নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকিব আল ফয়সাল

আমি অতি সাধারণ একটি ছেলে । ভালোবাসি বই পড়তে , গান শুনতে আর ইন্টারনেটের জগতে ঘুরে বেড়াতে । ভালো লাগে প্রোগ্রামিং আর ওয়েব ডিজাইনিং ।

আকিব আল ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

অগোছালো স্বপ্ন এবং আমার দেশ

০১ লা মে, ২০১৩ রাত ১:৪৯

আমি অবনীল বলছি । অন্ধকারের মাঝে এক সুক্ষ নীলচে আলোয় আমার স্বপ্নগুলোর বসবাস । এলোমেলো ভাবনায় ক্ষণে ক্ষণ হয়তোবা পথ হারায় কিন্ত নিঃশেষ হয় না । মানুষ নাকি তার স্বপ্নের সমান বড় হয় । ভারী অদ্ভুত লাগে আমার এ কথাটি । আসলে কি তাই ? মানুষ কি তার স্বপ্নের সমান বড় হতে পেরেছে ?

আমি স্বপ্ন দেখি বাংলাদেশে নেই আর কোন হানাহানি আর স্বার্থের কড়াঘাতে জর্জরিত রাজনীতিবিদদের দৌরাত্ন । নেই হতাশার ফাদে বন্দী হওয়া কোন তরুণের বখে যাওয়া । স্বপ্ন দেখি আর কোন নারীর তার প্রাপ্য অধিকার আদায়ে হাজারো পথ পাড়ি দেয়া । স্বপ্ন দেখি সেইদিনের যেদিন সবাই বুকে ধারণ করপে মুক্তিযুদ্ধের চেতনাকে । ছাত্ররা রাজনীতি করবে স্বার্থান্বেষী রাজনীতিবিদদের জন্য নয় বরং নিজের মেধা আর নেতৃত্বগুণ বিকশিত করতে । স্বপ্ন দেখি আর কোন শ্রমিকের আর্তনাদ শুনব না আমরা । হাজার হাজার এলোমেলো স্বপ্নগুলো হয়তো অবাস্তব কিন্তু খুব কি অসম্ভব ? আমার তা মনে হয় না ।জানি একদিন আমার এ স্বপ্ন আর শুধুই স্বপ্ন থাকবে না পূরণ হবেই , সুদিন আসবেই ।



ব্লগে এটাই আমার প্রথম লেখা । মডারেশনের সূক্ষ বেড়াজালে হয়তো প্রকাশ হবে না কিন্তু তাতে কি ? আমার অনুভূতি আর অগোছালো ভাবনার কিছুটা তো প্রকাশ করতে পারলাম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.