| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নয়ন বিল্লাহ
শেষ বয়সে লেখার একটু শখ হয়েছে।
কিছুদিন আগের কথা, ফেইসবুক এ দেখলাম পাকিস্থানি এক সিটিজেন নতুন একটি পেজ খুলেছে যার নাম "ইস্ট পাকিস্থান"। এই পেজটির উদ্দেশ্য ছিল বিভক্ত পাকিস্থানকে আবার একত্র করা। তারা এমন কিছু পোস্ট দিচ্ছিল যা দেখে নিজেকে সংবরণ করতে পেরেছিলাম না। ঝাপিয়ে পড়েছিলাম তাদের উপর। সাথে কিছু বাংগালী ভাইও ছিলো।যুক্তি-তর্কের যেন যুদ্ধ হয়েছিল সেইদিন। সেইদিন বুঝলাম ওরা কতটা ইতর শ্রেনীর প্রাণী।
আজ নিজ দেশের কিছু যুবক সম্প্রদায় যাদের আমরা ছাত্রশিবির নামে অভিহিত করি,তাদের দেখলে খুব কষ্ট হয়। তাদের শরীরে কি ধরনের রক্ত আছে আমি বুঝি না। তারা কিভাবে ঐসব রাজাকারদের পক্ষ নেয়, যারা নির্বিচারে তাদের মা,ভাই,বাবাকে মেরেছিল, হরণ করেছিল তাদের মা,বোনের সম্মান। ধর্মীয়ভাবে আমিও মুসলমান, কিন্তু তারা কোন ধরণের মুসলমান যারা ঈমানের দোহায় দিয়ে ঐসব নরপিশাচদের মুক্তির স্লোগান গায়? তাদের মনের চোখে কি ঐ দৃশ্যগুলি একবার এর জন্যও উকি দেয় না? উকি যদি নাই দেয় তাহলে ঐ নরপিশাচদের সাথে এদের পার্থক্য কী? আমি বলব এদের জন্মই বৃথা।
আজ শাহাবাগের কর্মসূচী দেখে খুব ভাল লাগছে। মনে হচ্ছে ১৯৭১ সালের মত আরও ১০ টি যুদ্ধের জন্য আমরা বাংগালীরা প্রস্তুত আছি, আজও আমরা ঐসব পাকিস্তানী শুওরদের বুড়ো আঙ্গুল দেখিয়ে বলতে পারি-"আয় শুওরের বাচ্চারা, দেখি তোরা কী করতে পারিস"
আর ঐসব ছাত্রশিবিরদেরকে বলব "তোমাদের বিবেক নামক অস্ত্রটাকে একটু কাজে লাগাও। তোমরা তোমাদের নিজেদের পথে চল, ঐসব রাজাকারদের দেখান পথে নয়। তা নাহলে সেইদিন আর দূরে নেই যেদিন তোমার নিজের সন্তানরাই তোমাদের গালি দেবে শূওর বলে"
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
নাসিফ নীরব বলেছেন: বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা