নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ পথের অনুসন্ধানে।

অনেক কিছু করতে চাই, কিন্তু কিছুই করতে পারিনা।

আমি নবীন

অলস ছেলে।

আমি নবীন › বিস্তারিত পোস্টঃ

বুঝি না এদের মানসিকতা।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

সাভারের বিপর্যস্ত এলাকার উদ্ধার কর্মীরা যেসব জিনিস চাইতেছে সেগুলির দাম কি এতই বেশি যে সরকার সেগুলি কিনে সরবরাহ করতে পারছে না। সাধারন মানুষ দিতেছে এটা খুবই ভালো উদ্যোগ কিন্তু তাতে সময় যাচ্ছে অনেক। সরকারি ভাবে প্রয়োজনীয় জিনিসগুলি তো খুব দ্রুত ব্যবস্থা করা যেত। যে সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার সামর্থ্য রাখে সে এটুকু পারে না। সরকারি হেলিকপ্টার আজ কই? না হয় সরকার একটা ভন্ড তাহলে বিজিএমইএ কি করলো। যে জিনিসগুলি চাওয়া হচ্ছে তার সবগুলি মিলেও তো কোটি টাকা হবে না। তারা এই জিনিসগুলির জন্য মানুষের চাদার টাকার অপেক্ষা করছে অথচ এরাই আবার বিভিন্ন সময় কয়েক শ কোটি টাকা স্পন্সর করবে কোন বিনোদন অনুষ্ঠানে। বুঝি না এদের মানসিকতা।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯

মোঃ_হাসান_আরিফ বলেছেন: সাভারে রানা প্লাজা বিপর্যয় ঘটার পর এপর্যন্ত আলোচিত উক্তি

লিংক
Click This Link




২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

আমি নবীন বলেছেন: ৬ নং টা কিভাবে সম্ভব?

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

ঢাকাবাসী বলেছেন: পদ্মা সেতুতে ১০% কমিশন, তাহলে কত দাড়ালো? সাভারে তো ওসব হবেনা।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

আমি নবীন বলেছেন: হুমম কিছুই বুঝি না। আমাদের যে আসলে কি করা উচিৎ তাই বুঝি না

৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

পাস্ট পারফেক্ট বলেছেন: সরকারী ফান্ড কি আর আছে? দূর্নীতি, পাইকারী পাচার আর ডিভোর্সের ফি দিয়া ফুটো কড়িও নাই এখন।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

আমি নবীন বলেছেন: এই সরকার থাকার চাইতে তো না থাকাই ভালো।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

অদ্বিতীয়া আমি বলেছেন: সরকারি ভাবে প্রয়োজনীয় জিনিসগুলি কেন দেয়া হচ্ছে না , আমিও বুঝছি না ।

মাঝে মাঝে পেপারে ছবি দেখি বিদেশীদের পোশাক কারখানা পরিদর্শনের জন্য তারা হেলিকপ্টার এর ব্যাবস্থা করে , যানজট এড়ানোর জন্য ।

আর এখন বিজিএমইএ কিছুই করছে না । সাধারণ মানুষ এর টাকায় প্রয়োজনীয় জিনিস কেনা হচ্ছে । আজব দেশ ।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

আমি নবীন বলেছেন: আমি পুরাই অবাক। আসলে বিপদের সময় মানুষের আসল রুপ চেনা যায়।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

দশমিক বলেছেন: ঢাকাবাসী বলেছেন: পদ্মা সেতুতে ১০% কমিশন, তাহলে কত দাড়ালো? সাভারে তো ওসব হবেনা।


কমিশনের টাকা পাইলে তো ওইগুলা কিনে দিত। কমিশন পায় নাই তহলে কিনবে কি দিয়া... দেশবাসি এইবার বুঝ ঠেলা কারে কয়!

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

আমি নবীন বলেছেন: সবকিছু দেখে তো তাই মনে হচ্ছে।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪

শাহীন উল্লাহ বলেছেন: এটা তো শাহবাগ না যে সবাই খাবার ও অর্থ নিয়ে হুমরি খেয়ে পড়বে

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

আমি নবীন বলেছেন: হুমম সবাই পাবলিসিটি চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.