নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজনীতি করি...ভাল কিছু করতে চাই দেশের জন্য

দিন দিন লুথা হয়া যাইতেসি

নোমান১৯৯২

যাহা বলিব,সত্য বলিব

নোমান১৯৯২ › বিস্তারিত পোস্টঃ

আমজনতার নির্বাচনী ফলাফল বিশ্লেষণ

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪৭

শেষ হল ৪ সিটি কর্পোরেশন নির্বাচন।সব গুলোতেই বিএনপি তথা ১৮ দলীয় প্রার্থী বিপুল বেবধানে জয়লাভ করেছে। এই নির্বাচনের ফলাফলের বিষয়ে কথা বলেছিলাম বিভিন্ন স্রেনি-পেশার মানুষের সাথে। কথা বলেছি আমার দলীয় নেতা কর্মী ও আমার সরকার দলীয় বন্ধুদের সাথে। তাদের সাথে কথা বলে নির্বাচনের বিষয়ে যে সব কথা শুনলাম তাই আজ শেয়ার করব।



আওয়ামী লীগ সমর্থকরা যে সব বিষয় তুলে ধরেছেন-

১। ধর্মীয় অপপ্রচার।

২। টাকার খেলা।

৩। প্রশাসনের অসহযোগিতা(!!!???)

৪।মানুষ স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ভোট দিতে পছন্দ করে।

৫।বাংলাদেশের মানুষ গোঁয়ার-মূর্খ ,অশিক্ষিত। তাই এরা যত দিন না নিজেদের ভাল (তথা কোন সঙ্কোচ/ দ্বিধা ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের দলকে ভোট দেয়) বুঝতে পারে, ততদিন প্রয়োজনে জোর করে হলেও আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে।(!!!???)



বিএনপির সমর্থকরা যে সব বিষয় তুলে ধরেছেন-

১।তত্তাবধায়কের পক্ষে গনরায়।

২।হেফাজতে ইসলামের ব্যাপারে সরকারের বাড়াবাড়ি(৫ই মের ঘটনা )।

৩। সরকার যে সাড়ে ৪ বছরে তাদের নির্বাচনী প্রতিশ্রুতির ৪ আনাও পূরণ করতে পারে নি, তা জানান দেয়া।

৪।মানুষ এই সরকারের পতন/ বিদায় চায়।

৫।স্থানীয় পর্যায়ে কিছু সদ্য সাবেক মেয়রদের বেক্তিগত জনপ্রিয়তা ও উন্নয়নমূলক কাজ থাকলেও(বিশেষত খুলনা ও বরিশাল) মানুষ মুলত জাতীয় ইস্যু মাথায় রেখে ভোট দিয়েছে।

৬।যেখানে শিক্ষিতের হার বেশি সেখানে বেবধান বেশি হওয়াটা এটাই প্রমান করে যে সচেতন মানুষের ভোটেই জয় হয়েছে(খুলনায় ৬১ হাজার সর্বাধিক , সর্বনিম্ন বরিশালে ১৩ হাজার)

৭। সরকার নিজের পাতা ফাঁদে নিজেই পা দিয়েছে। কারন সরকার ধারনা করেছিল বিএনপি নির্বাচনে যাবে না।



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫৪

মদন বলেছেন: # ধর্মীয় অপপ্রচারে যদি সিটি কর্পোরেশন এলাকার মতো শিক্ষিতলোকও প্রভাবিত হয় তাইলে বলতেই হবে আওয়ামীলীগেরো ধর্মীয় অপপ্রচারে যোগ দেওয়া ছাড়া গতি নাই :)

# প্রসাশনের অসহযোগিতা?? এইডা শুনলে স্বয়ং শয়তানও খ্যাক খ্যাক কইরা হাসবো।

# শিক্ষিত এবং দেশ প্রেমিক শুধু আওয়ামীলীগেই। যেমন ২৪টি ডক্টরেট বা প্রধানমন্ত্রী কর্তৃত স্বীকৃত দেশপ্রেমীক শুধু আওয়ামীলীগেই বর্তমান।

২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:০৪

নোমান১৯৯২ বলেছেন: আমি নিজে সিলেটের নির্বাচনী প্রচার- প্রচারনায় ছিলাম। কোথাও ধর্মকে ব্যাবহার করে প্রচারনা চালানো হয়েছে বলে আমার মনে পরে না। উল্টো কাম্রান সাহেব তার বিভিন্ন সভায় ধর্মীয় কথাবার্তা ব্যাবহার করেছেন। আর এই কারনেই হয়ত হিন্দু/মনিপুরি ভোটাররা তাকে ভোট দেয় নি/ভোট দানে বিরত ছিল।

৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:১৯

ইকবাল পারভেজ বলেছেন: -
ধর্ম নিয়ে অপপ্রচার করলে নির্বাচন কমিশন কি বাল ফালাইছে??

আর বিএনপি যদি টাকা দিয়া ভোট কিনে তাহলে আম্লীক সেইটা ধরায়া দিল না কেন??

গত ৪ বছরের খুন-ধর্সন-চুরি-লুট-পাটের জবাব দিয়েছে সাধারন মানুষ|

১৮ ই জুন, ২০১৩ রাত ১:৩০

নোমান১৯৯২ বলেছেন: সুপার লাইক

৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:০৯

তৌফিক মাসুদ বলেছেন: এটাই বুঝতে হবে এদেশের মানুষ অল্পতে তুষ্টনা।

৫| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:১৫

এস দেওয়ান বলেছেন: এই নির্বাচন যদি ফ্রী এ্যান্ড ফেয়ার হয়ে থাকে তাহলে নীতিগত ভাবে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন তোলার অধিকার হারালো । কয়েক দিনের আলোচনা দেখে বুঝলাম বিএনপি সমর্থকরা আসলেই মুর্খ ।

১৯ শে জুন, ২০১৩ সকাল ৭:১১

নোমান১৯৯২ বলেছেন: ভাই, ৪ টা সিটি মেয়র আর ১০০ টা কাউন্সিলর না পাইলে ক্ষতি খুব বেশী না। আসল হচ্ছে ক্ষমতা। হয়ত আপনাদেরকে এই কথা গুলো বলার সুযোগ করে দিতেই চাচ্ছিল আওয়ামী লীগ।

৬| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:৫৬

সোহাগ সকাল বলেছেন: আওয়ামীলীগ না যতদিন ভালো হচ্ছে, ততদিন এভাবেই তাদেরকে শিক্ষা দিয়ে যাবে জনগণ।

৭| ১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৩৮

সাইফ সানি বলেছেন: @এস দেওয়ান, ১৯৯৪ সালে ঢাকা ও চট্টগ্রাম সিটি ইলেকশনে আওয়ামীলীগ প্রার্থী হানিফ ও মহিউদ্দিন চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে জিতেছিলেন, তাই বলে আওয়ামীলীগ তখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন থেকে পিছিয়ে আসেনি। আপনারা কতখানি একচোখা সেটা বোঝাই যাই।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১০

পাঠক১৯৭১ বলেছেন: বিশ্লষন সঠিক হয়নি।

মানুষ তার ভোটের মুল্য না জেনে ভোট দিয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.