নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিপাতনে সিদ্ধ

পৃথিবীতে এখনো ভাল মানুষের সংখ্যাই বেশি

অবয়ব

.....................

অবয়ব › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সর্বপ্রথম ভিডিও

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৯

এই আধুনিক যুগে চিত্তবিনোদনের মাধ্যম হিসেবে ভিডিওর গুরুত্ব অপরিসীম। এখন চোখ ধাধানো ভিডিও দেখে গা সওয়া হয়ে গেছে। তাই এভাটার দেখলেও বলি, সবই তো কম্পিউটারে করা। এ আর এমন কী!

কিন্তু শুরুটা এমন ছিল না। পৃথিবীর সর্বপ্রথম করা সেলুলয়েড ভিডিওর দৈর্ঘ্য ছিল কত জানেন? মাত্র ২.১১ সেকেন্ড! যা আজ থেকে প্রায় ১২৪ বছর আগে, ১৮৮৮ সালে করা হয়েছিল।

ভিডিওটির নাম রাউন্ডহে গার্ডেন সিন (১৮৮৮) । এটি করেছিলেন লুই অগাস্টিন লে প্রিন্স। এই কৃতিত্বের জন্য তাকে 'ফাদার অফ সিনেম্যাটোগ্রাফি' বলা হয়। গ্রেট ব্রিটেনের লিডসের রাউন্ডহে নামক এলাকায় হুইটলি পরিবারের বাগানে ভিডিওটি করা হয়।

মাত্র দুই সেকেন্ডের একটু বেশির এই ভিডিওতে বাগানে কয়েকজন হাটছেন, এই যা দেখানোর। এখন শুনে হাস্যকর লাগলেও তখনকার দিনে এই দেখেই মানুষজনের চোখ কপালে উঠে যেত। ভিডিও কি জিনিস তাই তো মানুষজন জানত না! ক্যামেরার টেকনোলজি তখনও উন্নত না হওয়ায় প্রথমদিককার ভিডিওগুলি এমনি কয়েক সেকেন্ড থেকে মিনিট পর্যন্ত।



স্ক্রিণশটঃ







ভিডিওটি ইউটিউবে দেখার লিঙ্কঃ





ইউটিউব না আসলে বিকল্প লিঙ্কঃ

http://commons.wikimedia.org/wiki/File:Roundhay_Garden_Scene.ogg

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩

বাংলাদেশী দালাল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.