নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিমূর্ত!

অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব'

ফাহাদ চৌধুরী

মেঘ কোকিলের শহরে আমি সিসিফাস

ফাহাদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অর্থপূর্ণ :-B :-B কৌতুক কালেকশন -২

০৫ ই মার্চ, ২০১০ বিকাল ৫:১৩





কৌতুক কালেকশন -১: কিছু পাশবিক কৌতুক



আসছালামুআলাইকুম.....শুভ দুপুর আর সন্ধার মাঝের কাল B-) B-) ।... কিছু মারাত্মক হাসির :-P :-P কৌতুক আপনাদের শুনামু যা অত্যন্ত হাসির বলে আমি মনে করি। আপনারা হাসতে হাসতে যদি হার্ট /:) /:) এটাক করেন তো আমার দোষ নহে। নিচে দেয়া কৌতুক গুলো খুবই অর্থপূর্ণ, কটাক্ষপূর্ন ও তাৎপর্য B:-/ B:-/ বহুলও বটে । কৌতুক গুলো কম হাসির 8-| 8-| হলে আর মোটামুটি হাসির :) :) হলেও দায় এই কপি পেষ্ট কারকের :-B :-B নহে । যদিও কিছু সেলফ =p~ =p~ বিযয় সবগুলাতেই আড করছি ।



আমাদের এই দেশে সুশিক্ষার বড়ই অভাব। কিন্তু অভাব নেই গাঁজাখুরি গালগল্প ও কল্পনার। কল্পনাবিলাসী মানুষের এক আদিম আবিষ্কার ‘কৌতুক’। আগেই বলে রাখছি এই কৌতুক কিন্তু কিছু উর্বর মস্তিস্ক প্রসূত গর্ভস্রাব মাত্র। অনেক চরিত্র, ঘটনা, স্থান, বা কালের সাথে এর মিল খুজে পেলে পেতে পারেন । ইহাতে কারোর আপত্তি গ্রহণযোগ্য |-) |-) নয় ।



কথা না বাড়িয়ে চলুন প্রবেশ করি কৌতুক ভান্ডারে ।



১ । “ক কাব্য”



কলিকাতার কবিভাবাপন্ন, কাব্যানুরাগী কানাই কর্মকারের কাজলাঞ্জন কনিষ্ঠা কন্যা কামিনী কর্মকার,

কপাল কুঞ্চিত করিয়া, কঙ্কন কচলাইয়া, কাকা কেদার কর্মকারকে কানে কানে কোমল কন্ঠে কহিলো,

কাকা কুঞ্জে কৃষ্ণ-কালো কোকিল কাকুতি করিতে করিতে কুহু কুহু করিলেও কলিকাতার কতিপয় কালো কাক,

কোকাইতে-কোকাইতে কোন কারণে কুলক্ষনে কা-কা করে?

কোন কালের কাকেরা কা-কা করিয়া কাকে কাকা কহিতেছে?

কুহেলী কাকেদের কাকা কে?

কটুভাষী, কৃপণ কেদার কাকা কটাক্ষে কটমট করিয়া কহিলেন- কন্যা, কপাল কুঞ্চিত করিতেছো কেনো?

কোকিল কুহু কুহু করিলে, কাকও কা-কা করিবে,

কেনোনা কা-কা করাই কাকের কাজ, কাজেই কাক কা-কা করে।

ক্লিষ্ট কাকের কপালে কা-কা করাই কঠিন কর্তব্য। কাকেদের কাকা কোনো কালেই কেহনা।



[বিঃদ্র- অনেক অনেক আগে, একদা বিরসচিত্তে নেটে পরিভ্রমন কালে নেট থেকে কালেক্টিত এবং ভ্যিয়াপুক পরিমার্জিত......]



--------------------------------------------------------------------------------

২। জুক্সঃ



ডিভোর্স



আদালতে ডিভোর্স বিষয়ক মামলা চলছে।

জজ সাহেবঃ আপনি ডিভোর্স চাইছেন কেন?

মিঃ জোনাথনঃ আজ দুবছর আমার স্ত্রীর সাথে কোন বাক্যালাপ নেই হুজুর।

জজ সাহেবঃ কিন্তু কিছুক্ষণ আগে বললেন, কিছুদিন আগেই আপনার স্ত্রীর একটি সন্তান হয়েছে?

মিঃ জোনাথনঃ সন্তানলাভের জন্য কথা বলার দরকার নেই হুজুর।



প্রেসিডেন্টের অজ্ঞতা



জিম্বাবোয়ের প্রেসিডেন্টের একশ জন প্রেমিকা । তাদের মধ্যে একজন এইডস্ এ আক্রান্ত। কিন্তু ঠিক কে, প্রেসিডেন্ট তা জানেন না ।

আমেরিকার প্রেসিডেন্টের একশ জন দেহরক্ষীর মধ্যে একজন রাসি্যান এজেন্ট । কিন্তু ঠিক কে, তা তিনি জানেন না ।

সোভিয়েত প্রেসিডেন্টের একশ জন অর্থনৈতিক উপদেষ্টার মধ্যে একজনের কাছে সঠিক অর্থনৈতিক কর্মসূচীটি আছে । কিন্তু ঠিক কার কাছে, তা তিনি জানেন না ।



গোপালকে ও রামবাবু



গোপালকে বলছেন রামবাবু, এখানে বাঁদরের বড্ড উৎপাত।তোমাকে তো দেখতে বেশ বাঁদরের মতোই! ওদের দলে তোমাকে ছেড়ে দিলে কি হবে বলতো? তুমি নিশ্চই কখনো বাঁদর দেখনি?

আজ্ঞে না! আপনার মত বাঁদর আমি আগে আর কক্ষনো দেখিনি!

গোপালের সোজা-সাপ্টা উত্তর।





মৎস শিকার




সমুদ্রতীরে মাছ ধরছেন এক দম্পতি । স্বামীর বঁড়শিতে টোপ গিলল এক বিশাল মাছ । কিন্তু হুইল গুটিয়ে সেটাকে তীরে আনার আগেই সুতো-মাছ সব জড়িয়ে গেল সমুদ্র শৈবালের স্তুপে । স্বামী চিৎকার করে স্ত্রীকে বললেন :

ওগো জলদি কর ! ঝাঁপ দাও ! সাঁতরে চলে যাও ওই শ্যাওলাগুলোর কাছে ! ডুব দিয়ে সুতোটা ছাড়াও । নইলে হাঙরগুলো মাছটাকে টুকরো টুকরো করে ফেলবে !



কফি ও কোকো



ক্রেতা কাউন্টারে দাম মেটাতে গেছেন । ম্যানেজার প্রশ্ন করেন, কী খেয়েছেন স্যার ? কফি না কোকো ?

আমি তো ঠিক বলতে পারছি না, ক্রেতা বলেন, তবে জিনিসটা একেবারে অখাদ্য । কেমন টুথপেস্টের মতো লাগল ।

ওঃ ! তাহলে ওটা কফি স্যার ! দশ টাকা দেবেন । আমাদের কোকোর স্বাদ একেবারে গঁদের আঠার মতো !



গোল্ডফিশ



দুটো গোল্ডফিশ ঝকঝকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে সাঁতার কাটছে । হঠাৎ একটি আরেকটিকে প্রশ্ন করে :

-- আচ্ছা আপনি ঈশ্বরে বিশ্বাস করেন ?

দ্বিতীয় গোল্ডফিশটি সামনের পাখনাদুটো মাথায় ঠেকিয়ে উত্তর দেয় :

-- বলেন কি মশাই ? ঈশ্বরে বিশ্বাস করব না ? অবশ্যই করি । দিনে দুবার আমাদের এ ঘরের জল পালটে দেন কে তাহলে ?



--------------------------------------------------------------------------------



৩ । প্রশ্নোত্তর পর্ব




প্রশ্ন : জীবন কেন সরল রেখা নয়?



১. দুঃখের মূহূর্ত আর সুখের মূহূর্তের দৈর্ঘ্য একই হত

২. কঠিন হোক সহজ হোক প্রত্যেক কাজ করার জন্য একই সময় পাবেন। ফলে কঠিন কাজ অসফল হতে পারে।

৩. কোনো পরিস্থিতি এড়াতে পারবেন না, কারণ অন্য কোন বাঁকা পথ তো থাকবে না।

৪. বাঁকা পথ না থাকার কারণে পড়ালেখা করতে হবে প্রচুর ।



প্রশ্ন : সোভিয়েত ইউনিয়নের বাসস্থান সমস্যার সমাধানের উপায় কি ?

উত্তর : সীমান্ত খুলে দিয়ে অবাধ বিদেশ গমনের সুযোগ করে দেওয়া ।



তাত্ত্বিক ক্লাস: কমিউনিস্ট পার্টির তাত্ত্বিক নেতা শ্রমিকদের ক্লাস নিচ্ছেন :

-- আপনারা নিশ্চই এতদিনে জেনে গেছেন যে কমিউনিজম ইতিমধ্যে দিগন্তে পৌছে গেছে ।

-- দিগন্ত মানে কী, কমরেড ?

-- দিগন্ত হল একটা কাল্পনিক রেখা, যেখানে ভূমি মিশে যায় আকাশের সঙ্গে । আর দিগন্তের দিকে যত এগোনো যাবে, তত বেশি তা দূরে সরে যেতে থাকে ।



প্রশ্ন : চীনে বেড়ালদের মেরে ফেলা হচ্ছে কেন ?

উত্তর : কারণ তারা মাও না বলে ম্যাও বলছে ।

--------------------------------------------------------------------------------



৪। পন্ডিতের পাঠশালায় পাঠদান



গ্রামের একটি পাঠশালায় ক্লাস শুরু হওয়ার আগে ছাত্ররা হইচই করছে। এমন সময় পন্ডিত মশাই প্রবেশ করলেন।

পন্ডিত : ওরে হ্যাবলা, ক্যাবলা, যদু, মধু, গোবরা, গণশা, ভ্যাবলা ।

ছাত্ররা : (সমস্বরে) প্রেজেন্ট স্যার।

পন্ডিত : সে তো চোখেই দেখতে পাচ্ছি। বলছি গোলমাল করছিস কেন?

ছাত্ররা : (সমস্বরে) এই গোলমাল করছিস কেন?

পন্ডিত : থাম, থাম, হতভাগার দল। ওরে ভ্যাবলা, কাল স্কুলে আসিসনি কেন রে?

ভ্যাবলা: আজ্ঞে, কাল আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল।

পন্ডিত : বিড়ি টেনেছিলি বুঝি?

ভ্যাবলা: আজ্ঞে, না স্যার। সে তো আপনার ঠেঙানি খেয়েই ছেড়ে দিয়েছি। মা বললেন, তোর পেটে আগুন লেগেছে। স্কুলে যাসনে।

পন্ডিত : বটে। হ্যাঁ রে মন্টা। তুই কাল আসিসনি কেন রে?

মন্টা : কাল তো আপনার সঙ্গে হাটতলায় দেখা হয়েছে।

পন্ডিত : ও, তুমি শুধু দেখা করতে আস। পড়তে আস না? কিরে ভ্যাবলা কিছু বলবি?

ভ্যাবলা: পৃথিবীর আকার কিরূপ, স্যার?

পন্ডিত : ইম্পর্টেন্ট কোশ্চেন, টুকে নে। পৃথিবীর আকার চতুষ্কেকাণ। যথা−ঈশান, অগ্নি, নৈর্ঋত ও বায়ু।

ছাত্র : পন্ডিত মশাই। একটা ট্রান্সেলেশন বলে দিন না?

পন্ডিত : কী ট্রান্সেলেশন, বাবা?

ছাত্র : আজকাল হাতিবাগান বাজারে ছয় আনা সের কুচো চিংড়ি দিয়ে একটা বড় পরিবার ভালোভাবে চলে যায়।

পন্ডিত : ওরে বাবা, টুকে নে। ইম্পর্টেন্ট কোশ্চেন। টুডে, টুমরো এলিফ্যান্ট গার্ডেন মার্কেটে সিক্স এনাস সের স্নল লবস্টার, এ বিগ ওয়াইফ গোজ ওয়েল।

ছাত্র : আচ্ছা পন্ডিত মশাই, তার বংশে বাতি দিতে কেউ নেই, এর ইংরেজি কী?

পন্ডিত : এসব ইম্পর্টেন্ট কোশ্চেন কোত্থেকে খুঁজে বার করছিস? নে টুকে নে। দেয়ার ইজ নো ওয়ান গিভ ক্যান্ডেল ইন হিজ ব্যাম্বু। এই মন্টা, ইংরেজিতে চিমনি বানান কর?

মন্টা : সি এইচ আর এমনি−চিমনি।

পন্ডিত : এই মরেছে। সি এইচ আর এমনি−চিমনি। ওকে নীল ডাউন করে দাও।

ছাত্র : ডিম্ব কোন লিঙ্গ, স্যার?

পন্ডিত : ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিমের ভেতর মেল হবে কি ফিমেল হবে, কে জানে রে, বাবা। নে টুকে নে। উভয় লিঙ্গ।

ছাত্র : পন্ডিত মশাই। ঘুড়িতে লাট খাচ্ছে, ইংরেজি কী?

পন্ডিত : ও, খুব ঘুড়ি ওড়ানো হয় বুঝি? টুকে নে। ইম্পর্টেন্ট কোশ্চেন। দি কাইট ইজ ইটিং গভর্নর। এই তুই বানান কর, ফটকে।

ছাত্র : ফটকে? ফ আর পা গেছে আটকে−ফটকে।

পন্ডিত : বটে। আচ্ছা বানান কর, রুক্সিণী।

ছাত্র : রুক্সিণী? স্বরে আ।

পন্ডিত : রুক্সিণীতে স্বরে আ কোত্থেকে পেলি?

ছাত্র : গোড়া থেকে আউড়িয়ে নিচ্ছি।

পন্ডিত : আউড়িয়ে নেওয়াচ্ছি। ওকে ঠ্যাং তুলে হ্যান্ড আপ অন দি বেঞ্চ করে দাও। এই তোরা একটা খবর শোন। তোরা সবাই কাল ফরসা জামা-কাপড় পরে ফিটফাট হয়ে আসবি। কাল ইন্সপেক্টর সাহেব আসছেন।

ছাত্র : আচ্ছা স্যার, সাহেব ইংরেজিতে প্রশ্ন করলে আমরা কী করব?

পন্ডিত : আমি সব ম্যানেজ করে নেব। সে তোদের ভাবতে হবে না। বাবার কাছে একুশ বছর ঠ্যাঙানি খেয়ে তবেই ইংরেজিতে দখল হয়েছি। আমায় ঠেকায় কোন ব্যাটা। যা, এখন ছুটি। সবাই বাড়িতে যা, বাড়ি যা।

(পরের দিন সকালে পাঠশালায় ছাত্ররা উচ্চ স্বরে ইংরেজি পড়ছে)

পন্ডিত : এই, চুপ, চুপ। ইন্সপেক্টর সাহেব এসে গেছেন। গুড মর্নিং, স্যার।

ইন্সপেক্টর: গুড মর্নিং। এত কম ছাত্র কেন?

পন্ডিত : হতভাগা ছেলেরা ভয়ে সব আসেনি। স্যার, ইয়েস্টারডে ইঙ্কপূজা ছিল কি না।

ইন্সপেক্টর: ইঙ্কপূজা?

পন্ডিত : হ্যাঁ, হ্যাঁ, ভেরি ভেরি ব্ল্যাক ওমেন। সোর্ড হ্যান্ড।

ইন্সপেক্টর: আই সি। ইউ মিন খালিপূজা?

পন্ডিত : খালিপূজা নয়। তাহলে তো এমটি পূজা বলতুম। কালিপুজো, কালিপুজো।

ইন্সপেক্টর: আচ্ছা, পন্ডিত। টুমি বাংলা বলো। হামি

বাংলা বুঝতে পারি।

পন্ডিত : বাট স্যার, মাই ইংলিশ কামস মোর। অর্থাৎ আমার ইংরেজিটাই বেশি আসে। ফাদার্স নিয়ার টুয়েন্টি ওয়ান ইয়ার্স ইংলিশ লার্ন কি না।

ইন্সপেক্টর: ইউ আর এ বিগ ফুল।

পন্ডিত : সলালি, সলালি টেল, স্যার। ছেলেরা না শুনে ফেলে।

ইন্সপেক্টর: আপনি কী রকম পড়াচ্ছেন, আমাকে শোনান।

পন্ডিত : অল রাইট, স্যার। বাবা গণেশ, বলো তো ছাপ্পান্ন কড়ায় কত গন্ডা?

গণেশ : পন্ডিত মশাই, ঝালাই করা না পেটা করা?

পন্ডিত : দাঁড়া। সাহেব চলে যাক। তোকে মেরে আরও ধোলাই করে ছাড়ব।

ইন্সপেক্টর: ধোলাই কেয়া হায়?

পন্ডিত : ও মানে, ইয়ে মানে, কী বলি রে বাবা, মানে ইয়ে, ক্লথ ওয়াশিংয়ের কথা হচ্ছে, স্যার। আচ্ছা ভ্যাবলা, বলো তো ভুতপূর্ব হেড মাস্টার মানে কী?

ছাত্র : পারব না তো, স্যার।

পন্ডিত : টুকে নাও। যে হেড মাস্টার পূর্বে ভুত ছিলেন।

ইন্সপেক্টর: ননসেন্স।

পন্ডিত : এই মরেছে। ভ্যাবলা, তুমি বলো, বাবা। আমি তোমায় হাড়ে হাড়ে চিনি, ইংরেজি কী?

ছাত্র : হাড়ে হাড়ের ইংরেজি কী, স্যার?

পন্ডিত : বোন টু বোন।

ছাত্র : আর চিনি?

পন্ডিত : চিনির ইংরেজি জানো না? সুগার। টুকে নাও। আই সুগার ইউ বোন টু বোন।

ইন্সপেক্টর: হা হা হা। আচ্ছা পন্ডিত, গুড বাই।

পন্ডিত : গুড বাই। দেখলেন তো স্যার, আমার লার্নিংয়ের রান, মানে বিদ্যের দৌড়। টুয়েন্টি ওয়ান ইয়ার্স ইংলিশ লার্নিং ফাদার...

ইন্সপেক্টর: শাট, শাট আপ।

পন্ডিত : ও বা...বা (ইন্সপেক্টর চলে যায়)

ছাত্র : স্যার, একটা কথা বলব?

পন্ডিত : এক শ বার বলবে।

ছাত্র : আপনাকে বিগ ফুল বললেন কেন?

পন্ডিত : বিগ ফুল মানে বড় ফুল। বিলেতে গিয়েই সাহেব নিজের বাগান থেকে যেটি সবচেয়ে বড় ফুল সেটি আমার জন্য উপহার পাঠাবেন। আমার পড়ানোর কায়দা শুনে সাহেবের তাক লেগে গেছে।

ছাত্র : স্যার।

পন্ডিত : কী?

ছাত্র : স্যার, দপ্তরি কী একটা চিঠি নিয়ে আসছে।

পন্ডিত : ও কিছু নয়। সার্টিফিকেট এসে গেল। সাহেবদের কাজই ঝটপট।

দপ্তরি : না, পন্ডিত মশাই। সাহেব আপনাকে বরখাস্ত করেছেন। পড়ে দেখুন।

পন্ডিত : সে আমি আগেই বুঝতে পেরেছি রে। এর পরও যদি ডিসমিস না করে তো নিজের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে যে। এমনি যে বেকায়দায় ফেলে দিয়েছি বাছাধনকে, ডিসমিস না করে যায় কোথায়?





--------------------------------------------------------------------------------

৫ । অবশেষে একটি হারানো বিজ্ঞপ্তিঃ




আনুমানবিক দশ জমজভ্রাতা একত্রে হারাইয়া গিয়াছে । কিছুতেই খুজিয়া পাইতাসিনা তাহাদের । অদ্য নিশুতি পঞ্চ ঘটিকা হইতে উহাদের কোন সন্ধান পাইতাসিনা । সকলের দেহের বর্ন শুভ্র । দেহের মাপ সাড়ে পাচ সেন্টিমিটার । নিখোজ হইবার প্রাক্কালে উহাদের পড়নে ছিল হলুদ বাটিক প্রিন্টের গাঢ় হলুদ প্যান্ট । প্যান্টের দৈর্ঘ প্রায় আড়াই সেন্টিমিটার । শরীরে তাহারা “বিশেষ পরিস্রুতকারক” লেখাটি ধারন করে জন্মের চিহ্ন হিসাবে । কোন স্বহৃদয় ব্যক্তি উহাদের সন্ধান পাইলে যোগাযোগ করুন ০১৭১২-****** ।



জমজভ্রাতা দের নাম কি কেঊ জানেন?



--------------------------------------------------------------------------------



মন্তব্য ৯৫ টি রেটিং +৪০/-০

মন্তব্য (৯৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১০ বিকাল ৫:২৬

অমিত চক্রবর্তী বলেছেন: প্রশ্ন : চীনে বেড়ালদের মেরে ফেলা হচ্ছে কেন ?
উত্তর : কারণ তারা মাও না বলে ম্যাও বলছে ।

হা হা হা

ক কাব্যটাও কঠিন লাগছে।

আর পন্ডিত এর কাম কাজকারবার তো ভয়াবহ।

টুয়েন্টি ওয়ান ইয়ার্স ইংলিশ লার্নিং ফাদার... হে হে হে

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ B-) B-) B-) B-) B-)) B-)) B-)) B-)) B-))

০৫ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৩৪

ফাহাদ চৌধুরী বলেছেন: কন্যাদানকারী কন্যা-সম্প্রাদন কালে কান্নায় কাপিয়া কহে, কপোত কপোতি কালেকালে কলঙ্কমুক্ত কালাতিপাত করুক ।

২| ০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৮

শিরীষ বলেছেন: কয়েকটা পড়ছি... আগে হাইস্যা লই B-) B-) =p~ =p~ =p~

০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৩৪

ফাহাদ চৌধুরী বলেছেন: অনেকক্ষন পাশে দাঁড়িয়ে অন্যের মাছ ধরা দেখছেন এক ভদ্রলোক । মাঝে মাঝে ফুট কাটছেন । মৎস্যশিকারীর মেজাজও স্ফূটনাঙ্কের কাছাকাছি চলে যাচ্ছে । এক সময় দর্শক ভদ্রলোক প্রশ্ন করেন :
-- আচ্ছা আজ কি মাছ ঠোকরাচ্ছে না ?
ক্রুদ্ধ মৎস্যশিকারী উত্তর দিলেন :
-- জানি না মশাই ! আর যদি ঠুকরেও থাকেও তারা একে অন্যকে ঠোকরাচ্ছে !

হা হা পো গে =p~ =p~ =p~

৩| ০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২৭

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: জমজভ্রাতাগুলো সিগারেট নাকি?

কৌতুকগুলো একটু আনকমন। একটু ভাবতেও হয়। চটুলতা কম বলে হয়তো অনেকের তেমন ভালো লাগবে না। আমি সময় নিয়ে পড়লাম, আর বেশ মজা লাগলো। হো হো হাসি টাইপের মজা না, আমুদে আড্ডার মজা। ধন্যবাদ ফাহাদ। :)

০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

ফাহাদ চৌধুরী বলেছেন: আপনার কুচ্চেনের উত্তরঃ আবার জিগস ।

আগের পর্বের চেয়ে একটু ডিফ্রেন্ট করার ইচ্ছা ছিল । তাই আর কি..

আগের পর্বটা দেখতে পারেন । হো হো হাসি টাইপের ।

৪| ০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪০

লাল সাগর বলেছেন: ফরে ফড়মুয়ানে। রাইখ্যা দিলাম

০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

ফাহাদ চৌধুরী বলেছেন: উক্কে । ওয়েটাইলাম আফনের মুল্যবান জোক্সিও কমেন্টের লাইগা ।

৫| ০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪৮

ব্যতিক্রমী বলেছেন: ধুর!! এত্তো বড় পোস্ট। X( :D

০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৭

ফাহাদ চৌধুরী বলেছেন: ছোট ছোট জোক্সের সাথে একটা বড় জোক্স তাই হয়তো ।

:#)

৬| ০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪৩

হাসান মাহবুব বলেছেন: রাশান জোক্সগুলা আগেই পর্চি :-B সিঙ্গল গুলার মধ্যে সবচে হাসি লাগচে ডিভোর্স =p~ আর পন্ডিতমশায়ের বিশাল জুক্স পৈড়া আরাম পাইচি। B-))

০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫০

ফাহাদ চৌধুরী বলেছেন: একটা জুক্স শুনেনঃ

এক বিখ্যাত বক্তাকে ফাঁসিতে ঝোলানো হবে। তাঁকে জিজ্ঞেস করা হলো, মৃত্যুর আগে তাঁর কিছু বলার আছে কি না। তিনি বিরক্ত হয়ে বললেন, ‘আমি এখানে মরতে এসেছি, ভাষণ দিতে নয়!’

:-B :-B :-B

৭| ০৫ ই মার্চ, ২০১০ রাত ৮:০৩

হাসান মাহবুব বলেছেন: ধুরো! ঐডা শুনছি। তুমি একটা শোনো-মেয়েটি আমাকে ফোন করে ফিসফিসিয়ে বলল, "বাসায় কেউ নেই, চলে আসো।" আমি তো পড়িমড়ি করে ছুট দিলাম। পৌঁছুনোর পরে দেখি যে আসলেই বাসায় কেউ নাই। :-/

০৫ ই মার্চ, ২০১০ রাত ৮:১৪

ফাহাদ চৌধুরী বলেছেন: হতাস !! কেঞ্জে বাড়িতে থাকেনা ।

লন আরেক্টাঃ

এক পন্ডিতের মাথায় তিলকের ঘটা দেখে গোপাল খুব আমোদ পেয়ে জিজ্ঞেস করেছে, �ওহে পন্ডিত, কপালে এতো সব কি এঁকেছো?�
পন্ডিত একগাল হেসে বলে, �আজ্ঞে, ফোঁটা কাটুচি!�
গোপাল উদাত্ত গলায় ফের শুধায়, �ফোঁটা কাটুচি, না কাগে হাগুচি?�

৮| ০৫ ই মার্চ, ২০১০ রাত ৮:৫২

রিসাত বলেছেন: কৌতুক পড়ে হাসার দরকার কী? আমাদের এমনিতেয়ি কি জীবণে কৌতুকের অভাব আছে? যারা কেবল হাসার জন্য বাঁচতে চায় তাদের কে নিয়া আমি মাঝে মাঝে হাসি। মানুষের হাস্যকর হাসাহাসি। তবে আমিও মাঝে মাঝে মাঝে হাসি। বেশির ভাগ সময় সেয়িটা অকারণে।

আমাদের ফীলিংসগুলা আসলে আমাদের সাথে ছলনা করে। ঐটা হাসির কিছু না। অথচ আমরা হাসি। কিন্তু আমরা হাসি কেন? যদি সেয়ি একই জিনিস কিছুক্ষণ যেমন দুই দিন পরে আমাদের হাসাতে না পারে? তাহলে কোনটা সত্য হাসিটা?

কিন্তু কেন সত্য? সেই সত্য কাকে বলে? জুক্স দিয়েছেন দেখে বিরক্ত হয়েছি এমন ভাববেন না। কিন্তু কায়ুকে তো বলতেই হবে তাই না?

০৫ ই মার্চ, ২০১০ রাত ৯:০৮

ফাহাদ চৌধুরী বলেছেন: "হাসার জন্য বাঁচতে চায় তাদের কে নিয়া আমি মাঝে মাঝে হাসি"- ফেসবুকিও লাইক :D দিলাম। লাস্ট প্যারা প্রসংগেঃ বলিয়া অগ্রগামী হয়েছেন । সেই অগ্রগামিতাকে সাধুবাদ :P । কিন্ত স্যাডিস্টিক বা ম্যাসোচিস্টিক ফিলিংস ই লাইফের সব না । জীবনের মোনাটনি বা ক্লান্তি গুলা দূর করতে রিক্রিয়েশন !:#P !:#P =p~ =p~ দরকার ।

৯| ০৫ ই মার্চ, ২০১০ রাত ৯:৩৭

রিসাত বলেছেন: নাহ রিক্রিয়েশন দরকার নাই। রিক্রিয়েশন আমাদের অন্ধ করে দেয়। একটা সেন্সরে বিবশ করার কোন মানে নাই।

আমরা সবাই সেইন্ট। কেউয়ি প্রিয়িস্ট না। আমার জন্য যা ভাল তা আমি ভাবি আপনার জন্যয়ু ভালো। তাঈই আপনারে ভালোবাসার বৃথা চেষ্টা। আমাদের ভালোবাসার মতো আমাদের ঘৃণা।

কোন কিছুই দ্ব্যার্থক না। ভালোবাসা নাকি হয় ভালোবাসা যায় না। তবে সেয়ি ভালোবাসাটাই বা কেমন?

সত্য এবং ন্যায়ের মতো আজগুবি এবং অশ্লীল বিষয়বস্তুই আমাদের ধাঁধায় ফেলে। আমরা ভুল বুঝি। ব্যার্থ হয়ে বুঝি।

আমাদের পাশের ইশ্বর তখন এমনকি আমাদেরই না বোঝার ভান করেন। আর সেয়ি ভান এমনই নিষ্ঠুর যে তা কখনও ভাঙে না। কিন্তু হুমায়ুন আজাদের "সব কিছু ভেঙে পড়ে" কথাটা কিন্তু সত্য। এই হলো আমাদের সত্যের নির্বোধ অবস্থান। সুতরাং আমরা কিন্তো ততোধিক নির্বোধ এবং নির্জীব।

আপনার সাথে পেচাইতে ভাল্লাগতেছে।

০৫ ই মার্চ, ২০১০ রাত ৯:৪৫

ফাহাদ চৌধুরী বলেছেন: রিলেটেড প্যাচানি ভালা পাই :-< :-< । অন্য পুষ্টে গ্যাজামু :-P :-P । এই পুষ্টে জুক্স :-B :-B গুলার উপর ক্যাচাইতেও পারেন ।

১০| ০৫ ই মার্চ, ২০১০ রাত ৯:৫৬

রিসাত বলেছেন: জুক্স ভালা পায়ি না। আপনারে আর জ্বালামু না। জায়িগা। আমি মায়িন্ড খায়িলাম।

পৃথিবীভর্তি মাইনে আর আমইন্ডে!

০৫ ই মার্চ, ২০১০ রাত ১০:০৯

ফাহাদ চৌধুরী বলেছেন: ওক্কে ইন্সোমেট !!! ঘুমান আইজকা!! আসলে জুক্সের মুডে আছি /:) । মাইন গুলোকে খাইয়া ফেলান ভাল । মাইন্ডকে খাইয়েন না ফিলিজ । অই মাইন্ডকে ইউস কইরাই পেচাইতে ভাল্লাগে । :-B :-B ঐ পোষ্টে গেজামুনে পরে ।

১১| ০৫ ই মার্চ, ২০১০ রাত ৯:৫৯

কাঠের খাঁচা বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ধুরো! ঐডা শুনছি। তুমি একটা শোনো-মেয়েটি আমাকে ফোন করে ফিসফিসিয়ে বলল, "বাসায় কেউ নেই, চলে আসো।" আমি তো পড়িমড়ি করে ছুট দিলাম। পৌঁছুনোর পরে দেখি যে আসলেই বাসায় কেউ নাই। :-/

=p~ =p~ =p~ =p~


ফাহাদ ভাই মজাক পাইলাম ফইড়া।

০৫ ই মার্চ, ২০১০ রাত ১০:১৩

ফাহাদ চৌধুরী বলেছেন: আন্নে মজা ফাইচেন শুইন্না আই গ্লাড হোইয়া ফ্লাড ।

লন এক্কান সিরিয়াস জুক্স ।


মাছের দোকানে গিয়ে ক্রেতা বলছেন :
-- ওহে, আমাকে ওই রাষ্ট্রনায়ক মাছটা দাও তো হে ।
-- রাষ্ট্রনায়ক মাছ ? সেটা আবার কি ?
-- ওই যে, মোটাসোটা, চর্বিওয়ালা, মাথাবিহীন মাছটা ।

১২| ০৬ ই মার্চ, ২০১০ রাত ১২:১৮

তায়েফ আহমাদ বলেছেন: অনেকগুলা!
একটু একটু কইরা পড়তে হবে!
ক নিয়া যেইটা, সেইটা ভাল লাগ্‌ছে!
:)

০৬ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৮

ফাহাদ চৌধুরী বলেছেন: আপনাকে এক্টন ধইন্যাপাতা । লন একটা ফ্রিঃ

গোপালের তামাকপ্রীতি রাজা কৃষ্ণচন্দ্র মোটেই পছন্দ করতেন না।একদিন গোপালকে সঙ্গে নিয়ে পালকিতে কোথাও যাচ্ছেন, দেখেন তামাক ক্ষেতে এক গাধা চড়ে বেড়াচ্ছে।সেই গাধা ক্ষেতের আগাছা খাচ্ছে ঠিকই, কিন্তু তামাক পাতায় ভুলেও মুখ দিচ্ছে না।
সুযোগ পেয়ে রাজা বলেন, �দেখেছো হে গোপাল, একটা গাধাও তামাক খায় না!�
শুনে গোপাল বলে, �আজ্ঞে রাজা মশাই, তা যা বলেছেন।কেবল গাধারাই তামাক খায় না।�

১৩| ০৬ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৯

তায়েফ আহমাদ বলেছেন: কষ্ট করে সবগুলো পড়লাম এবং হা হা প গে..............
=p~=p~=p~=p~=p~

০৬ ই মার্চ, ২০১০ রাত ১:০৪

ফাহাদ চৌধুরী বলেছেন: আপ্নের এই কষ্টের ঋণ আমি নিচের জুক্সটা দিয়া শোধ করিলাম :-B :-B :-B

এক মেছুড়ে গপ্পো বলছে :
-- সেদিন জেটির ধারে ছিপ নিয়ে বসেছি । বসে আছি তো বসেই আছি । হঠাৎ ফাতনা নড়ে উঠল । স্বচ্ছ জলের ভিতর দিয়ে দেখি একটা পুঁটি মাছ টোপ গিলছে । এই তোমার কড়ে আঙুলের সাইজ । ওইটুকু মাছটাকে তুলব কিনা ভাবছি, এমন সময় দেখি বেশ বড় একটা রুইমাছ পুঁটিটাকে গিলে ফেলল । সবে টান দেবার উপক্রম করেছি । দেখি কি একটা বিশাল বোয়াল রুইটাকে কপাৎ করে খেয়ে ফেলল । জয়গুরু বলে দিলাম ছিপে টান ।
-- তারপর ? অধৈর্য শ্রোতা জানতে চান । তারপর কি হল ? আপনি কি বোয়ালটাকে তুললেন ?
-- না আর তোলা হল কই ? পুঁটিমাছটাই যে বঁড়শি থেকে ছেড়ে গেল !

১৪| ০৬ ই মার্চ, ২০১০ সকাল ৯:৩৯

ফুনসুখ ওয়াংড়ু বলেছেন: হা হা হা হা.......হা হা প গে =p~ =p~ =p~ =p~

০৬ ই মার্চ, ২০১০ সকাল ১০:৪১

ফাহাদ চৌধুরী বলেছেন: আরে তিন ব্যাক্কোল মুভির নায়ক নিজেই হাজির ।

লন আপনের লাইগা আগামি শ তাব্দির শ্রষ্ট কোবতেঃ

পা, পি, পী, পু, পূ, পৃ, পে, পৈ, পো, পৌ.
ফা, ফি, ফী, ফু, ফূ, ফৃ, ফে, ফৈ, ফো, ফৌ
বা, বি, বী, বু, বূ, বৃ, বে, বৈ, বো, বৌ
হা, হি, হী, হু, হূ, হৃ, হে, হৈ, হো, হৌ ...

১৫| ০৬ ই মার্চ, ২০১০ সকাল ১০:১৬

রিসাত বলেছেন: ধুর আপনি ভাইবা কার পুষ্টে জানি কমেন্ট দিছি! ধুর!!!

০৬ ই মার্চ, ২০১০ সকাল ১০:৪৮

ফাহাদ চৌধুরী বলেছেন: আরে কনকি!! ধুর!!! ধুর!!! ধুর!!! শাক সব্জি খান বেশি বেশি ।

আপ্নের লেখাটা অর্ধেক পড়ছি কিন্তু কমেন্টাই নাই । কাইল্কে থেকে আবার কমেন্টামু । তখন জামু আন্নের হোস্টে ।

বালাচ্চেন্নি?

১৬| ০৬ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫৪

রিসাত বলেছেন: ভালা থাকি! এয়িটা আমার দাবী। দাবী চিরকাল থাকবে। ব্লগ পলিটিক্স বুঝেন না। কিন্তু তায়ি বলে কি চোপ থাকবেন?

প্রপাগানডা চায়ি।

০৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:৪৮

ফাহাদ চৌধুরী বলেছেন: ব্লগ পলিটিক্স ভাল লাগ্লেও, না লাগাইতে বেশি ভাল লাগে । ওই দিক্টা ইগ্নোর করি । প্রপাগান্ডা যখন অপিনিয়ন এর ট্রান্সফ্রম য়ার আপডেট করে ডেন এইটা ভাল । বোল্গের বেশির ভাগ প্রপাগান্ডাই উদ্ভট । টেক্সট বই গুলাও এখন প্রপাগান্ডা ছড়ায় । ভালা থাকি! এয়িটা আমার দাবী। দাবী চিরকাল থাকবে।

১৭| ০৬ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৪৩

শিরীষ বলেছেন: হাহাহা 'টুকে নে' জটিল হইছে পয়েট =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

পন্ডিত : রুক্সিণীতে স্বরে আ কোত্থেকে পেলি?
ছাত্র : গোড়া থেকে আউড়িয়ে নিচ্ছি..
. ওরে খাইছে হাস্তেই আছি =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:৩৫

ফাহাদ চৌধুরী বলেছেন: তালি আরেকটা গিপ্টঃ

একদা মাংস কাটতে গিয়ে এক ওয়েটারের হাতটা বিশ্রীভাবে কেটে গেল । যথারীতি সে ভর্তি হল স্থানীয় সরকারি হাসপাতালে । ঘন্টার পর ঘন্টা সে টেবিলে শুয়ে রইল, কেউ তার পরিচর্যায় এল না । একজন ডাক্তারবাবু পাশ দিয়ে যাচ্ছিলেন । ওয়েটার চেঁচিয়ে বলল, ডাক্তারবাবু, আমাকে একটু দেখুন ! আমি এই টেবিলে তিন ঘন্টা পড়ে আছি !
ডাক্তারবাবু জবাব দিলেন, স্যরি ! এটা আমার টেবিল নয় ।


কাল্কেই কবিতা পড়ছি বাট কমেন্টাই নাই । মাথা জ্যাম ছিল । অহন যাইতাছি ।

১৮| ০৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:৫২

অমিত চক্রবর্তী বলেছেন: X(( X(( X(( X((

পড় নাই ক্যান???????????

০৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:৫৯

ফাহাদ চৌধুরী বলেছেন: কাল্কেই পড়ছি বাট কমেন্টাই নাই । মাথা জ্যাম ছিল । শিরিষ, ছন্নছাড়া আরো ফেভ কয়েকজনের টাও অহোনো দেখি নাই । ভাল লেখায় আমি অনেক টাইম নিয়া কমেন্টাই । কারন চেষ্টা থাকে লেখক বা কবির ভাবটা ধরার যদিও প্রায় কবিতা বা গদ্যের অল্টারনেটিভ ব্যাখা দাড় করানো যায় । :-B :-B :D B-) B-) । আস্তাছি ।

১৯| ০৬ ই মার্চ, ২০১০ দুপুর ২:১৩

অতিথি পাখি বলেছেন: আজ্ঞে না! আপনার মত বাঁদর আমি আগে আর কক্ষনো দেখিনি!
.......ইম্পর্টেন্ট কোশ্চেন, টুকে নে।

সবকয়টাই টুইকা নিলাম বস!
আপনে একট জিনিয়াস!!!! =p~ =p~ =p~ =p~

০৬ ই মার্চ, ২০১০ দুপুর ২:৩৪

ফাহাদ চৌধুরী বলেছেন: আপ্নের জন্য একটা ইন্সট্রাক্টিভ পিক্স দিলামঃ :-B :-B :D B-) B-)



বান্দর ত্রয়ের একজন কান বন্ধ করে বলছে 'খারাপ কথা শুনতে মানা', আরেকজন চোখ বন্ধ করে বলছে 'খারাপ কিছু দেখতে মানা'। তৃতীয়জন মুখ বন্ধ করে বলছে - 'খারাপ কিছু বলতে মানা'।

প্রথম সিরিজ কমেন্ট সহ দেখলে আরো মজা পাবেন ।


২০| ০৬ ই মার্চ, ২০১০ দুপুর ২:২৬

স্পেলবাইন্ডার বলেছেন: চমৎকার! প্রিয়তে।

০৬ ই মার্চ, ২০১০ দুপুর ২:৩৮

ফাহাদ চৌধুরী বলেছেন: প্রিয়তে লইলে গ্লাড হৈইয়া ফ্লাড হৈইয়া ঝাই । পচুর আইনন্দ...
আপ্নারে একটা গেন্দা ফুল সহ ফিলাস । :-B :-B :D :D B-) B-)

২১| ০৬ ই মার্চ, ২০১০ বিকাল ৪:২৭

লালসালু বলেছেন: কী জিনিস শোনাইলেন ভাই, হাসতেই আছি হা হা হা

০৬ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৪৪

ফাহাদ চৌধুরী বলেছেন: আপ্নের হাসি থামানোর জন্য একটা পুরান জোক্স ।

প্রেমিকার তার প্রেমিকার চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে, তুমি পৃথিবীর অষ্টম আশ্চর্য। শুনে প্রেমিকা বলল, তাই নাকি! তাহলে আগের সাতজন কে কে শুনি ।

২২| ০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৮

জিয়া চৌধুরী বলেছেন: দারুন লাগল বস।
মজা আগেয়া।

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৯

ফাহাদ চৌধুরী বলেছেন:
.. .. .. . | . ./ ... , ..
.. .. ../ .. ... .. .` ' ...| , - ,
.. .. / .. .. .. .. .. .. .. ... /_
._ / .. .. .. .. .. .. .. .. .. ../
(. . - , - - . .. .. .. ... . . . /
/ o /. . o .. .. .. .. .. .. /
_ .. .. .. / .. .. ._ . ./
( __ ` -- - ' .. .. .... _ )
/ .. .. .. .. .. .. .. .. .|
( _____ , .' .. .. .... .
. _ .. .. .. .. .. .. .. _
.. .. ..` . ._ . . . - ']

২৩| ০৬ ই মার্চ, ২০১০ রাত ৯:২৩

অরুদ্ধ সকাল বলেছেন: জটিলশ্বর

০৬ ই মার্চ, ২০১০ রাত ৯:৫০

ফাহাদ চৌধুরী বলেছেন: সৃষ্টিকর্তার লীল্বোঝা ভার । তিনি আস্লেই জটিল ।

অরুদ্ধ সকাল এর চেয়ে অরুদ্ধ ভোর নামটা আরো ভাল ।


:-B :-B :-B :-B X( X( X( =p~ =p~

২৪| ০৬ ই মার্চ, ২০১০ রাত ১০:০৩

রাজসোহান বলেছেন: এইডা কখন দিসো???

হাসতে হাসতে শ্যাষ =p~ =p~ =p~ =p~

০৬ ই মার্চ, ২০১০ রাত ১১:০৩

ফাহাদ চৌধুরী বলেছেন: বেশি হাইসো না /// নিচে দেখো-

বার্মার রাজা নন্দ বায়িন ১৫৯৯ সালে ইতালীর এক সওদাগরের কাছে একটা অদ্ভুত খবর শুনে হাসতে হাসতে মারা যান! খবরটা ছিলো, “ভেনিস একটা স্বাধীন রাস্ট্র, আর সেখান কোন রাজা নেই!”

গ্রীক দার্শনিক ক্রায়সিপাস খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে তার গাধাকে ওয়াইন খেতে দেন এবং মাতলামোর ফলশ্রুতিতে সেটি-কে ডুমুর খেতে দেখে হাসতে হাসতে মারা যান!

হা হা পো গে :-B :-B =p~ =p~ B-) B-) :) :) =p~ =p~ :P :P :-P :-P B-) B-) ;)

পু পি মিস্কোর্ছো । মাইন্ডাইছি B:-) B:-) /:)

২৫| ০৬ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৩

শিরীষ বলেছেন: পয়েট, কলিকাতার সূত্র ধইরা এক ঢাকাইয়ার ইয়াদ আইলো ;)

ঢাকাইয়া গেছে কলিকাতা বেড়াইতে। কি মনে হইলো ইলেক্ট্রিক ট্রেন চড়বো :> । তো উঠলো গিয়া হাওড়া স্টেশনে, চইড়া বস্লো ট্রেনে। পাশের সিটের কল্কাত্যাইয়া ঘাড় ঘুরাইয়া ঢাকাইয়ার দিকে চায় আর বার বার হাই |-) তোলার ভঙ্গি কইরা হাত মুখের কাছে নেয়।
যতবার হাত নিতাছে ততবারই বলতাছে, - আহ! সেই সকাল বেলা ঘি খেলুম, গন্ধটা এখনো হাতে লেগে আছে। কতবার হাত ধুলুম---- :-&। আর তাচ্ছিল্যের সাথে আড় চোখে ঢাকাইয়ার দিকে চায়। এইরম হাই তোলে আর ঘি'র বন্দনা করে। ঢাকাইয়া কিন্তুক মনে মনে চেত্তাছে X(
আরেকবার হাই তুলতেই ঢাকাইয়া জিগায়া বস্লো - ভাই আম্নে চুটকি (তুড়ি) বাজাইবার পারেন? কল্কাত্যাইয়া কয় - কী যে বলেন আপনি! এটা তো খুব সহজ কাজ। বলেই টকাটক তুড়ি বাজাইয়া শুনাইয়া দেয়। ঢাকাইয়া কয় - অ! হক্কাল বেলা ঘি খাইচেন আর অহন চুটকি ভি বাজাইবার পারেন :-B। এইবার ঢাকাইয়া তুড়ি বাজানোর ভঙ্গি করে বলে -
"আর আমি হালায় কোন দাদার আমলে ঘি খাইচি হালায় চুটকিই বাজাইবার পারি না খালি পিছলাইয়া যায় :-/ B-) =p~ =p~

০৭ ই মার্চ, ২০১০ রাত ১২:২৭

ফাহাদ চৌধুরী বলেছেন: খালি পিছলাইয়া যায় .. হা হা হা । মজা পাইলাম । লন একটাঃ

ছোট ছেলেটি স্কুলে যেতে দেরি করেছে । চুপি চুপি ক্লাসে ঢুকতে গিয়েছিল সুপারিটেন্ডেন্টের নজর এড়িয়ে । কিন্তু ধরা পড়ে গেল । সুপার খপ করে তাকে ধরলেন এবং দেরির জবাবদিহি চাইলেন । আমতা আমতা করে সে জবাব দিল :
আমি আজ মাছ ধরতে যাব ঠিক করেছিলাম, কিন্তু বাবা যেতে দিল না ।
সুপারের মুখ মৃদু হাসিতে উদ্ভাসিত হল । -- বিচক্ষন পিতা তিনি বললেন । তোমাকে মাছ ধরতে যেতে না দিয়ে তিনি ঠিক কাজই করেছেন । কারণটাও তিনি নিশ্চই ব্যাখ্যা করেছেন তাই না ?
ছোট ছেলেটি জবাব দেয় – হ্যাঁ নিশ্চই স্যার ! তিনি বললেন, যা টোপ আছে, তাতে আমাদের দুজনের কুলোবে না !

২৬| ০৭ ই মার্চ, ২০১০ রাত ১২:৩২

শিরীষ বলেছেন: =p~ =p~ =p~

০৭ ই মার্চ, ২০১০ রাত ১২:৪১

ফাহাদ চৌধুরী বলেছেন: ওপটিমিষ্ট কবি কি "কৌতুক কালেকশন -১: কিছু পাশবিক কৌতুক " এ গমন করেছে? একটি সুখকর ভ্রমন হতে পারে ।

২৭| ০৭ ই মার্চ, ২০১০ রাত ২:০৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:

ক কাব্য--- মজার। অলওয়েজ। :)

ডিভোর্স--- এই জোকটা কখনোই ভালো লাগে না। জানি না কেন।

প্রেসিডেন্টের অজ্ঞতা--- এই জোকটা আমাদের দেশের প্রেক্ষাপটে ভালো মানাতো।

গোপাল, মৎস্য, কফি কোকো, গোল্ডফিশ--- হা হা হা! =p~

প্রশ্নোত্তর--- মোটামুটি।

পন্ডিতের পাঠশালায় পাঠদান--- অনেক ভাল্লাগসে এইটা। কয়েকটা লাইন পড়ে তো হাসতে হাসতে মাথা খারাপ। এই টাইপের জোক আমার খুব ভাল্লাগে।

লাস্টেরটা ক্যান জানি বুঝতে বুঝতেও বুঝলাম না। :(

জোক পোস্ট অনেক ভালো লাগে। ভবিষ্যতে আরও আসুক এরকম। :)

০৭ ই মার্চ, ২০১০ রাত ২:১৮

ফাহাদ চৌধুরী বলেছেন: পুওম খমেন্ট মুব্রক । বোলোঘে শ্বাগত্ম ।

"কৌতুক কালেকশন -১: কিছু পাশবিক কৌতুক " এ গমন করেছেন? একটি সুখকর ভ্রমন হতে পারে।

লাস্টেরটা হোইল আফনের গত পুষ্টের তিন্নাম্বার জেপিজি যেই জিনিষ্টা আমি বালা ফাই কোইছি ওইটা ওই জিলিচ ।

বিভিন্ন পুষ্টে বিশেষত হামা ভাইয়ের পুষ্টে আপ্নের বার্তা গুলো বিভিন্ন সময় পড়িয়া ভ্যাপুক মজা পাইছিলাম । সামুতে ক মেন্টানোর ধারাটা এম্নেই শিকচি :-B :-B :-B :-B

অদুর ভবিষ্যতেও আসিবেক । এক্টন ধইন্যা পাতা

২৮| ০৭ ই মার্চ, ২০১০ রাত ২:২৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ধুর্মিয়া! আপ্নের দেহি জেলেফিশের মেমোরি। আম্নের ব্লগে আমি আগেও কমেন্টাইসি। আম্নেই ভুইল্লা গ্যাসেন গা! /:)

তা হামা ভাইয়ের ব্লগে আমার্কুন কমেঙ্গুলান পৈরা ভালা পাইসেন এট্টু হুন্তাম্মঞ্চায়। আমার এই নিকের্গুলান, নাকি আগের্নিকের্গুলান? ;)

০৭ ই মার্চ, ২০১০ রাত ২:৪৫

ফাহাদ চৌধুরী বলেছেন: ওহ!! হা সরি!!

_________

নিকের্গুলান
কমেঙ্গুলান
আগের্নিকের্গুলান

হা হা হা

বুজতাম্পার্ছেন ।

কোবতে দিলাম দেইখেন ।

২৯| ০৭ ই মার্চ, ২০১০ রাত ৩:০২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: কোবতে পরে দেহুম। আপাততঃ ৭ নাম্বারের রিপ্লাইয়ে যে জুক্সটা দিসেন অইডা ইনকম্পিলিট আচে। ঐটা এরাম হৈবে

এক পন্ডিতের মাথায় তিলকের ঘটা দেখে গোপাল খুব আমোদ পেয়ে জিজ্ঞেস করেছে, �ওহে পন্ডিত, কপালে এতো সব কি এঁকেছো?�
পন্ডিত একগাল হেসে বলে, �আজ্ঞে, ফোঁটা কাটুচি!�
গোপাল উদাত্ত গলায় ফের শুধায়, �ফোঁটা কাটুচি, না কাগে হাগুচি?� পন্ডিত চ্রম রেগে গিয়ে উত্তর দিলো, কাগে হাগুচি না, তর বাপে হাগুচি! =p~

০৭ ই মার্চ, ২০১০ রাত ৩:৩০

ফাহাদ চৌধুরী বলেছেন: ওক্কে!!! ওয়েটাইলাম ।

আফনে দেকি চ্রম ঝিনিয়াচ । ভালাহোইচে এইডাও ।

২৭ নং কমেনের আমার এন্সারের চেকেন নাইন পড়চেন?

৩০| ০৭ ই মার্চ, ২০১০ রাত ৩:৩৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ওহ, ওডি দেখসি তো। ওডি দিসিলেন, হের বাদে পিঁপড়া লয়াও তো মুনয় কতকডি দিচিলেন, নাকি? সেরাম লাগে নাই ক্যান জানি :D

০৭ ই মার্চ, ২০১০ রাত ৩:৪৭

ফাহাদ চৌধুরী বলেছেন: হায় হায় হায় !!!
আফায় এডি কি কয় !!

পশু পক্ষী লয়া ঐটা দিচিলাম । কমেন্টগুলা দেকচেন । ঐ কমেন্টগুলা তো অনেক ছুপার হিট ছেলো ।

৩১| ০৭ ই মার্চ, ২০১০ রাত ৩:৫০

শয়তান বলেছেন: মজার হৈছে :)

০৭ ই মার্চ, ২০১০ রাত ৩:৫৩

ফাহাদ চৌধুরী বলেছেন: ষয়টাণের (মাইন্ডাইয়েন্না) পছন্দ হৈছে যেনে কুচি ওলাম ।

৩২| ০৯ ই মার্চ, ২০১০ রাত ৩:২৩

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: +++

০৯ ই মার্চ, ২০১০ ভোর ৪:০২

ফাহাদ চৌধুরী বলেছেন: থেঙ্কুঃ


ফিরি জুক্সঃ

এক সর্দার ATM থেকে টাকা তুলছিল, লাইনের পেছনের সর্দার বলল, হা হা , তোমার পাসওয়ার্ড দেখে ফেলছি, চারটা এসটেরিক্স (****)।
প্রথম সর্দার বলল, হা হা, হা, না পার নাই, ভুল হইছে, ঐটা ০০০০।

৩৩| ০৯ ই মার্চ, ২০১০ ভোর ৪:১৪

নস্টালজিক বলেছেন: খাইসে!
পুরা জোক্স এর গোডাউন।।
প্রিয় তে নিলাম।।
আরাম করে পড়বো।।

০৯ ই মার্চ, ২০১০ ভোর ৪:২১

ফাহাদ চৌধুরী বলেছেন: ওক্কে ভাইডি !!!

এক্কান লিরিক লয়া লিরিক জুক্স সুর করেন্না? (লিরিক আমুও খুব ভাল পাই, মাইন্ডানো চলিবেক না)

৩৪| ০৯ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৩৬

জনৈক আরাফাত বলেছেন: বাঁচতে হলে হাসতে হবে!

১০ ই মার্চ, ২০১০ ভোর ৬:১৩

ফাহাদ চৌধুরী বলেছেন: কেমুন হাসি দিলেনঃ অট্ট, স্মিত, খিল খিল, কাষ্ঠ, শুকনো, বাঁকা, নাকি চাপা?




৩৫| ৩১ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৭

রুবাইয়্যাত বলেছেন: আমার তো দেরী হইয়া গেল পড়তে।
মজাক পাইসি.... B-)) B-))

৩১ শে মার্চ, ২০১০ রাত ৮:২৫

ফাহাদ চৌধুরী বলেছেন: পার্ট ওয়ান দেখতে পারেন !!!

লন আরেকটা গিফটঃ

এক বিখ্যাত বক্তাকে ফাঁসিতে ঝোলানো হবে। তাঁকে জিজ্ঞেস করা হলো, মৃত্যুর আগে তাঁর কিছু বলার আছে কি না। তিনি বিরক্ত হয়ে বললেন, ‘আমি এখানে মরতে এসেছি, ভাষণ দিতে নয়!’

৩৬| ৩১ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩৩

নট ডিফাইন বলেছেন: ব্যাপক মজা।

৩১ শে মার্চ, ২০১০ রাত ৮:২৬

ফাহাদ চৌধুরী বলেছেন: এক্কান কোবতে হুনেনঃ

কা কা কা কা কা কা কা কা
কা কা কা কা কা কা
কা কা কা কা কা
কা কা কা কা
কা কা কা
কা কা
কা

:-B :-B :-B B-) ;)

৩৭| ০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩৪

বর্ণিল আধার বলেছেন: :)

০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩৩

ফাহাদ চৌধুরী বলেছেন:
.._...|..____________ ________, ,
....../ `---___________----_____| ] = = = = D
...../_==o;;;;;;;;_______.:/
.....), ---.(_(__) /
...// (..) ), ----"
..//___//
.//___//
//___//

৩৮| ০১ লা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৩

রুবাইয়্যাত বলেছেন: নাহ এইটা শুনছি আগে, মজা পাইলাম না। /:) /:)

০১ লা এপ্রিল, ২০১০ রাত ৮:৩২

ফাহাদ চৌধুরী বলেছেন:
_________(, _______________),
____(_, d888888888b, d888888888b
_____d888888888888/888888888888b_)
__(_8888888P’”"‘`Y8Y`’”"‘”Y88888b
____Y8888P.-’_____`______’-.Y8888b_)
___, _Y88P_(_(_(________)_)_)_d88Y_,
____Y88b, __(o__)______(o__)_d8888P
____`Y888___’-'________’-'__`88Y`
____, d/O_________c_________/Ob,
_______/’., ______w______, .’_/
_________.-`_____________`-.

এই লন!!

৩৯| ০৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৬

কালীদাস বলেছেন: শোকেসে সযত্নে সাজিয়ে রাখলাম।

০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪২

ফাহাদ চৌধুরী বলেছেন: ► যে বেশী কথা বলেঃ বক্তা।
► যা সহজে পাওয়া যায়ঃ চাঁদা।
► যা ভেজালযুক্তঃ চরিত্র।
► যে জিনিস আমাদের সাথে লুকোচুরি খেলেঃ বিদ্যুৎ।
► যে কর্মে অতিশয় তৎপরঃ মশা।
► যা সর্বদাই ঘটেঃ সন্ত্রাস।
► যে কথা দিয়ে কথা রাখে নাঃ জনপ্রতিনিধী বা ভোটপ্রার্থী।
► যে মিথ্যা বলেঃ উকিল।
► যা প্রচুর খেলেও পেট ভরে নাঃ ঘুষ
► মামা না থাকলে যা হয় নাঃ চাকুরি।
►যা সবচেয়ে বেশী অপচয় করা হয়ঃ সময় বা গ্যাস।
►যে জ্যাম খাওয়ার যোগ্য নয়ঃ ট্রাফিক জ্যাম।
►যা হারিয়ে গিয়েছেঃ সততা।
►যে সব সময় অত্যাচার করেঃ সরকারী দল।
►যে সব সময় অত্যাচারীত হয়ঃ বিরধী দল।
►যে সব সময় অসহায়ঃ জনগন।

৪০| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৮:০৪

মনিরুল হাসান বলেছেন: "পন্ডিতের পাঠশালায় পাঠদান" - এটা কি বংকিমচন্দ্রের লেখা?

০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪৭

ফাহাদ চৌধুরী বলেছেন: মনে হয় না । নেটে কোথায় যেন পাইছিলাম । পরে একটু পরিমার্জিত করছি ।

বলুন দেকি কোন্তা ভানান ঠিকাচেঃ

►বংকিমচন্দ্র
►বোঙ্কিমচোন্দ্র,
►বনকিমচন্দ্
►বঙ্কিমচন্দ্র
►ভোমকিংছোন্ড্র

:-B :-B

৪১| ০৯ ই মে, ২০১০ রাত ১০:০৫

ফেরিওলা বলেছেন: প্লাস! ফ্যাবারিট এ রাখলাম!

০৯ ই মে, ২০১০ রাত ১১:২০

ফাহাদ চৌধুরী বলেছেন:
দিলে বড়ই জ্বালা ছিল ও পাঞ্জাবীওলা !!!

দিল্ডা জুড়ায় গেল ফ্যাবারিটানোর জইন্যে!

থ্যাংকুস!!

৪২| ০৯ ই মে, ২০১০ রাত ১০:২২

ফিনিক্সম্যান বলেছেন: গোল্ডফিশ

দুটো গোল্ডফিশ ঝকঝকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে সাঁতার কাটছে । হঠাৎ একটি আরেকটিকে প্রশ্ন করে :
-- আচ্ছা আপনি ঈশ্বরে বিশ্বাস করেন ?
দ্বিতীয় গোল্ডফিশটি সামনের পাখনাদুটো মাথায় ঠেকিয়ে উত্তর দেয় :
-- বলেন কি মশাই ? ঈশ্বরে বিশ্বাস করব না ? অবশ্যই করি । দিনে দুবার আমাদের এ ঘরের জল পালটে দেন কে তাহলে ?


ইম্পর্টেন্ট কোশ্চেন। দি কাইট ইজ ইটিং গভর্নর।

দুটাই জোশ। আমি কিন্তু আস্তিক। :)

০৯ ই মে, ২০১০ রাত ১১:৩৪

ফাহাদ চৌধুরী বলেছেন: লন আপনার জইন্যে!!

ভিক্ষুক :- স্যার.. ২০টা টাকা দেন.. কফি খাবো।
লোক :- কেন ?? কফি তো ১০ টাকা কাপ..
ভিক্ষুক :- স্যার, সাথে গার্লফ্রেন্ড আছে তো, তাই..
লোক :- ভিক্ষুক হয়ে গার্লফ্রেন্ড ও বানিয়েছ..
ভিক্ষুক :- জ্বী না স্যার.. গার্লফ্রেন্ডই বরং আমাকে ভিক্ষুক বানিয়েছে ।।

৪৩| ১১ ই মে, ২০১০ রাত ১০:২৬

কিংবদন্তী বলছি বলেছেন: ভাইতো হাসতে হাসতে মাইরা ফেলবেন

১১ ই মে, ২০১০ রাত ১১:৪৫

ফাহাদ চৌধুরী বলেছেন:
এত্ত হাসি দেইখা কাশতে কাশতে আমার চক্ষে পানি আইসা গেলু!!

B-) B:-) :D

৪৪| ১০ ই জুন, ২০১০ দুপুর ২:০২

আদনান০৫০৫ বলেছেন: পন্ডিতের পাঠশালায় পাঠগ্রহণ কইরা খুব মজা পাইছি, এমন মজা আফতাবের ক্লাসেও আগে পাইতাম না।
কমেন্টেরগুলাও পড়ছি। বিরক্ত হইছি ফানপোস্টে রিসাত সাহেবের অনর্থক জটিল কথাবার্তা।

১০ ই জুন, ২০১০ দুপুর ২:৪২

ফাহাদ চৌধুরী বলেছেন:

রিসাত ভাইডির কামকাইজ ই ঐরাম!!



ফ্রেন্সকাট আপ্টাপ কিলাসে যা কইতো হাইসা হাইসা!! সুই হইয়া ঢুইকা ফাল হৈয়া বাহির হৈত!! তয় পুলাপান কিন্তু ওর কিলাসে মজা পাইতো!

৪৫| ১৯ শে জুন, ২০১০ রাত ৮:২৪

পাগলা দাসু বলেছেন: ফাডায়ালাইচেন রে ফাহাড বাই, ঠাং-কু !! =p~ =p~ ;) ;)

পিলাচ ডিসি, শোকেচে ও রাকচি !!

১৪ ই জুলাই, ২০১০ ভোর ৬:৫৭

ফাহাদ চৌধুরী বলেছেন:

পিলাচ আর প্রিয়ানী ভালা ফাই!! ফাষ্ট পার্ট্টাও পার্লে দেইখেন!!

৪৬| ১৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪০

হেফান বলেছেন: "সন্তানলাভের জন্য কথা বলার দরকার নেই হুজুর।"
:!> :!>

শিক্ষণীয় বিষয়!!! :P :P :P

১৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৫০

ফাহাদ চৌধুরী বলেছেন:


শিইক্ষা রাখেন!! কামে দিব!! লল!! :P :P

৪৭| ২১ শে নভেম্বর, ২০১০ রাত ৯:০২

কল্যাণমিত্র বলেছেন: প্রিয়তে রাখলাম । পোষ্ট ও কমেন্ট দুটোই বহুত মজাদার ।আরো চাই ।

২৭ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২০

ফাহাদ চৌধুরী বলেছেন:

থ্যাংকুস!!!

৪৮| ১৩ ই আগস্ট, ২০১১ ভোর ৫:০৮

ফারিয়া বলেছেন: ছাত্র : আপনাকে বিগ ফুল বললেন কেন?
পন্ডিত : বিগ ফুল মানে বড় ফুল। বিলেতে গিয়েই সাহেব নিজের বাগান থেকে যেটি সবচেয়ে বড় ফুল সেটি আমার জন্য উপহার পাঠাবেন। আমার পড়ানোর কায়দা শুনে সাহেবের তাক লেগে গেছে।
ছাত্র : স্যার।
পন্ডিত : কী?
ছাত্র : স্যার, দপ্তরি কী একটা চিঠি নিয়ে আসছে।
পন্ডিত : ও কিছু নয়। সার্টিফিকেট এসে গেল। সাহেবদের কাজই ঝটপট।
দপ্তরি : না, পন্ডিত মশাই। সাহেব আপনাকে বরখাস্ত করেছেন। পড়ে দেখুন।
পন্ডিত : সে আমি আগেই বুঝতে পেরেছি রে। এর পরও যদি ডিসমিস না করে তো নিজের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে যে। এমনি যে বেকায়দায় ফেলে দিয়েছি বাছাধনকে, ডিসমিস না করে যায় কোথায়?
:D :D :D :D :D :D :D :D :D :D :D B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.