নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিপাতনে সিদ্ধ

পৃথিবীতে এখনো ভাল মানুষের সংখ্যাই বেশি

অবয়ব

.....................

অবয়ব › বিস্তারিত পোস্টঃ

‘ওই মাইয়্যা, মাথায় কাপড় নাই ক্যান?’ - হেফাজতে জামাতে ইসলাম

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫

‘হেফাজতে ইসলামের সমাবেশে নারী সাংবাদিক কেন’, ‘রাস্তা দিয়ে হাঁটার সময় মাথায় কাপড় নেই কেন’—এ ধরনের অজুহাতে গতকাল শনিবার নগরের বিভিন্ন গণমাধ্যমের চার থেকে পাঁচজন নারী সাংবাদিক মারধর, হামলা ও বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হন। - প্রথম আলো



এই ব্লগে অনেকেই আছেন, যাদের মা বোন চিরাচরিত বাংলার পোশাক শাড়ি কিংবা থ্রিপিস-ওড়না ইত্যাদি ব্যবহার করে আসছেন। আমাদের সাধারণ বাঙালির চোখে এসব পোশাক মোটেও অশালীন না হলেও কথিত ইসলামের হেফাজতকারীদের জন্য তা রীতিমত অশ্লীল ও বেলেল্লাপনা। যদিও পবিত্র কোরআনে বলা আছে, মুমিন পুরুষরা যেন দৃষ্টি সংযত রাখে, কিন্তু সেই বাণী উপেক্ষা করে এরা খুজতে থাকে মেয়েদের পোশাকে কোথায় কি ফাকফোকর। তাদের ইচ্ছামত কাপর পরিধান না করলে অচিরেই এভাবে বোতল ইটপাটকেল খেতে হবে মা বোনদের।

তাছাড়া পরিবারের কোন নারী যদি পুরুষ আছে এমন কোন প্রতিষ্ঠানে কাজ করে, সেটাও বেলেল্লাপনা হিসেবে গৃহিত হবে। ব্যাঙ্ক, স্কুল, কলেজের মত যে কোন সরকারী চাকরি থেকে শুরু করে সবখানেই তো পুরুষ আছে। সেক্ষেত্রেও বেলেল্লাপনার অজুহাতে ইট পাটকেল বোতলের আঘাতের জন্য তৈরি হতে হবে মা বোনদের।

যারা ফেসবুকে মাথায় কাপর ছাড়া ছবি দেন তারাও সাবধান থাকুন।

অচিরেই হয়ত ফেসবুকে লাইকের পাশাপাশি বোতল/ইটপাটকেলের আইকন যুক্ত হবে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৫

চোরাবালি- বলেছেন: মোল্লারা তো নারী রোগে আক্রান্ত সেখানে মেয়ে সাংবাদিক পাঠানোর হিড়িক কেন বুঝলাম না?

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০

অবয়ব বলেছেন: নারী খুবই খারাপ জিনিস। যেখানে সেখানে নারী রাখা বন্ধ হোক।

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২

কলাবাগান১ বলেছেন: সেখানে একজন সাংবাদিক পাঠানো হয়েছিল...

নারী নাকি পুরুষ সেটা গৌন ব্যাপার

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৮

অবয়ব বলেছেন: ভাই সে কথা কে তাদের বুঝাইবে?

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫

আহলান বলেছেন: শালিনতা কি জিনিষ সেটা মেডিকেলে শুয়ে থাকা নাদিয়াকে দেখলে বোঝা যায়, আর যে পোশাকে তিনি সংবাদসংগ্রহ করতে গিয়ে ধোলাই খেয়েছেন, সেটা দেখলে বোঝা যায় অশালিনতা কাকে বলে ..... সংবাদ সংগ্রহ করতে কেউ নিষেধ করে না, কিন্তু যে পোশাকে নারীকে অশালীন ভাবে উপস্থাপন করে, সেই পোশাকে সেখানে না গেলেই কি নয়? ওটা তো কোন ক্যট ওয়াক শো ছিলো না ....

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩০

অবয়ব বলেছেন: ভাই কি হেফাজতে জামাতে ইসলামীর উপদেষ্টা নাকি?
নাদিয়া দেশের আর দশটা মেয়ের মত থ্রি পিস টাইপ ড্রেস পড়ে গিয়েছিল। যে পোশাক পড়ে গিয়েছিল তার একটা ছবি পোস্ট করে গবেষনা করুন গিয়ে। আমাদের দেশের সাধারণ মানুষের সেটা শালীন বলেই বিবেচিত। কিন্তু হেফাজতে জামাত ইসলামীর কাছে না। আবার মাথায় কাপর দিয়ে গেলে উপরের ঘটনা অনুযায়ী হেফাজতে জামাত ইসলামীর কাছে শালীন মনে হত, কিন্তু সৌদী আরবের ক্ষেত্রে সেটাই হত অশালীন। সেক্ষেত্রে আবার বোরখার দরকার হত।
এখন কথা হইল, শালীন অশালীন পোশাক যাই পড়ুক, দলবল গিয়ে তাকে "ধোলাই" (কত নির্লজ্জ হলে একজন নারীকে লাঞ্চনার বেলায় এই শব্দটা ব্যবহার করা যায়?)
দিতে হবে?

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: মতিকণ্ঠের ব্যপক বিনোদনমূলক একটি নিউজ
বিএনপিতে নারীপুরুষের অবাধ মিলামিশা বন্ধ করতে হবে: খোকা
http://motikontho.wordpress.com/2013/04/06/

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯

প্যারাসিটামল বলেছেন: শালীন পোশাক পরবিনা তো ওখানে কেন গেছিস। আরেক. আবাল দালাল আইছে অশালীনতার পক্ষে সাফাই.

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২

অবয়ব বলেছেন: ভাই কি হেফাজতে জামাতে ইসলামীর উপদেষ্টা নাকি?
নাদিয়া দেশের আর দশটা মেয়ের মত থ্রি পিস টাইপ ড্রেস পড়ে গিয়েছিল। যে পোশাক পড়ে গিয়েছিল তার একটা ছবি পোস্ট করে গবেষনা করুন গিয়ে। আমাদের দেশের সাধারণ মানুষের সেটা শালীন বলেই বিবেচিত। কিন্তু হেফাজতে জামাত ইসলামীর কাছে না। আবার মাথায় কাপর দিয়ে গেলে উপরের ঘটনা অনুযায়ী হেফাজতে জামাত ইসলামীর কাছে শালীন মনে হত, কিন্তু সৌদী আরবের ক্ষেত্রে সেটাই হত অশালীন। সেক্ষেত্রে আবার বোরখার দরকার হত।
এখন কথা হইল, শালীন অশালীন পোশাক যাই পড়ুক, দলবল গিয়ে তাকে "ধোলাই" (কত নির্লজ্জ হলে একজন নারীকে লাঞ্চনার বেলায় এই শব্দটা ব্যবহার করা যায়?)
দিতে হবে?

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০

আদনান মাননান বলেছেন: Click This Link

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০১

নিশিথীনি নিশি বলেছেন: আহলান বলেছেন: শালিনতা কি জিনিষ সেটা মেডিকেলে শুয়ে থাকা নাদিয়াকে দেখলে বোঝা যায়, আর যে পোশাকে তিনি সংবাদসংগ্রহ করতে গিয়ে ধোলাই খেয়েছেন, সেটা দেখলে বোঝা যায় অশালিনতা কাকে বলে .....

ভাই, আপু কে মনে হয় শাড়ি পড়ে পাঠালে ভালো হত । কারণ, ওখানে তো পহেলা বৈশাখ পালন হচ্ছিল কি না !!!!!!!!! শোনেন, তাদের উদ্দেশ্য ছিল মাইর দেয়া । সেখানে শাড়ি আর লুঙ্গি মেইন ফ্যাক্টর না ।

আর নাদিয়া আপু এমনিতেই মোটা সোটা । যে পোশাকে সে সাবলীল বোধ করেছে, সে পোষাকেই সে গিয়েছে । আল্লাহ্ র ওয়াস্তে এই সাহসী আর ভালো মেয়েটার ড্রেস কোড নিয়ে গবেষণা না করি ।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬

কাফের বলেছেন: জানোয়ার দের মানুষিকতাই অশালীন তাই এরা সব সময় অশালীন কিছু খোজে, এদের শকুনের মত চোখ থাকে মেয়েদের জামা কাপড়ের উপর।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭

অবয়ব বলেছেন: ঠিক বলেছেন। আজ মাথার কাপর না দেয়ার অজুহাতে একটি মেয়েকে নির্লজ্জ কাপুরুষের মত পিটিয়েছে। কাল বোরখা পড়ে বের হলে বলবে শরীরের বাক দেখা যায়, ধোলাই দেও। এসব ধর্মব্যবসায়ীদের মানসিকতাই এমন বিকৃত রুচীর।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬

স্বপ্নবাজ তরুণ বলেছেন: আমি নাদিয়া আপাকে দেখেছিলাম সেখানে।উনি জিন্স পরে গিএছিলেন।তবে তাকে আক্রমণ করার তিব্র নিন্দা জানাই।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩

সরদার হারুন বলেছেন: আশা ছিল আফগান যাব। তালেবান দেখবো। দেশে বসেই দেখতে পাব।
ছাইদি যখন নারী নেত্রীত্ব হালাল করেছে তখন সমস্যা কোথায় ?

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭

মিতাহামিদা০০৭ বলেছেন: যেখানে লাখো পুরুষ মুসুল্লির জমায়েত , কোন মহিলা নেই , আর আমাদের এতো পৌরুষত্বের অভাব যে সেখানে নারীত্ব ফলানোর জন্য পুরুষকে গুঁতো দিয়ে ,গুঁতো খেয়ে সেখানে গিয়ে খবর সংগ্রহ করতে হবে ? নইলে খবর হালাল হবে না ! আমি হলে তো কিছুতেই যেতাম না ! একজন ছেলের কাঁধে বেগ আর ক্যামেরা ঝুলিয়ে দিয়ে বলতাম - বেটা !তুই যা ! জিহাদ করে আয় !

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

অবয়ব বলেছেন: এ ধরণের কুরুচিপুর্ণ চিন্তা কেবল আপনাদের মাথাতেই আসতে পারে। আমাদের ছেলেদের কলেজের নারী শিক্ষকদের মায়ের চোখে দেখতাম। কিন্তু সে জায়গায় আপনার মত হেফাজতে জামাত শিবির থাকলে নিশ্চিত ঐ নারী শিক্ষককে লাঞ্চনা করা হয়। বলা হত এত উঠতি বয়সী ছেলেদের মাঝে নারীত্ব ফলানোর জন্য ক্লাস নিতে আসছেন কেন?! যেসব নারী সেখানে খবর সংগ্রহের জন্য গিয়েছিলেন তারা পেশাদারিত্বের খাতিরে গিয়েছিলেন। সাংবাদিক হিসেবে গিয়েছিলেন। লাখো পুরুষ মুসুল্লীর জমায়েতে একজন নারী পাওয়া গেলে তাকে এভাবে লাঞ্চিত হতে হবে? একজন মুসলমানের দায়িত্ব নারীর সম্মান রক্ষা করা। যারা ওই কাজ করেছে তারা পুরুষ নয়, কাপুরুষ।

১২| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৩

সরদার হারুন বলেছেন: আহা: যারা মেয়ে মানুষ দেখলে এস্কের তাজল্লিতে শরাবান তহুরা খেয়ে বেহুস হয়ে যায়, যাদের ভয়ে
রাস্তার কুকুরীরা পর্য়ন্ত দূরে চলে যায় তাদের মধ্যে একজন সাংবাদিককে পাঠানো ঠিক হয়নি।
মেয়ে মানুষ জেনেই তাকে আঘাত করেছে কারণ তার র্স্পস অনুভব করা।আল্লাহ এদের সুমতি দিক, মানুষ বানাক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.