| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্রুনো (১৫৪৮-১৬০০, ইতালি), মনে আছে আপনাদের ? যাকে পুড়িয়ে মারা হয়েছিল কেবল জোতিবিদ্যার এক অনবদ্য সত্য বলার জন্য। আজ ২০১৩ সাল। আজ আরেকটি অগ্নিকুন্ড সাজানো হয়েছে প্রগতিকে দাহ করার অভিপ্রায় নিয়ে। একজনের বিশ্বাসকে আঘাত করার অধিকার কারো নেই। কেউ তা করে থাকলে তা অপরাধের পযায়ে পড়ে, যার শাস্তির ব্যাবস্থা আইন করবে ব্লাসফেমি ল দ্বারা অথবা মানহানি মামলা দ্বারা। তারপরও একদল উস্মাদ নিজেরাই জবাইয়ের দায়িত্ন নিয়েছে এদেরকে। সমাজ সমথন করছে। কেননা তাদের অনুভুতিতে আঘাত সহ্য করা যায়না। মানলাম এই অতি স্পশকাতর সমাজ ব্যাবস্থায় এটাই স্বাভাবিক। কিন্তু যৌক্তিক সমালোচনা করার অধিকারটুকো কি কারও আছে কি নেই? কাল ৮৪ জন ব্লগারের নাম প্রকাশ করেছে আমাদের ধমনিরপেক্ষ দল আওয়ামীলিগ। সেখান নাস্তিকের ধমকথা সহ অনেক ব্লগারের নাম দেখলাম যারা কখনই কাউকে কটাক্ক করে একটি চরণও লিখেননি। নাস্তিকের ধমকথা সবিনয়ে বলেছেন যে কাউকে হেয় করা তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য যুক্তি উপস্থাপনের মাধ্যমে তার নিজস্ব স্ট্যান্ডপয়েন্ট উত্থাপন করা। এ উদ্দেশ্যেই তিনি অনেক তথ্যসংবলিত অনেক পোষ্ট আমাদের সামনে হাজির করেছেন। যার উপর তক বিতক হয়েছে অনেক। তথ্যের কুস্তি হয়েছে, যুক্তির সম্মুখ সমর হয়েছে। সে বিতক লব্দ হার জিত, সত্য মিথ্যা একান্তই ব্যাক্তিগত ব্যাপার। এমন অনাক্রমণাত্নক পোষ্টের লেখক কি করে সেই তালিকাভুক্ত হন? এটা দিয়ে কি সরকার এই ইঙ্গিত দিতে চান যে তোমরা কেউ কোন প্রশ্ন করতে পারবানা। যুক্তির কথা বললেই সেটা হয়ে যাবে ইসলাম দ্রোহীতা। তাহলে ইশ্কুল বিশ্ববিদ্যালয় গুলোতে ঘোষণা করুন ছাত্ররা শিক্ষককে কোন প্রশ্ন করতে পারবেনা, শ্রমিক কাজের আগে মালিককে জিজ্ঞাসা করতে পারবেনা পারিশ্রমিক কত? জাকির নায়েকের সভায় যে বিধমিরা প্রশ্ন করে ইসলাম নিয়ে তাদেরকে গ্রেফতারের নিদেশ দিক। নিউটনকে জেল কয়েদবদ্ধ করা হোক।
হে ইসলামপ্রেমি ভাই বোনেরা, নাস্তিকের ধমকথার এই লেখাটি পড়ে একটা লাইন দেখান তো যেথানে ইসলামকে কটাক্ক করা হয়েছে।
http://mukto-mona.com/bangla_blog/?p=1701
আমার আরেক স্নেহাষ্পদ ছোট ভাই শুব্রত শুভ, যাকে গতকাল কে বা কারা ধরে নিয়ে গেছে, তার অজস্র ব্লগ আছে মুক্তমনায়। একটা ব্লগও ধম নিয়ে নয়। সবই জামাত বিএনপির মুখোশ উন্মোচনী লেখা।
এটা পরার পর যদি বলেন যে কোন প্রশ্ন করা যাবেনা, দয়া করে যারা ধম নিয়ে প্রশ্ন করে তাদেরকে ভিন্ন রাষ্ট্র গঠন করে দিন। ভিন্ন ধমাবলম্বিরা্র তো ইসলাম এ বিশ্বাসী না,তবে তাদেরকেও গ্রেফতার করুক। যে ইসলামে সন্দেহ পোষণ করে তাকেই গ্রেফতার করুক সরকার। যে প্রশ্ন করে তাকেই গেফতার করুক। আজ ব্লগ গুলো ফতোয়াবাজদের প্রেসক্রিপশনে বন্ধ হয়ে যাচ্ছ। মনে রাখবেন সেই ফতোয়াবাজরা আরও কয়েক যুগ ব্রেন্রওয়াস্ট আত্নঘাতি বানানোর লাইসেন্স নবায়ন পেলো, আরও মানুষে মানুষে বিভেদ তৈরী করে ফায়দা লুটার ছাড়পত্র পেলো।
আফসোস এই আমরা মুসলমানরাই একমাত্র ধমাবলম্বি যারা একুশ শতকে কেবল ধম ইস্যুতে নিলজ্জভাবে অযৌক্তিক হয়ে উঠি। প্রশ্নের মুখে কাপুরুষরাই কাবু হয়। আওয়ামিলীগ যে বিজ্ঞ মাওলানাদের লিস্টি ধরে গ্রেফতারের হোলিখেলা শুরু করেছে তারা প্রশ্ন নিয়ে বড় অসস্থিতে থাকতেন এতদিন। আর কয়দিন পর তারা নাকে তেল দিয়ে সাঈদির সাথে ওয়াজ নসিয়তের ব্যাবসায় মেতে উঠার স্বপ্নে বিভোর।
হে নব্য মিরজাফর আওয়ামিলীগ, সময় স্বাক্ষী, চেতনার কখনও মরণ হয়না। যাদেরকে ভোটের রাজনীতির সুঘ্রাণে পুনবাসিত করতে যাচ্ছ দেখ তারা সামনের দিনগুলোতে আওয়ামিলিগ নামের কোন দল বাংলাদেশে রাখে কিনা। তোমরাই শেষ সহায় ছিলে আমাদের, এবারও তোমরা শেষ সহায়, তবে আমাদের না, পাক সার জমিন সাদ বাদে ধারী বেঈমানদের।
সময় কাউকে ক্ষমা করেনা। আপনারা যা করছেন এটার খেসারত অনেক বেশি, হয়ত একাত্তরের চাইতেও বেশি। আর নব্য একাত্তরের রাজাকার ভূমিকায় অপনারা বেশ ভাল অবদানই রেখে গেলেন।
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩
নুহান বলেছেন: হুম...।
২|
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬
ফ্রিঞ্জ বলেছেন: আওয়ামী লীগের দোষ দিয়া লাভ নাই।
দেশে এত মৌলবাদী আর জঙ্গি দেখে ভয় পাইসে মনে হয়।
চান্দে সাইদীর খবর এ জান দিয়া দেয় মানুষ... এইরকম দেশ চালানো টাফ আছে!
৩|
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯
সবুজ ভীমরুল বলেছেন: বুড়ো মানুষের হুংকার শুনেই "ছুচিল"দের দেখি পাতলা পায়খানা শুরু হইয়া গেছে!!
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪
নুহান বলেছেন: হুম...।
৪|
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
বৃক্ষ বলেছেন: বাংলাস্থান হতে আর খুব বেশি দেরি নাই।
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪
নুহান বলেছেন: হুম...।
৫|
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৯
ঘৃতকুমারী বলেছেন: ভাল লাগল, আপনার গল্পটি পরে। ধন্য্যবাদ।bangle news
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬
দিশার বলেছেন: ভাই প্রানের কথা বলেছেন। ধর্ম নিয়ে কঠাক্ষ করে পোস্ট করা লাগে না . একেবারে সহি হাদিস হুবহু বা কোরান এর আয়াত টুকু দিলেও এদের আঘাত লাগে।
হেপাজত টাইপ এর হুজ্জুতি না করে, বাংলাদেশ কে সৌদির মত সরিয়াহ আইন চালু করে, ভিন্ন মতালম্বীদের বের করে দিলেই তো হয়।
আওয়ামী লীগ ভালো খেলা দেখাচ্ছে।