নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছি জীবনের পথে ...

প্যালাগোলাছ

চলছি জীবনের পথে

প্যালাগোলাছ › বিস্তারিত পোস্টঃ

ঋতু বিপর্যয় । বাংলাদেশ কি এখনো ছয় ঋতুর দেশ ?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

খুব বেশি দিন আগের কথা নয় , এইতো সেদিনও । ঋতু গুলো তার আপন আপন বৈশিষ্ট্য নিয়ে আমাদের সামনে হাজির হত । প্রত্যেকটি ঋতুরই ছিল আলাদা আলাদা সৌন্দর্য এবং বৈশিষ্ট্য । আমরা মুগ্ধ হতাম , অবাক নয়নে দেখতাম ঋতু গুলোর কারুকাজ । গ্রীষ্ম বর্ষা হেমন্ত শরত্ শীত ও বসন্ত । প্রত্যেকটি ঋতুরই আছে মুগ্ধ করা বৈচিত্রময় উপাখ্যান । আমরা দেখেছি , গ্রীষ্ম ঋতু, ফলের ঋতু । টসটসে সুস্বাদু ফলের অমিয়সুধায় আমাদের তনু মন ভরে যেত এক অপার্থিব সুখে । থরে থরে সাজানো পাকা পাকা আম লিচু আর কত কত ফলের সমারোহ । কি যে এক ভালো লাগা কাজ করে মন গোহিনে । গ্রীষ্মের পরেই আসে বর্ষা। বর্ষার কথা আর কি বলব । কবি সাহিত্যিকগণ মনের মাধুরী মিশিয়ে লিখেছেন বর্ষার অপার সৌন্দর্য । বর্ষা কন্যা অশ্রু ভেজা চোখে বিদায় নেয় শ্রাবণে । এরপরই আসে শরৎ। ভাদ্র আশ্বিন এ দুমাস শরতের । শরতের শুভ্র সাদা মেঘ আর কাশফুলের অনিন্দ্য হিল্লোল , সত্যিই মনমুগ্ধকর । শীতের আগমনী বার্তা নিয়ে আমাদের মাঝে হেমন্ত আসে হৈমন্তী রূপে । এরপরই শীত ও বসন্ত ।সবার অসম্ভব ভালো লাগার দুটি ঋতু । এভাবেই বাংলাদেশের ছয়টি ঋতু ভিন্ন ভিন্ন রূপের পসরা নিয়ে হাজির হয় । ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ফুল ও ফলে রূপ ও সৌন্দর্যৈ সেজে ওঠে বাংলাদেশ । বাংলাদেশের মত এমন ঋতু বৈচিত্রের দেশ মনে হয় আর একটিও নেই । কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে কি এখনো ছয় ঋতুর দেশ ? এখন শরৎ চলছে । মনে হচ্ছে যে শরৎ চলছে ? শরৎ ঋতুর ছিটেফোটাও এখন নেই । মনে হচ্ছে চৈত্রের কাঠফাটা রোদ্দুর আর গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ । এবার বর্ষা টাও বর্ষার মতো যায়নি । আসলে জলবায়ু পরিবর্তনের যে একটা বিপর্যয় সেটা আমরা খুব করে লক্ষ্য করছি আমাদের এই নাতিশীতোষ্ণ বাংলাদেশের ঋতুতে । আমাদের মনমুগ্ধকর অপার সৌন্দর্যে ভরা ঋতুগুলো ধ্বংস করে দিল এই জলবায়ু পরিবর্তন । এটা আমাদেরই দোষ । আমরাই প্রতিনিয়ত ধীরে ধীরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ পৃথিবীকে ধ্বংস করছি । এবং এর কুফল ও আমরা প্রতিনিয়ত ভোগ করছি । এবং ভবিষ্যতেও ভোগ করে যাবে আমাদের পরবর্তী প্রজন্ম । এখনই যদি বিশ্বের যারা কর্ণধার তাদের বোধধয় না হয় , একটা সমন্বিত পদক্ষেপ যদি তারা না নেয় । তাহলে হয়তো অতি শীঘ্রই আমরা পৃথিবী কে হারাতে যাচ্ছি । বেঁচে থাকুক পৃথিবী বেঁচে থাকুক অপার সৌন্দর্যমন্ডিত আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশ ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: সামহোয়্যারইন ব্লগে সু-স্বাগতম

২| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৯

প্যালাগোলাছ বলেছেন: আপনাকে ধন্যবাদ আমার ব্লগে প্রথম মন্তব্য করার জন্য ।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: Welcome

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: একজন সহব্লগার এবং পাঠক হিসেবে আমি আপনাকে এই ব্লগে সুস্বাগতম জানাচ্ছি! এখানে আপনার বিচরণ আনন্দময় হোক!
এ পর্যন্ত একটাই মাত্র পোস্ট লিখেছেন- সেটা জলবায়ু পরিবর্তনের কুফল নিয়ে। ভালই লিখেছেন, বেশ সচেতনতার পরিচয় দিয়েছেন। আশাকরি সমাজের অন্যান্য সমস্যাগুলো নিয়েও কিছু লিখবেন।
হ্যাপী ব্লগিং!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.