নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিপাতনে সিদ্ধ

পৃথিবীতে এখনো ভাল মানুষের সংখ্যাই বেশি

অবয়ব

.....................

অবয়ব › বিস্তারিত পোস্টঃ

বিএনপিতে নারী পুরুষের অবাধ মিলামিশা বন্ধ করতে হবে: খোকা

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২০

রাজধানীর মতিঝিলে বৃহত্তর জামায়াতে ইসলামীর কওমী মাদ্রাসা শাখা হেফাজতে ইসলামের ফঞ্চের সাথে একাত্মতা ঘোষনা করে উপস্থিত হয়েছেন বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার নায়েবে আমীর ও মহানগরের সাবেক মেয়র আল্লামা সাদেক হোসেন খোকা।



আজ দুপুরে হেফাজতের ফঞ্চে উপস্থিত হয়ে হেফাজতের নেতা-কর্মীদের সংগে উষ্ণ আলিংগন করেন আল্লামা খোকা।



হেফাজতের সংগে সংহতি জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে আল্লামা খোকা বলেন, হেফাজতের প্রতিটি দাবীর সংগে আমি একমত। নারী পুরুষের অবাধ মিলামিশা বন্ধ করতে হবে। নাহলে সারা দেশে আগুন জ্বালাইয়া দিব।





পুরুষে পুরুষে অবাধ মিলামিশা মতিঝিলে



বৃহত্তর জামায়াতের বিএনপি শাখায় নারী পুরুষের অবাধ মিলামিশার কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন আল্লামা খোকা। তিনি বলেন, বিএনপি শাখা অতীতে বরাবরই ছিল পুরুষ শাসিত। পুরুষ নিয়ন্ত্রিত। বাংলাদেশের সর্বাপেক্ষা বড় পুরুষ জেনারেল জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা। তার আমলে নারীর দল ঘরে রুটি বেলত। নিরালা বল সাবান দিয়া কাপড় কাচত। কাপড়ে সিলাই ফোড়াই করে লাল নীল সুতা দিয়া লিখত, ভুলনা আমায়। আর আজ দেশের কি অবস্থা। চারিদিকে নারী আর নারী গিজগিজ করতেছে। তারা পুরুষের সংগে অবাধ মিলামিশা ত করেই, নিজেদের মধ্যেও অবাধ মিলামিশা করে।



সমাজের সকল স্তরে নারী পুরুষের অবাধ মিলামিশা বন্ধের দাবী জানিয়ে আল্লামা খোকা বলেন, বিএনপি শাখার মহিলা আমীরকে অবিলম্বে তার নায়েবে খাস জাতীয়তাবাদী শক্তির সর্বাধিনায়ক এম এ জি ফালুর সংগে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে। ফেন্টাষ্টিক ফাইভের নেতৃত্ব জয়নাল আবদীন ফারুকের হাত থেকে ইসলামী ছাত্রী সংস্থার হাতে সমর্পন করতে হবে।





বিএনপি কার্যালয়ের সামনে নারী পুরুষের অবাধ মিলামিশা



আবেগঘন কণ্ঠে আল্লামা খোকা বলেন, অনেক সহ্য করেছি। আর নহে। নারীকে সমাজে তার সঠিক স্থান বুঝিয়ে দিতে হবে। নারীর সংগে দেখা হবে রুটি বেলার কাঠে, কাপড় কাচার ঘাটে, রাইতের বেলা খাটে। এর বাইরে আর কুথাও নারী দেখলেই মাইর।



আল্লামা খোকাকে মোবারকবাদ জানিয়ে হেফাজতের নায়েবে আমীর জুনায়েদ বাবুনগরী বলেন, আমি লজ্জিত যে একজন নারীর পেট হতে আমার জন্ম হয়েছে। আমার সন্তানকে যেন এই অপমানের ভিতর দিয়া যাইতে না হয়। হে আল্লাহ তুমি আমার পুত্রকে একজন পুরুষের পেট হতে জন্ম দিও।



সূত্রঃ দৈনিক মতিকন্ঠ

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: মঞ্চ ফঞ্চ বন্ধ করুন !

বাদাম খাবো কার সাথে :(

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০

সরদার হারুন বলেছেন: খালেদা কি নারী নয় ? খোকা ?

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০

নন্দনপুরী বলেছেন: খালেদা + ফালু = জাতীয়তাবাদী ইসলাম

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১

প্রত্যাবর্তন@ বলেছেন: হে হে হে । জায়গামত

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪

যীশূ বলেছেন: ;)

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: নারীর সংগে দেখা হবে রুটি বেলার কাঠে, কাপড় কাচার ঘাটে, রাইতের বেলা খাটে। এর বাইরে আর কুথাও নারী দেখলেই মাইর।

স্যাটায়ার হলেও এটাই ওদের মনের কথা !

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২

অবয়ব বলেছেন: এদের আস্ফালন দেখে এতদিন ভদ্রমুখোশের আড়ালে লুকিয়ে থাকে অনেকের মৌলবাদ জেগে উঠছে।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯

েরজা১৩েহপী বলেছেন: নন্দনপুরী বলেছেন: খালেদা + ফালু = জাতীয়তাবাদী ইসলাম =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

তুিহন িড েখাকন বলেছেন: এখন থেকে শুধু পুরুষে পুরুষে......গে সম্প্রদায়ের যে বিরাট মিলনমেলা হলো গতকাল না জানি কি পরিমান সন্তান উৎপাদন হয় ..... :-B :-B :-B :-B :-B

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬

তাজুল_ইসলাম বলেছেন: একদিন পার্কে আমার বন্ধু বাবুর সাথে গিয়ে যা দেখলাম, বলতে লজ্জা লাগছে। এই যদি হয় সভ্যতা। এমন সভ্যতা নাস্তিক ছাড়া আর কেউ চাইতে পারে না।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

অবয়ব বলেছেন: বোরখা ছাড়া অন্য যে কোন পোশাক আপনাদের চোখে অশ্লীল, অশালীন এবং তা দেখলে মেয়েটির গায়ে হাত তোলা হয়। এই যদি হয় সভ্যতা, এমন সভ্যতা হেফাজতে জামাতে ইসলামি ছাড়া আর কেউ চাইতে পারে না।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩

কাফের বলেছেন: হেফাজতে ইসলামীদের মেইন স্লোগান হলো

একাত্তরের জানোয়ার
খেউড়ে ওঠো আরেকবার

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১

তাজুল_ইসলাম বলেছেন: ভাই শুধু বোরখা নয় যে কোন সুশিল পোষাক মেয়েরা পরতে পারেন, এ ব্যাপারে আপত্তি নেই, কিন্তু পোষাক যখন হয় লগ্নতার আরেক রুপ।
সেটাও না হয় আপনাদের কাছে ভাল। কিন্তু প্রকাশ্যে পার্কের গাছের আড়ালে যা হচ্ছে সেটাকে আপনারা তরুন পজন্ম বলতে পারেন, কিন্তু আমরা পারিনা।
হ্যাঁ লগ্নতা যেই করুক BNP হোক আর আওয়ামি হোক আর যেই হোক সবাই কে পরিহার করতে হবে।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯

অবয়ব বলেছেন: আপনার উপরের মন্তব্যে ছাগলামিটা কোনখানে জানেন?
আপনি আমাকে জানেন না চিনেন না, এমনকি পার্কের গাছের আড়ালে যা হয় সেই নিয়ে আমার মন্তব্যও জানতে চাননি। সরাসরি জামাতশিবির কায়দায় অভিযোগ করলেন, বর্তমান তরুন প্রজন্ম (আমি সহ) সবাই তা করে এবং সমর্থন করে। বর্তমান তরুন প্রজন্ম কবে কোথায় বলেছে কুরুচিপূর্ণ আচরন তারা সমর্থন করে? আমি তো করি না। আমার মত অনেকেই করে না। আমাদের সমাজে এই সংখ্যাটাই তো বেশি। তাইলে সরাসরি ঐ মিথ্যা অভিযোগ তুলে ম্যা ম্যা শুরু করলেন কেন?
কাজেই এসব ছাগলামি বাদ দিয়ে যুক্তিসহকারে সঠিকভাবে নিজের বক্তব্য তুলে ধরুন।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭

সরদার হারুন বলেছেন: জুনায়েত বাবুনগরী কি দ্বিতীয় জিশু ? না, তাওতো হতে পারেনা কেননা সব নবীই নারীরর গর্ভে জন্মে
ছেন।বাবার পেটে জুনায়েতও জন্মেনি।আল্লাহর কাছে তার প্রর্থনা যদি মন্জুর হয় তাহলে তাহার মা(যদি থাকে) স্ত্রী ,মেয়ে বোন সবাই এই পাগলের থালায় ভাত না দিয়ে ঘাস দিবে।অন্য দিকে
খালেদা জীবনেও কোন পুরুষের মুখ দেখতে পারবেনা।
দয়া করে দেশের সব মা বোনদের কাছে তাকে ক্ষমা চাইতে অনুরোধ করছি।তা নইলে তাঁরা ওনাকে
পাবনার হাসপাতালে নিয়ে ভর্তি করাতে পারে ।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২

সরদার হারুন বলেছেন: দেশে পুরাণ পাগলের ভাত নেই নতুন পগলের আমদানি হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.