!
১৩. পরপোকার করার সময় = উপরির চিন্তা।
১৪. কাউকে ভালোবাসলে = ডেটিং এর ধান্দা।
১৫. বিদায়ের সময় = দুরে গিয়া মর।
১৬. সমস্যা দেখা দিলে = অন্যকে ফাসানো।
১৭. অপ্রীতিকর কিছু ঘটলে = বুক ফুলায়ে হাটা।
১৮. আনন্দদায়ক কিছু দেখলে = হিংসায় জ্বলেপুড়ে শেষ।
১৯. প্রার্থনায় অংশগ্রহণ শেষে = নিজের উপস্থিতি জানান দেয়া।
২০. মৃত্যু সংবাদ শুনলে = আল্লাহ বাচাইছে।
৭|
০৬ ই জুন, ২০১২ রাত ২:১১
রাজদরবার বলেছেন: ব্লগের মালুদের নাস্তিক বলবেন না।
৮|
০৭ ই জুন, ২০১২ রাত ১২:৩৭
মাইদেশ বলেছেন: আফিফা মারজানা>>আপনি কি করে বুঝলেন উপরের ব্লগার একজন নাস্তিক.....নাস্তিক কাকে বলে সেটা আপনার কাছে জানতে চাই.....অবশ্যই হাদিস কোরআনের রেফান্সস সহ.........জানার খুব ইচ্ছা
৯|
২৪ শে জুন, ২০১২ রাত ১:৫৫
মামদোভুত বলেছেন: মাইদেশ বলেছেন: যাকে তাকে নাস্তিক বলা ইসলামে নিষেধ.............এটা কি আপনি জানেন .............স্বংয় নবীজী তার চাচারে মুসলমান বানাতে পারি নাই.....আপনে কোন চেটের বাল.....যতোসব মূর্......খ
১০|
২৪ শে জুন, ২০১২ রাত ১:৫৯
মামদোভুত বলেছেন: আফিফা মারজানাঃ
মেয়েদের সমার্থক শব্দ "মা*"
এখন এতা বলে যদি কেউ আপনাকে ডাকে, কি মনে হবে আপনার?
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১২ রাত ১২:৫৯
মোঃ তারেক আজিজ বলেছেন: ভালো লাগলো......