নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

!

এম এম ওবায়দুর রহমান

ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। সম্প্রতি তুমি এলে বাদল দিনে নামে আমার একটি গল্পের বই প্রকাশিত হয়েছে

এম এম ওবায়দুর রহমান › বিস্তারিত পোস্টঃ

নবীন লেখকদের বই প্রকাশের গল্প। আপনার বইটি প্রকাশ করার পদ্ধতিী

০২ রা মার্চ, ২০১২ সকাল ১০:০৪



















বইমেলা শেষ হল।

সাহিত্যপ্রেমিদের দীর্ঘ নিঃশ্বাস উপেক্ষা করে। আবার একটি বছর ধরে প্রতিক্ষা করে যেতে হবে।

নতুন বইয়ের ঘ্রান নিয়ে যে উৎসবের শুরুটা হয়েছিল তার শেষে এসে দেখলাম কাঙ্খিত এর চেয়ে বেশি সফল হয়েছি আমরা। বাংলাদেশ রাইটার্স গিল্ড।

মাত্র তিনমাস বয়েসি সংগঠন হলেও আমরা পেছনে ফেলেছি অনেক কে। ১২টি মান সম্মত বই প্রকাশ করেছি।

তিনমাস বয়েসি সংগঠন বইমেলায় স্টল পেয়েছে!

পাঠকের ভালবাসা, বন্ধুদের উৎসাহ আর ব্লগারদের সহযোগীতায় আমরা বহুদুর যাবার পথ দেখছি।









লেখা লেখি করছি বহুদিন হল। তবে নিজের লেখা বই প্রকাশ করতে গিয়ে টাকা পাণ্ডুলিপি হারিয়ে বড় একটা হোচট খেয়েছিলাম। তারপর দশ বছর পেরিয়ে গিয়েছে। ব্লগে এসে পুরাতন স্বপ্নটা আবার জাগলো বুকের ভেতর।

কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম নীনদের জন্য রাস্তা এখনও তেমনী রয়ে গেছে।

বিস্মিত হলাম যখন দেখলাম পাচ শত কপি বই প্রকাশের জন্য প্রকাশকরা ৩০-৩৫হাজার টাকা চাইল!!

অবশেষে এমন কয়েকজন নবীন প্রবীন লেখক মিলে গড়ে তুললাম

বাংলাদেশ রাইটার্স গিল্ড।

প্রথম প্রকাশ হল আমার বই তুমি এলে বাদল দিনে।

এরপর আরো এগারোটি।

যারা লিখেন অনেক দিন কিন্তু প্রকাশ করতে পারছেন না। তাদের জন্য পরামর্শ হল এখুনি নতুন উদ্যমে শুরু করুন। আগামী মেলার জন্য কি বই প্রকাশ করতে চান।

পাশে থাকবো ।

আমাদের প্রকাশিত বই অনলাইনে কিনতে হলে এই লিংকে ক্লিক করুন



বাংলাদেশ রাইটারর্স গিল্ডের সকল বই







বাংলাদেশ রাইটার্স গিল্ড, সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য:



 বাংলাভাষাভাষী সকল সাহিত্য প্রেমীদের এক মঞ্চে আনাই সংগঠনের প্রধান লক্ষ ও উদ্দেশ্য।

 লেখকদের সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করা।

 লেখকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষে কাজ করা।

 সর্বস্তরে বাংলাভাষার বিশুদ্ধ প্রয়োগ ও ব্যবহার (লেখ্য ও কথ্য) নিশ্চিত করার ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো।

 আদি বাংলা সাহিত্যের নিদর্শন সংরক্ষণ। যাতে করে নতুন প্রজন্ম বাংলা সাহিত্যের চর্চা সঠিকভাবে করতে পারে।

 নতুন লেখকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা। যাতে করে তারা মৌলিক সাহিত্য চর্চায় সব্যসাচি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

 নবীন লেখকদের বই প্রকাশের জন্য সকল প্রকার সহযোগিতা প্রদান করা। পাশাপশি দেশের প্রথিতযশা লেখকদের লেখা প্রকাশ করা।

 নিয়মিত সাহিত্য পত্রিকা প্রকাশ করা যাতে করে নবীনরা লেখালেখিতে উৎসাহিত হয়।

 দুঃস্থ, অসুস্থ লেখকদের আর্থিক সহায়তা প্রদান।

 সাহিত্য সংস্কৃতির বিভিন্ন অবদানের জন্য যথার্থ সম্মাননা প্রদান।

 এই সংগঠনের একটি উল্লেখযোগ্য কার্যক্রম প্রকাশনা। এই সংগঠন দেশের নবীন, প্রবীণ লেখকদের মৌলিক, সৃষ্টিশীল সাহিত্য গ্রন্থ প্রকাশ ও বিপণনের ব্যবস্থা করবে। এক্ষেত্রে কপিরাইট আইন/প্রকাশনা সংক্রান্ত যাবতীয় আইন অনুসরণ করা হবে।

 গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে একটি কার্যকর পাণ্ডুলিপি বাছাই কমিটি থাকবে। উপস্থাপিত সকল পাণ্ডুলিপি যাচাই বাছাই করার পর পাণ্ডুলিপি বাছাই কমিটির সুপারিশ ক্রমে পাণ্ডুলিপি প্রকাশের জন্য বিবেচিত হবে। এক্ষেত্রে পাণ্ডুলিপি বাছাই কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে।.

 বই প্রকাশের কাজ করবে প্রকাশনা কমিটি। বইয়ের বাজেট নির্ধারণসহ বাজার জরিপ করবে প্রকাশনা কমিটি।

 পাণ্ডুলিপি বাছাই কমিটি ও প্রকাশনা কমিটি যুগপৎভাবে লেখকের রয়্যালটির পরিমাণ এবং বইয়ের মূল্য নির্ধারণ করবেন।

 সংগঠন কেন্দ্রীয়ভাবে একটি এবং পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা/উপজেলা/ইউনিয়নে সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা করবে।

 দেশকে উন্নত করতে হলে সাহিত্য চর্চার কোন বিকল্প নেই। লেখকদের দেশাত্ববোধক লেখনী পাঠকদের মনে জাতীয়তাবোধের সৃষ্টি করে। একটি দেশ প্রেমিক জাতি গঠনের জন্য চাই দেশপ্রেমিক সৃজনশীল লেখক সমাজ। বাংলাদেশ রাইটার্স গিল্ড এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।

মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১২ সকাল ১০:১২

আকাশচুরি বলেছেন: ভালো উদ্যোগ, শুভকামনা আপনাদের জন্য:)

০২ রা মার্চ, ২০১২ সকাল ১০:১৬

এম এম ওবায়দুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাদের জন্য

২| ০২ রা মার্চ, ২০১২ সকাল ১০:২৯

চারুপাঠ বলেছেন: সুন্দর উদ্যোগ।
আমরা এরকম ইচ্ছে নিয়ে কয়েক বছর আগে টাওয়ার রাইটারস্ ক্লাব ইউ, কে গঠন করেছিলাম। প্রথম কয়েকবছর কিছু প্রকাশনা ও দুস্থ লেখকদের সহযোগিতা করা হয়েছিল। কিন্তু বর্তমানে ক্লাব টি প্রায় অকার্যক্রর অবস্থায়। আশা করি আপনাদের সাফল্য দেখে আবার প্রত্যেক সদস্য সতেজ উদ্যমে কাজ করবেন।

০২ রা মার্চ, ২০১২ দুপুর ১২:২২

এম এম ওবায়দুর রহমান বলেছেন: জেনে ভাল লাগলো। অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় অনেকেই একসময় হাল ছেড়ে দেয়।
তবে আমাদের প্রত্যয় আছে। স্বপ্ন দেখছি। পাশে থাকলে খুশি হব

৩| ০২ রা মার্চ, ২০১২ দুপুর ১২:২৮

জন রাসেল বলেছেন: লেখালেখি করি ছোটবেলা থেকেই। লেখাগুলো যখন কেউ পড়ে বাহবা দিত তখন নিজের একটা বই বের হবে এমন স্বপ্নও দেখে ফেলতাম প্রায়ই। তবে টাকার অংকটা শুনে মনে হত, ওটা স্বপ্ন আছে স্বপ্নই থাকুক, বাস্তব হওয়ার দরকার নেই।

আপনার উদ্যোগটা সত্যিই দারুন। আমার বই বের হোক না হোক, আপনাদের জন্য শুভকামনা থাকবে সবসময়। আপনাদের সাথে কাজ করতে হলে কি আপনাদের সদস্য হতে হবে বা টাকা দিয়ে জয়েন করতে হবে? এই বিষয়গুলো যদি জানাতেন তাহলে ভালো হত। লেখালেখি বিষয়ে আমি আসলে এমনিতেই অনেক আগ্রহী।

ধন্যবাদ। ভালো থাকুন।

০২ রা মার্চ, ২০১২ দুপুর ২:১৬

এম এম ওবায়দুর রহমান বলেছেন: কোন প্রকার অর্থনৈতীক সুবিধা গ্রহন করার ইচ্ছে নেই।
আমাদের ওয়েব,ব্লগ সাইডে আসুন।
http://bdwritersguildblog.com/

[email protected]

[email protected]
মেল করে ইচ্ছের কথা জানান

বই প্রকাশ আমাদের প্রধান ইস্যু নয়। আমরা মূলত লেখকদের একচি প্লাটফম তৈরী করতে চাচ্ছি। r
বই প্রকাশের চেয়ে বই বিক্রি করাই বেশি ঝামেলার। বইয়ের ব্যাবসায়িদের সাথে আমাদের আলোচনা চলছে। তবে আমরা ভাল সাড়া পেয়েছি। r
ভাল লেখা গুলিকে প্রধান্য দিয়েছি। বেশ কিছু পাণ্ডুলিপি আমাদের কাছে এসেছিল। r
কবিতার বই প্রকাশ করা ঝুকিপূর্ন । তাই আগামীতে কবিতার বই প্রকাশে আরো সচেতন হব। ব্লগারদের ভাল লেখা নিয়ে আমরা একটি গল্প গ্রন্থ করার আশা করছি। আগামী বইমেলার আগেই আমরা অন্তত ১০০ বই প্রকাশ করবো।r
আমাদের অফিস এবং মেল নাম্বারে যোগাযোগ করার জন্য আগ্রহীদের কাছে অনুরোধ থাকলো।r
আমাদের সদস্য সংগ্রহ অভিযান চলছে।r
আগামী জুন মাসে আমরা ১২টি বই প্রকাশ করার কথা ভাবছি। r
আপনি যদি ইচ্ছে থাকে আমাদের অলাভজনক সংগঠনে যোগ দিতে পারেন। শুভ কামনা থাকলো।

৪| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫১

কুহক' বলেছেন: বাহ সুন্দর প্রচেষ্টা..... সাধুবাদ জানবেন।

০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৩৭

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আপনার মত ভাল মানের সাহিত্যিকদের বই পেতে চাইছি। পরামর্শ চাচ্ছি। মেল নাম্বার দিন

৫| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০২

নগর বালক বলেছেন: অনেক শুভকামনা রইলো । খুবই ভালো উদ্যোগ । খুব ভালো লাগবে যদি আপনাদের সাথে যুক্ত হতে পারি ।

০২ রা মার্চ, ২০১২ রাত ৮:২৫

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আপনার মেল নাম্বার পেলে যোগাযোগ করবো।
http://bdwritersguildblog.com/
আমাদের সাইডে কিছুদিনের মধ্যেই ফর্ম পাওয়া যাবে।
[email protected]

[email protected]
মেল করে ইচ্ছের কথা জানান
অনেক ধন্যবাদ

৬| ০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৪২

হাসান ফেরদৌস বলেছেন: বাংলাদেশ রাইটার্স গিল্ডের সাথে আছি এবং এটি নিয়ে অনেকদুর যাওয়ার স্বপ্ন দেখি।

০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৫৯

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আপনার কবিতার বইটি প্রকাশের পর আশা করছি এবার একটি ছড়ার বা গল্পের বই পাব।

৭| ০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৪৪

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ ভাই জান ;)

০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৫৮

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আপনাকে কেন এখনও পেলাম না!!?

৮| ০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৫৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল উদ্যোগ, শুভ কামনা রইল। আশা করি নতুন লেখকদের এগিয়ে যেতে সুবিধা হবে... :)

০২ রা মার্চ, ২০১২ রাত ৮:৫৭

এম এম ওবায়দুর রহমান বলেছেন: নতুন পুরাতন সকল সৃজনশীল লেখকদের জন্য একত্রে কাজ করতে চাই। পাশে থাকুন

৯| ০২ রা মার্চ, ২০১২ রাত ৯:১১

লেখাজোকা শামীম বলেছেন: আপনাদের সঙ্গে কাজ করতে চাই। কিভাবে করতে পারব ?

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:২৯

এম এম ওবায়দুর রহমান বলেছেন: জেনে খুবই আনন্দিত হলাম। আপনার মত ষ্টার ব্লগারদের পেলে পথ চলতে অনেক সুবিধা হয়। আপনার মেল নাম্বার দিন আমরা পরবর্তি মিটিংএ আপনাকে আমন্ত্রন করবো। যেকোন বন্ধের দিন। আমাদের সংগঠনের সবাই ব্লগার।

১০| ০২ রা মার্চ, ২০১২ রাত ৯:১৮

আহমেদ জী এস বলেছেন: এম এম ওবায়দুর রহমান,
শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি কারন খুব ভালো একটি উদ্যোগের কথা বলেছেন এখানে ।

অনেকেই উপকৃত হবেন এতে । এই উদ্যোগটির কথা আরো আগে জানালে ( জানালেও আমি হয়তো জানিনে ) গেল একুশে মেলাতে তাদের স্বপ্ন পুরন হতে দেখতে পেতেন ।

যে সংকল্পগুলোর কথা বলেছেন , তা ধরে রাখুন শক্ত করে । পারবেন, এটা বিশ্বাস করি ।

প্রিয়তে রাখলুম ।

১১| ০২ রা মার্চ, ২০১২ রাত ৯:১৯

মেংগো পিপোল বলেছেন: ভাই আমি ছোট গল্পের লোক ইচ্ছাও আছে একটা বই প্রকাশের, আমার লেখে গুলার প্রথম পাঠক মা উনিও চান একটা বই প্রকাশ হোক আমার। আপনাদের মাধ্যমে বই প্রকাশ করতে কত খরচ হতে পারে জানালে খুশি হবো। ধন্যবাদ, সাথেই আছি।

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:২১

এম এম ওবায়দুর রহমান বলেছেন: লেখা প্রকাশের জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার লেখার মান। আপনার বাছাইকরা লেখা গুলি আপনি যদি আমাদের ঠিকানায় কুরিয়ার বা মেল করেন তাহলে আমরাই যোগাযোগ করবো। বই প্রকাশ করা অনেক সহজ। কিন্তু সেটা পাঠকের হাতে পৌছানো সহজ নয়। নতুনদের নিয়ে চারপাশে ব্যাবসা হচ্ছে, আমরা সত্যিকারের ভাল লেখা গুলো খুজছি। আর লেখকদের জন্য কাজ করতে চাইছি। আমাদের সাথে বেশ কিছু মিডিয়ার লোকজন আছে। আশা করছি একটি সঠিক গাইড লাইন দিতে পারবো।

১২| ০২ রা মার্চ, ২০১২ রাত ৯:১৯

আহমেদ জী এস বলেছেন: এম এম ওবায়দুর রহমান,
শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি কারন খুব ভালো একটি উদ্যোগের কথা বলেছেন এখানে ।

অনেকেই উপকৃত হবেন এতে । এই উদ্যোগটির কথা আরো আগে জানালে ( জানালেও আমি হয়তো জানিনে ) গেল একুশে মেলাতে তাদের স্বপ্ন পুরন হতে দেখতে পেতেন ।

যে সংকল্পগুলোর কথা বলেছেন , তা ধরে রাখুন শক্ত করে । পারবেন, এটা বিশ্বাস করি ।

প্রিয়তে রাখলুম ।

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:২৭

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আমি এর আগে একটা পোষ্ট দিয়ে ছিলাম। যার কারনে সামুর তিনজন ব্লগারের বই এবার মেলায় প্রকাশ হয়েছে। তবে আমরা সারা বছরই বই প্রকাশ করবো। বড় লেখকদের পাশাপাশি নবীণদের ভাল লেখাও প্রকাশ করবো।
প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ। যেকোন প্রয়োজনে অফিস সময়ে কল করতে পারেন ০১৯২২০০৯৯৮৪ অথবা ০১৯১৩৩৩৬১২৭

১৩| ০২ রা মার্চ, ২০১২ রাত ৯:৪৭

ঈষাম বলেছেন: অনেক শুভকামনা :)

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:২২

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন

১৪| ০৩ রা মার্চ, ২০১২ রাত ১:১৩

শূন্যের গুনিতক বলেছেন: প্রিয়তে, শুভ কামনা আপনাদের জন্য।

০৩ রা মার্চ, ২০১২ সকাল ৭:৪৯

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা ভাইয়া। ভাল থাকবেন

১৫| ০৪ ঠা মার্চ, ২০১২ দুপুর ১২:৪৩

পারভেজ রানা বলেছেন: বাংলাদেশ রাইটার্স গিল্ডের পতাকাতলে সবাই আসুন।

২১ শে মার্চ, ২০১২ রাত ১০:৫৩

এম এম ওবায়দুর রহমান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

১৬| ০৬ ই মার্চ, ২০১২ রাত ৯:২১

~মাইনাচ~ বলেছেন: দারুনতো :#)

০৮ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৯

এম এম ওবায়দুর রহমান বলেছেন: মাইনাচ বলেছেন দারুন!! যাক অনেক ধন্যবাদ আপনাকে :)

১৭| ০৫ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:০৮

শরৎ চৌধুরী বলেছেন: এত চমৎকার পোষ্টের শিরোনামে ভুল থাকলে কি চলে ভাই, প্রদ্ধতী কে পদ্ধতি করে দিন দয়া করে। শুভ কামনা।

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬

নুর ইসলাম রফিক বলেছেন: আগামি ২০১৭ বই মেলাতে একটি কাব্য গন্থ্য প্রকাশের ইচ্ছে আছে।
আমি প্রকাশনায় একেবারেই অনাবিজ্ঞ তাই আপনাদের সাহাজ্য কামনা করতে পারি কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.