নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

!

এম এম ওবায়দুর রহমান

ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামে আমার একটি গল্পের বই প্রকাশিত হয়েছে

এম এম ওবায়দুর রহমান › বিস্তারিত পোস্টঃ

নতুন বই প্রকাশ করতে চাইলে কি করতে হবেঃ জেনে নিন

০৪ ঠা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২৬

সম্প্রতি কালে আমার একটি গল্পের বই প্রকাশ হয়েছে। বইটি প্রকাশ করতে গিয়ে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। তার থেকে কিছুটা ব্লগার বন্ধুদের শেয়ার করতে চাচ্ছি। আশা করছি এতে উদিয়মান নবীন লেখক / কবিদের কিছু উপকার হবে।









পাণ্ডুলিপিটা নিজে অথবা অন্য কাউকে দিয়ে টাইপ করিয়ে নিন। টাইপ খরচ খুব বেশি না। ১৬ পৃষ্ঠায় বা ৮ পাতায় এক ফর্মা। প্রতি ফর্মা টাইপিং সহ ট্রেসিং বের করতে বর্তমান বাজারদর গড়ে তিন থেকে চারশত টাকা,পড়তে পারে। আর কষ্ট করে যদি আপনি নিজে টাইপ করতে পারেন এ খরচটি কিন্তু বেচে যাবে। টাইপ করার সময় সুটুনি এমজে-তে টাইপ করুন তাতে ছাপার অক্ষর ভাল হবে।।



নতুন লেখক বলেই আপনাকে এই পাণ্ডুলিপির ফাইল নিয়ে বিভিন্ন প্রকাশনীর সাথে আলাপ করতে হবে। বেশির ভাগ প্রকাশকই আপনার প্রতি চরম অনিহা দেখাবে। আপনার লেখাটা তারা পড়েও দেখতে চাইবে না। অনেকে মুখের উপর না করে দিবে।

তবে এতে করে হতাশ হলে চলবে না।



মনে রাখবেন কোন কিছুই খুব সহযে অর্জন করা যায়না। আমি আমার গল্প নিয়ে অনেক গুলো প্রকাশনীর সাথে আলাপ করেছি। তাদের শর্তগুলো ভারী অদ্ভুদ। তারা বললো, আপনি বই প্রকাশের পুরো টাকাটা দিবেন আর আপনাকে শত খানেক বই হাতে ধরিয়ে দিবো।



তবে দরদাম করে শেষ পযন্ত আপনাকে হয়ত একটা ৫ফর্মা বইর জন্য ২৫ থেকে ৩০ হাজার টাকা দিতে হতে পারে।আর দুই থেকে তিনশত কপি বই দিতে পারে।

জানি আপনার মনটাই খারাপ করে দিলাম।

সামনের বই মেলায় যারা প্রকাশের আশা করছিলেন তাদের খারাপ লাগলেও কিছু করার নেই।



তারচেয়ে ভাল আপনি নিজেই যদি নিজ হাতে আপনার বই প্রকাশ করতে পারেন।

ছাপা খানায় গিয়ে নিজ চোখে দেখেন বই কিভাবে হচ্ছে! হুম ভাল হয়।

আমি আর আরো কিছু ব্লগার মিলে নিজেরাই নিজেদের কাজ করছি। প্রচ্ছদ্র আকা প্রূফ রিডিং সহ সকল কাজ আমাদের সদস্যরাই করছে।

এখন আমরা ৮জন লেখকের ১০খানা বই প্রকাশের কাজ করছি।









আশার কথা গত ১৫ দিনে আমার ১৭৮ কপি বই বিক্রিও হয়েছে। আশ্চর্য ঘটনা কেউ আমার গল্প পড়ে বিরুপ মন্তব্য করেনি।

যাইহোক নিজেই আমরা মাকেটিং করছি, বিভিন্ন লাইব্রেরী, প্রকাশক পরিবেশকদের সাথে আলাপ হচ্ছে। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া আর পোষ্টারিংও করবো ভাবছি। প্রচার প্রচারণা চালাবো ভাল করেই। বিভিন্ন বাংলা ব্লগে বিজ্ঞাপণ দেওয়ার কথাও ভাবছি।



অনেক প্রতিভাবান ভালো লেখক আছেন যাদের নিজের টাকায় বই বের করার সামর্থ নেই। আমাদের সংগঠন বাংলাদেশ রাইটারর্স গিল্ড প্রতি বছর তেমন কিছু মেধাবীবানদের লেখা বই প্রকাশ করবে।



আগামী বই মেলায় স্টল নেবার ইচ্ছেও আছে। চন্দবিন্দু নামের লিটলম্যাগ বেরুচ্ছে শির্ঘই যেখানে থাকবে সামুর বিখ্যাত ব্লগারদের গল্প কবিতা। চাররঙের প্রচ্ছদে ৪৮ পেজ হবে। আশা করছি [email protected]

অথবা

বাংলাদেশ রাইটার্স গিল্ড

লেভেল-৮, সুইট-৫

ইস্টার্ন ট্রেড সেন্টার

৫৬, পুরানা পল্টন লাইন, ভিআইপি রোড

ঢাকা-১০০০ঠিকানায় লেখা পাঠাবেন আগ্রহীরা।



আমাদের কমেটি



সভাপতি: পারভেজ রানা

সহ-সভাপতি: কামরুন্নেছা চৌধুরী চন্দ্রা

আশরাফুল ইসলাম

সাধারণ সম্পাদক: এম, এম, ওবায়দুর রহমান

যুগ্ম সম্পাদক: ইলিয়াস হাসান

সাংগঠনিক সম্পাদক: সুফিয়া জামান

কোষাধ্যক্ষ: শরীফ মোতাহার হোসেন জয়

সাহিত্য সম্পাদক: রানা জামান

কার্যকরী সদস্য:

যাযাবর স্বপন

শেখ সরফরাজ আহমেদ









বই প্রকাশ করার ব্যাপারে আশা করছি যেকোন রকম সহযোগীতা পাবেন ব্লগার গন। বিস্তারিত জানতে ফোন করতে পারেন।

পারভেজ রানা ০১৯১৩৩৩৬১২৭, ০১৭৩০৩৩১৭০৫

মন্তব্য ৬৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৫

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
ভাল উদ্যোগ।

আপনার জন্য শুভকামনা।
সৌজন্য কপি পাওনা থাকল।

০৪ ঠা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪১

এম এম ওবায়দুর রহমান বলেছেন: পারভেজ রানা ০১৯১৩৩৩৬১২৭, ০১৭৩০৩৩১৭০৫ । ঢাকার আশে পাশে হলে যোগাযোগ করতে পারেন। অবশ্যই ।

১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৯

এম এম ওবায়দুর রহমান বলেছেন: http://bdwritersguildblog.com/
আমাদের ব্লগ সাইট, পথ চলায় সাথি হবার আমন্ত্রন

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪১

এম এম ওবায়দুর রহমান বলেছেন: চন্দ্রা চৌধুরী- কবিতার বই ( নিঃঘুম রাত? জিওলোজিক্যাল টাইম স্কেল/ শিশুতোষ ছড়ার বই)
যাযাবর স্বপন- গোয়েন্দা কাহিনী
পারভেজ রানার আত্মদহন উপন্যাস
ইলিয়াস হাসান এর সাদা গোলাপ (গল্পের বই)
আরও......
কিছু বই প্রকাশ করার কাজ চলছে

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৪

জাগ্রত চৌরঙ্গী বলেছেন:
ধন্যবাদ । সুন্দর একটি উদ্যোগ নেয়ার জন্য । শুভ কামনা রইলো পুরো টীম এর জন্য ।

০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৮:০০

এম এম ওবায়দুর রহমান বলেছেন: দোয়া/ আশিবাদ করার জন্য আপনাকেও অনেক অভিনন্দন

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৪

আসফি আজাদ বলেছেন: চমৎকার উদ্যোগ! সত্যিই প্রসংশনীয়।
আমার কবিতার বই তাহলে আপনাদের মাধ্যমেই প্রকাশ করব; অবশ্য যদি...

০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৮:০২

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আশা করছি সম্মেলিত প্রচেষ্টায় অনেক দুর যাবো। কেননা প্রফেসনাল প্রকাশকগন বড় লেখকে বাদে অন্যদের দাম দেয় না।
আপনি দয়া করে মোবাইল নাম্বারে ফোন দিবেন, অথবা মেইল করুন

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৮:০১

অনবদ্য অনিন্দ্য বলেছেন: খুব ভালো উদ্যোগ । আশা করি নবীন লেখকেরা অবশ্যই উপকৃত হবেন আর আমরা সাধারণ পাঠকরা তাদের লিখা গল্প হাতে পাবো ।

০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৮:০৬

এম এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ। আসলে নতুনদের যদি জায়গা না দেওয়া হয় ভবিষতের হুমায়ূন, জাফর ইকবাল, আনিসুল বা ইমদাদুলহক রা কি ভাবে বেরুবে?
পাশে থাকবেন আশা করছি

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৮:০৪

আজমান আন্দালিব বলেছেন: নবীন লেখকদের জন্য উপকার হবে। ভালো একটি উদ্যোগের জন্য ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৮:০৮

এম এম ওবায়দুর রহমান বলেছেন: ধন্যবাদ, আশা করছি সংঙে থাকবেন

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৮:১০

সাদাত শাহরিয়ার বলেছেন: দারুণ। খুবই ভাল কাজ হচ্ছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৬

এম এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক শুভেচ্ছা আপনাকেও

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৮:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ অভিজ্ঞতা এবং ভালো উদ্যোগ। ১৭৮ কপি বই বিক্রি হয়ে থাকলে আপনি বাংলাদেশের ১ম সারির কয়েকজন লেখকের মধ্যে একজন। আপনাকে অভিনন্দন।

অন্যান্য বন্ধুর জন্য আরেকটি লিংক দিলাম, কারো না কারো উপকারে আসতে পারে এই মৌসুমে, অথবা আগামীতে। নবীন লেখকলেখিকাদের জন্য : কীভাবে বই বের করবেন।

শুভ কামনা।

০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৩

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আসলে যারা কিনেছে তারা আমার পত্রিকায় প্রকাশিত লেখার পাঠক, আত্মীয়,ব্লগার, সহকর্মি সহ চেনা জানা এবং কয়েক জন ছিল অজানা যারা প্রেসক্লাবের মেলা থেকে কিনেছে।
এছাড়াও আমাদের সংগঠনের সবাই যেহেতু তরুণ লেখক তাই তাদের সম্মেলিত প্রচেষ্টা ছিল।
সমবায় সমেতির মত। আমাদের প্রতেক সদস্য আমাদের বই কিনছে। অন্যদের কাছে বিক্রি করার চেষ্টা করছে।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৮:১২

নিষ্‌কর্মা বলেছেন:


সুন্দর একটি উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ আপনাদের।

০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৫

এম এম ওবায়দুর রহমান বলেছেন: শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৮:১২

সাদাত শাহরিয়ার বলেছেন: এই বার বই মেলায় আমার একটা গল্প সঙ্কলন আসছে জাগৃতি থেকে। নাম দিয়েছি "আমাদের গল্প"। এটা বড়দের গল্প। আমার ইচ্ছা আমি আরেকটা গল্প সঙ্কলন বের করব ছোটদের জন্য। আপনারা কি কিশোর/ ছোটদের বই বের করেন?

০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৪

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আসলে আমরা নিজেরাই লেখক আর নিজেরাই প্রকাশক। আমাদের ৬ সদস্যর পাণ্ডলিপি পড়ার কমেটি আছে। তারা সকল লেখা গভীর আগ্রহ নিয়ে পড়ে থাকেন। আমাদের ২টি শিশুদের জন্য রঙিন ছড়ার বই বেরুচ্ছে। আশা করছি আপনার লেখার কপি [email protected] অথবা [email protected] পাঠাবেন।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৮:২৮

নষ্ট কবি বলেছেন: আপনার জন্য শুভকামনা

০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৯:৪০

এম এম ওবায়দুর রহমান বলেছেন: হুম বহুদিন পর পেলাম। আপনাকে মিস করি। আপনার প্রকাশের কি খবর জানাবেন।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৫

নষ্ট কবি বলেছেন: আমার কোন খবর নাই ভাই
টাকা যোগার হয়নাই
:(

হবেনা যা মনে হচ্ছে
:(

০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৭

এম এম ওবায়দুর রহমান বলেছেন: কি বলছেন?
আমরা সমবায় কিস্তি প্রদ্ধতী নিয়ে ভাবছি। ফোনে বিস্তারিত বলবো।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১০:০৮

বিষন্ন একা বলেছেন: +++

০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১০:১৩

এম এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৩

জাদুকর কবি বলেছেন: শুভকামনা রইল। আর পোষ্টটি প্রিঁয়তে।

০৫ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:২৭

এম এম ওবায়দুর রহমান বলেছেন: পোষ্টটি প্রিঁয়তে নেওয়া আর শুভ কামনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১২ সকাল ৮:০০

রিফাত হোসেন বলেছেন: আমি আমার বাবার জীবন প্রকাশ করতে চাই । তিনি একজন প্রাক্তন আর্মি অফিসার তার জন্ম ১৯৩০ সাল এ সুতরাং তার জীবন থেকে জানার অনেক কিছু আছে যা শেয়ার করা উচিত ।

আব্বাকে চাপ দিলেও তিনি নিমরাজী । কারণ যেহেতু তিনি ফাকিস্তান আর্মি এবং পরবর্তী বাংলাদেশ এর আর্মি অফিসার ছিলেন এবং বিভিন্ন রকম রাজনৈতিক ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন তাই ব্যাপারগুলোর কারনে তিনি জীবনি লেখতে নারাজ ।
তবুও জানা উচিত সবার '।



যাই হোক ।

কারউ জীবন মূলক বই প্রকাশনায় কত খরচ হতে পারে ?

আমি কোন ব্যবসায়ীক উদ্দ্যেশে নয় বরং বাংলাদেশের এক জন মানুষের জীবনকে শেয়ার করা চেষ্টা করছি ।


আমি সর্বোচ্চ ১ লাখ টাকা ব্যয় ধরেছি । যদিও জানি না , প্রকাশনার ব্যাপার স্যাপার সম্বন্ধে । তবে যতটুকু সস্তার মধ্যে ভাল ছাপানো যায় ।


তবে ইচ্ছা আছে জীবনিটি পরবর্তীতে জার্মান ও ইংরেজীতে অনুবাদ করার । অনুবাদ এর খরচ কত পরতেপারে ?

ছাপাতে সময় কত লাগবে ?

০৫ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:০২

এম এম ওবায়দুর রহমান বলেছেন: ব্ই ধরনের বইগুলো যদি ভাল করে লেখা যায় তবে অনেক সময় তা কালের স্বাক্ষি বা ইতিহাস হয়ে দাড়ায়। আপনি যেই বাজেট করেছেন তা অবশ্যই ভাল মানের বই প্রকাশ করার জন্য যথেষ্ট। আপনি আমার নাম্বারে যোগাযোগ করুন। ০১৯২২০০৯৯৮৪ অথবা মেল করুন
[email protected]
[email protected]
আশা করছি আপনার প্রয়োজনে সহযোগীতা করতে পারবো।

১৬| ০৫ ই জানুয়ারি, ২০১২ সকাল ৮:০০

রিফাত হোসেন বলেছেন: আমি আমার বাবার জীবন প্রকাশ করতে চাই । তিনি একজন প্রাক্তন আর্মি অফিসার তার জন্ম ১৯৩০ সাল এ সুতরাং তার জীবন থেকে জানার অনেক কিছু আছে যা শেয়ার করা উচিত ।

আব্বাকে চাপ দিলেও তিনি নিমরাজী । কারণ যেহেতু তিনি ফাকিস্তান আর্মি এবং পরবর্তী বাংলাদেশ এর আর্মি অফিসার ছিলেন এবং বিভিন্ন রকম রাজনৈতিক ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন তাই ব্যাপারগুলোর কারনে তিনি জীবনি লেখতে নারাজ ।
তবুও জানা উচিত সবার '।



যাই হোক ।

কারউ জীবন মূলক বই প্রকাশনায় কত খরচ হতে পারে ?

আমি কোন ব্যবসায়ীক উদ্দ্যেশে নয় বরং বাংলাদেশের এক জন মানুষের জীবনকে শেয়ার করা চেষ্টা করছি ।


আমি সর্বোচ্চ ১ লাখ টাকা ব্যয় ধরেছি । যদিও জানি না , প্রকাশনার ব্যাপার স্যাপার সম্বন্ধে । তবে যতটুকু সস্তার মধ্যে ভাল ছাপানো যায় ।


তবে ইচ্ছা আছে জীবনিটি পরবর্তীতে জার্মান ও ইংরেজীতে অনুবাদ করার । অনুবাদ এর খরচ কত পরতেপারে ?

ছাপাতে সময় কত লাগবে ?

১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:২১

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আপনার বাবর লেখাটা কি প্রকাশ করে ছিলেন?

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ ।

এবার ছুটি তে আব্বার সাথে আলোচনায় বসব ।

যদি রাজী করাতে পারি তাহলে ইনশাল্লাহ । :)

০৭ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:৪৪

এম এম ওবায়দুর রহমান বলেছেন: জীবনীটা কি উনি নিজে লিখবেন? আগে লিখা হোক তারপর কত ফর্মা হয় সেসব দেখে খরচের ধারণা দেওয়া যেতে পারে। অনেক শুভ কামনা রইল।

১৮| ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২১

পারভেজ রানা বলেছেন: জীবনী কি উনি নিজে লিখবেন নাকি কেউ অনুলিখন করে দেবে? যেমনই হোক করে দেওয়া যাবে। বই লেখার পরে কম্পোজ করলে বোঝা যাবে কত বড় হবে বা কত পৃষ্ঠার হবে এবং কত খরচ হবে। আমাকে ফোন দিলে আরো স্পষ্ট হবে। শুভকামনা রইল ভালো থাকুন।
পারভেজ রানা
সভাপতি
বাংলাদেশ রাইটার্স গিল্ড

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৩

নাসির আহমেদ কাবুল বলেছেন: নতুন লেখকদের পথ দেখানো এই পোস্টটি প্রিয়তে রাখলাম। আমি মূলত গীতিকবি। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার। তা সত্ত্বেও কবিতা আমার প্রধান মাধ্যম। আমার তিনটি বই প্রকাশ হয়েছে। না, প্রকাশককে কোন টাকা দিতে হয়নি। এক প্রকাশক টাকা দিতে চেয়েছিলেন। বলেছিলাম, আপনার ব্যবসা হলেই খুশি- আমি পেশাদার লেখক নই। যে যা হোক, আশ্চর্য সত্যি যে, প্রকাশিত তিনটি বই-ই উপন্যাস! ওই প্রকাশক এবারও একটি উপন্যাস বের করবে আশা করছি। এবার ইচ্ছে ছিলো কবিতার বই বের করবো। টাকা ছাড়া কেউ কবিতার বই প্রকাশ করতে চায় না! আমিও টাকা দিয়ে বই প্রকাশ করার পে নই। কবিতার পাণ্ডুলিপি তৈরি আছে। তৈরি আছে আরো দু’টি উপন্যাস। পরামর্শ দেবেন আশা করি।

০৭ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:৫১

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আপনার পূর্ব প্রকাশিত বই গুলো মাকেটে কেমন চলে ছিল। যারা আগে প্রকাশ করে ছিল তাদের সাথে যোগাযোগ করাই ভাল।
কবিতার বই টাকা ছাড়া কোথাও ছাপাবে বলে মনে হয়না। কেননা পাবলিকরা টাকা দিয়ে নবীণ কবিদের বই কিনতে চায়না। আপনি উপরের মেইলে যোগাযোগ করতে পারেন

২০| ১৬ ই জানুয়ারি, ২০১২ ভোর ৬:০১

রোজেল০০৭ বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল।

১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৭

এম এম ওবায়দুর রহমান বলেছেন: শুভ কামনার জন্য আপনার জন্য ও শুভেচ্ছা। ভাল থাকুন।

২১| ১৬ ই জানুয়ারি, ২০১২ ভোর ৬:৪৩

েমা আশরাফুল আলম বলেছেন: We started a pharmaceutical science journal on 2009. Most of the work for press was done by the press worker, but i hade to check the final proof untill mid night. It was an exciting experience. After the binding of the journal book, smell is very good and you see the birth of book/ journal just like your son. Cost was not our concern because department provided the cost for printing, probably 400 copy was printed on that time. It is still publishing biannually as an international journal.

১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫১

এম এম ওবায়দুর রহমান বলেছেন: শুভেচ্ছা রইল।

২২| ১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২২

ভিয়েনাস বলেছেন: নতুন লেখকদের জন্য উপোকারী পোস্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য ।

১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২৩

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

২৩| ১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৭

বাল্যবন্ধু বলেছেন: ভালো উদ্যোগের জন্য সাধুবাদ জানাই।

১৭ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫০

এম এম ওবায়দুর রহমান বলেছেন: শুভ কামনার জন্য আপনাকেও অনেক ভারাবাসাময় শুভেচ্ছা জানাই।

২৪| ১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৪১

মতিউর রহমান চরিয়া বলেছেন: আপনারা কি "বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রঃ সমস্যা ও সমাধান" ধরনের টাইটেলের বই প্রকাশে আগ্রহী হবেন, যেখানে চলমান রাজনৈতিক সমস্যার বস্তুনিষ্ঠ আলোচনা করে সমস্যা থেকে উত্তরণের পথ বাৎলে দেয়া হয়েছে? এতে বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের রাজনৈতিক অপসংস্কৃতির নিরপেক্ষ আলোচনা আছে। যদি আপনার উত্তর হ্যাঁ-বাচক হয়, তাহলে আমার একটা পাণ্ডুলিপি আপনাদের কাছে পাঠাবার ব্যাপারে আলাপ করবো।

ধন্যবাদ

১৭ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

এম এম ওবায়দুর রহমান বলেছেন: এ ধরনের বই প্রকাশের ব্যাপারে আমাদের যথেষ্ট আগ্রহ আছে। একটি অলাভ জনক প্রতিষ্ঠান হিসেবে আমরা ব্যাবসায়িক উদ্দেশ্য নিয়ে আসিনি। আমরা ভাল মানের সাহিত্য আর দেশও জনগনের জন্য কল্যানকর সকল কাজে অবদান রাখার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করছি।
আপনার পাণ্ডুলিপি পড়ে যদি কমেটি তাতে কোন আপত্তি না করে তবে ছাপাতে বাধা নেই। খুব শীর্ঘ পাণ্ডুলিপি পাঠান।

২৫| ১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৩

অবলা পুরুষ বলেছেন: সুন্দর ও উপকারী পোষ্টের জন্য অনেক ধন্যবাদ......!!!

১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৫

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

২৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ভাল লাগল।


আমার একটা বই প্রকাশ করা দরকার।

আপনার সহযোগিতা কামনা করছি।


আমি দেশে থাকি না।


দেশে এলে কথা বলব।

০২ রা মার্চ, ২০১২ দুপুর ১২:২৬

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আপনি লেখাটি মেল করে পাঠান। আমরা প্রবাসী ব্লগারের তিনটা বই প্রকাশ করেছি। আরো কয়েকটি বই প্রকাশের কাজ চলছে।
[email protected]
[email protected]
আপনার জন্য শুভ কামনা থাকলো।

২৭| ৩১ শে মার্চ, ২০১২ রাত ৯:০৫

হাসান ইকবাল বলেছেন: বই প্রকাশনার আদ্যোপান্ত আমার জানা নেই। কোন প্রকাশকের সাথেও আমার ব্যক্তিগত যোগাযোগ নেই। কিন্তু এই মুহূর্তে তাদের সাহায্য ভীষন প্রয়োজন।

আমার বাবার লেখা আত্মজীবনীমূলক, স্মৃতিকথা, জীবনবোধ নিয়ে লেখা ২০টি গল্প নিয়ে একটি বই প্রকাশ করতে চাই। পান্ডুলিপি কম্পোজ হয়ে গেছে। বইয়ের সেটআপ অনুযায়ী বিষয় সূচি, ভূমিকা, লেখকের কথা এবং মূল লেখা নিয়ে পৃষ্ঠা গিয়ে দাঁড়ালো ২০০। পান্ডুলিপিটি ইতিমধ্যে কবি নির্মলেন্দু গুণ পড়ে ফেলেছেন এবং তিনি মূল ভূমিকা লিখছেন। মূল পান্ডুলিপিটি এখন কবি নির্মলেন্দু গুণের কাছে আছে।

গল্পের সূচী

০১. বাবার কথা: শুরু হলো খেরো খাতা, পর্ব-১
০২. বাবার কথা: বনিক বৃত্তান্ত, পর্ব-২
০৩. বাবার কথা: পুথির আসরের দিনগুলি, পর্ব-৩

০৪. বাবার কথা: বাবার গল্প ও অন্যান্য প্রসংগ, পর্ব-৪
০৫. বাবার কথা: রঙ্গিলা-চোরা ও বাবার প্রসংগ, পর্ব-৫
০৬. বাবার কথা: বাবার কলিকাতা সফর, পর্ব-৬
০৭. বাবার কথা: মুক্তিযুদ্ধ ও বাবার গল্প পর্ব-৭
০৮. মায়ের কথা: ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো বর্গী এল দেশে

০৯. আমার ছেলেবেলা: ডানা মেলার দিন, পর্ব-১
১০. আমার ছেলেবেলা: সোনালী শৈশব, পর্ব-২
১১. আমার ছেলেবেলা: ডানপিটে কৈশোর , পর্ব-৩

১২. আমার জীবন-সঙ্গীনি:
১৩. আমার সন্তান-সন্তুতি
১৪. আমার পাঠাগার

১৫.অধ্যাপক মোজাফফর আহমদ: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি
১৬. স্মৃতিরমুকুরে : খালেকদাদ চৌধুরী
১৭. আমার স্মৃতিতে পল্লীকবি রওশন ইজদানী
১৮. নেত্রকোনার লোক-সাহিত্য সংগ্রাহক সিরাজউদ্দীন কাশিমপুরী
১৯. আমার স্মৃতিতে মাওলানা হুছাইন আহমদ
২০. অন্তরঙ্গ আলোকে মাওলানা মুহিউদ্দীন খান

ব্লগের প্রকাশক বন্ধুরা জানাবেন কি , ৫০০ কপি বই বের করতে কত খরচ হতে পারে। এমন কোন প্রকাশকের খবর দিবেন কি যারা আমার বাবার পান্ডুলিপিটি তাদের খরচে কিংবা অর্ধেক খরচে ছাপিয়ে দেবে।




০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১২:১৪

এম এম ওবায়দুর রহমান বলেছেন: লেখাটি মেল করুন। সাহায্য করা হবে

০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১২:১৪

এম এম ওবায়দুর রহমান বলেছেন: [email protected] অথবা [email protected]

১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:২০

এম এম ওবায়দুর রহমান বলেছেন: মেষ পযন্ত আপনার বইটি কি প্রকাশ হয়ে ছিল? না হলে যোগাযোগ করুন

২৮| ১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৪

সোহেল চট্টগ্রাম বলেছেন: ......আমি ছন্দে ছন্দে অনেক ছড়া লিখেছি। ৬০-৭০টা পর্যন্ত অভ্র এর মাধ্যমে ms word এ লিখেও রেখেছি...আমার কবিতা বই এর নাম ও আমি ঠিক করে রেখেছি... “ছেড়া পাতার ছড়া”
এখন এই ৬০-৭০টা কবিতা নিয়ে বই বের করলে কত খরচ পড়বে...?

১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:১৪

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আমার সাথে ফোনে যোগাযোগ করুন। ০১৯২২ ০০৯৯৮৪

২৯| ১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৮

সোহেল চট্টগ্রাম বলেছেন:
......একটা সেম্পল দেখুন
Click This Link

৩০| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

হাসান ইকবাল বলেছেন: আমার বাবার লেখা বই প্রকাশ করেছে "নান্দনিক" এবারের বইমেলা ২০১৩ তে। আমাদের কোন টাকা দিতে হয়নি।

http://www.rokomari.com/book/60789

বইয়ের নাম: জীবনবৃত্তে
লেখকের নাম: হামিদুর রহমান
বইয়ের ধরন: স্মৃতিকথা
পৃষ্ঠা সংখ্যা: ১৮০
প্রকাশক: নান্দনিক
প্রথম প্রকাশ: অমর একুশে বইমেলা ২০১৩

৩১| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৩

দূর্বাঘাস বলেছেন: অসাধারণ উদ্যোগ। খুব ভালো লাগলো। এগিয়ে যান সামনে অলোকিত ভবিষ্যতের দিকে। নবীনদের জন্য এটা অনেক অনেক উপকারী হবে। ধন্যবাদ।



প্রিয়তে নিতে চেয়েও লিংক খুঁজে পাচ্ছি না। :(

৩২| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৪

দূর্বাঘাস বলেছেন: অসাধারণ উদ্যোগ। খুব ভালো লাগলো। এগিয়ে যান সামনে অলোকিত ভবিষ্যতের দিকে। নবীনদের জন্য এটা অনেক অনেক উপকারী হবে। ধন্যবাদ।



প্রিয়তে নিতে চেয়েও লিংক খুঁজে পাচ্ছি না। :(

৩৩| ০৩ রা জুন, ২০১৫ সকাল ৮:৫১

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: এবার তাহলে আমার লেখা কবিতা গুলো প্রকাশ করতে পারবো

৩৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

আব্দুল্লাহ আল-মারুফ অন্তর বলেছেন: মনের মাঝে নতুন করে আবার একটা আশার আলো দেখা দিল । বেশ কিছুদিন থেকে কিছু ছোট গল্প লিখে জমা করে রেখেছি আরও লিখছি । কিন্তু বুজতেই পারছিলাম না কিভাবে কী করব? এই লেখাটা পড়ার পর আর যাই হোক হাল ছেড়ে দেয়ার মনোভাবটা দূর হল।

৩৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

উজ্জ্বল সরদার বলেছেন: আমি কবিতা লিখি আমার বেশ ইচ্ছা বই তৈরি করার কিন্তু এতো টাকা......! সত্যি আমি অবাক হলাম এতো টাকায় বই তৈরি করার আমার এ'জন্মে হবে না,, তবে দাদা আপনি আমার শুভেচ্ছা নিবেন,, আপনি বেশ একটা পথ দেখিয়েছেন, যদি আমার কবিতা গুলি দেখতেন বা আপনার ভাল লাগতো এবং আপনি যদি আমাকে সামনে এগুতে সাহায্য করতেন তবে খুশী হতাম।

৩৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

উজ্জ্বল সরদার বলেছেন: দাদা আপনার ইমেইল নম্বর টা দিলে ভিষণ খুশী হবো।

৩৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

ভয়ংকর মজার মানুষ বলেছেন: আমি ও আপনার মাধ্যমে দেখি আমার দুইটি বই প্রকাশ করতে পারি কিনা ? ? ? আশা করি সাহাজ্য করবেন ! এইটা আমার লেখা দ্বিতীয় বই আর প্রথম টি ছিল -- লাইব্রেরী -- ঐটার কভার পেজ এখন ও ডিজাইন করিনি করলে আপনাকে পরে দিব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.