নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিপাতনে সিদ্ধ

পৃথিবীতে এখনো ভাল মানুষের সংখ্যাই বেশি

অবয়ব

.....................

অবয়ব › বিস্তারিত পোস্টঃ

আইন হোক - হরতালে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ রাজনৈতিক দলের দিতে হবে

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৭

হরতাল ডাকেন। যত খুশী ডাকেন। ওটা আপনাদের গণতান্ত্রিক অধিকার।

কিন্তু তাই বলে আপনি অন্য কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারেন না। একজন রিকশাচালক তার রিকশা যখন খুশী চালাবে, যখন খুশী বন্ধ রাখবে। কিন্তু আপনি হরতাল ডেকে তাকে রিকশা না চালানোর জন্য জোর দিতে কে? তার অধিকারে কেন হস্তক্ষেপ করছেন? হরতাল মানা, না মানা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত। আপনি চাপিয়ে দেয়ার কে?

হরতাল মানেই পিকেটাররা গাড়ি ভাঙবে, সব বন্ধ রাখবে এগুলো আমাদের গা সওয়া হয়ে গেছে। আমরা মনে করি, এগুলো তো হবেই।

না ভাই। আমাদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। রাজনৈতিক দলগুলোর ব্যার্থতা আর অনাচারের কুফল আমরা কেন ভোগ করতে যাব? গাড়ি ভাঙে গরীবের, দোকান ভাঙে গরীবের, পড়াশুনা নষ্ট হয় আমাদের ভাই বোনের, জীবনযাত্রা ব্যাহত হয় আমাদেরই। মূল ভুক্তভোগী হই আমরা যারা সক্রিয় রাজনীতি করি না। রাজনৈতিক দলের নেতানেত্রীদের তো একটা চুলও ছিড়ে না।

অতএব, হরতালে সাধারণ জনগনের যে কোন জানমালের ক্ষতির জন্য দায়ী হরতাল আহবানকারীরা। সুতরাং এর ক্ষতিপূরণ আপনাদেরই দিতে হবে।

আপনাদের জন্য আমরা নই। আমাদের জন্য আপনারা। জনগনই রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস। সরকার পরিচালনার জন্য আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করে নিতান্তই সাময়িক দায়িত্ব দেই। আপনারা যা খুশী তা করতে পারেন না। হরকাল ডাক দেয়া এবং এরপরে জানমালের ক্ষতি করা, জোরপূর্বক গনতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা, জীবনযাত্রা ব্যাহত করা - এসব নিশ্চিতভাবে বেআইনি। এগুলো বাংলাদেশে চলে আসছে, তাই বলে চিরদিন চলতে পারে না। কাজেই, এ বিষয়ে আদালতের উদ্যোগ কামনা করছি। আদালত যেন এ ব্যাপারে কঠোর আইন পাশ করে হরতালের অনাচার থেকে সাধারণ জনগনের জানমাল রক্ষার্থে ব্যবস্থা নেন। আমাদেরও এই বিষয়ে একত্রিত হতে হবে, আমাদের নিজেদের স্বার্থেই।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৯

নায়করাজ বলেছেন: পুরোপুরি একমত। সরকার কখনও আইন করবে না। কারণ সরকার বিরোধী দলে গেলে এই একই জিনিস করবে।
আসলে হরতালে সরকারের কিছুই হয় না, ক্ষতি হয় পাবলিকের। সুতরাং পাবলিককেই হরতালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।

তবে ক্ষতিগ্রস্তদের পক্ষে হাইকোর্ট রুল দিতে পারে অথবা ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি মামলা করতে পারে।


সবচেয়ে ভালো হয়, সারা দেশে যেই ক্ষতিগ্রস্ত হবে, সেই মামলা দেবে, হাজার হাজার মামলা হবে, হুকুমের আসামী থেকে সরাসরি আসামী সবাইকে নাম উল্লেখ করে মামলা করতে হবে। মামলার পর মামলা দিয়ে গেলে ওদের হুশ হবে। পুলিশ বাদী মামলা দিয়ে আর হবে না। এবার জনগণকে মামলা দিয়ে ওদের হয়রান করে ফেলতে হবে।

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৩

অবয়ব বলেছেন: "হরতাল গণতান্ত্রিক অধিকার, পিকেটিং তো নয়" আপনার লেখাটাই আবার লিখলাম।
ভুক্তভোগী আমরা। অতএব উদ্যোগ আমাদেরই নিতে হবে।

২| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৩

নট ডিফাইন বলেছেন: হরতাল কখনো একটা গনতান্ত্রিক অধিকার হতে পারেনা। এটা একটা সন্ত্রাসী কাজ।

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮

অবয়ব বলেছেন: ভাই, কেউ যদি মনে করে হরতাল ডাকা যৌক্তিক, হরতাল ডাকলে চাপ সৃষ্টি হবে, সুফল আনবে, তাহলে ডাকুক। বিএনপি তো এই অজুহাতে ডাকছে। কিন্তু হরতাল ডেকে অন্যের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করার অধিকার নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.