| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমা,
তোমার সিঁথি নামক রেখায় সিঁদুরের আঁচর দেখলেই
কাঁপা হাতে ছোঁবার সাধ জাগে।
ইচ্ছে করে ওই সিঁথির মেঠোপথে ছুটে যাই বাউণ্ডুলে কিশোরের মত!
হেসো না, সত্যি বলছি।
প্রিয়তমা,
স্নানঘর থেকে তোমার ফিরে আসা ভেজা-কোঁকড়া চুল দেখলে
ঝেড়ে দিতে চায় অবাধ্য হাতজোড়া।
আমারো স্নান করার খেশ জাগে, তোমার ওই কেশদলের খসে যাওয়া জল দিয়ে।
হেসো না, সত্যি বলছি।
প্রিয়তমা,
যখন তুমি কাঁসার পাত্রে আমার জন্য আহার বাড়ো,
না খেয়ে শুধু মেখে যেতেই শান্তি !
আঙুলের প্রতিটি মোচড়ে যেন, তোমার হাতের গন্ধ উবে এসে প্রবেশ করে নাকে।
হেসো না, সত্যি বলছি।
প্রিয়তমা,
আমার নোংরা ফতুয়া কাঁচার জন্য তোমার হাতে দিলেই,
কুঁচকে যাওয়া ভ্রু-যুগল আমায় হাসায়।
তোমার রাগের রেখায় কি করে বাস করে মায়ার নিঝুম দ্বীপ!
ভাবতেই চোখের তারা ধূসর হয়ে উঠে।
হেসো না, সত্যি বলছি।
প্রিয়তমা,
তোমার কথা লিখে যাবার শেষ প্রান্তে যখন কাগজও শেষ হয়ে আসে
কোথায় হারাও?
সূর্যোদয় পর্যন্ত থেকে গেলে ক্ষতি কি?
নির্জীব রাতেই কেবল তোমার কাল্পনিক দেহ টানে, আদিম মোহনায়।
হেসো না, সত্যিই বলছি!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪
বাঁধনদার বলেছেন: অগণিত ধন্যবাদ। পাশে থাকুন।
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০
কালের সময় বলেছেন: ভালো কবিতা
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮
বাঁধনদার বলেছেন: অজস্র ধন্যবাদ।
৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৯
আরণ্যক রাখাল বলেছেন: আমার খুউউব ভাল লেগেছে, হাসবেন না,সত্যি
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১
বাঁধনদার বলেছেন: হাসতে চাচ্ছি না, কিন্তু হাসি পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ।
৪|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৪
সজল৯৫ বলেছেন: সুন্দর কবিতা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৭
বাঁধনদার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮
নিলু বলেছেন: ভালোই লাগলো ।লিখে যান