নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিপাতনে সিদ্ধ

পৃথিবীতে এখনো ভাল মানুষের সংখ্যাই বেশি

অবয়ব

.....................

অবয়ব › বিস্তারিত পোস্টঃ

অতীতের আফগানিস্তান (ছবিব্লগ)

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২০

আজ থেকে ৪০/৫০ বছর আগের আফগানিস্তান ।

নিচের ছবিটি ৬০ এর দশকে তোলা কাবুলের Paghman Gardens পার্কের। তার সামান্যতম চিহ্নটুকুও এখন নেই।





৭০ দশকের আফগান নারীরা











আফগান এয়ারলাইন্সের কয়েকজন বিমানবালা





বাচ্চাদের স্কুল





গানের রেকর্ড কিনছেন নারীরা





কাবুল ইউনিভার্সিটি ক্যাম্পাস









কাবুল ইউনিভার্সিটির জীববিজ্ঞান ক্লাস





স্কুলবালিকা





গার্লস স্কাউট





স্কুলের অংকন প্রতিযোগিতা





কাবুল, ১৯৭৭





মেডিকেল শিক্ষার ক্লাস





কাবুলের এক বাস স্টপেজ





৬০ এর দশকে তৈরি জালালাবাদ বাধ





উপরের বেশিরভাগ ছবি মোহাম্মদ কায়ুমি এর (MOHAMMAD QAYOUMI) Once Upon a Time in Afghanistan… থেকে নেয়া। তিনি ৫০/৬০ দশকে আফগানিস্তানে বড় হন। পরে ১৯৬৮ সালে স্কলারশিপ নিয়ে আমেরিকায় পড়াশুনা করতে যান।

তার লেখার কিছু চুম্বক অংশঃ

"অর্ধশতক আগে আফগানী নারীরা চিকিৎসা পেশা গ্রহন করতে পারত। নারী-পুরুষ সকলে মুভি থিয়েটার, ভার্সিটি ক্যাম্পাস কিংবা শহরতলীর টেক্সটাইল মিলগুলোতে একত্রে চলাফেরা করতে পারত। আইন ও শাসনের ঐতিহ্য ছিল, এবং একটি সরকার ছিল, যে সরকার বাইরের সাহায্য ছাড়া বিশাল অবকাঠামো, যেমন জলবিদ্যুৎ প্রকল্প বা রাস্তাঘাট তৈরি করতে পারত। সাধারণ মানুষ এই বিশ্বাস, এই আশা নিয়ে বাঁচত যে, শিক্ষা তাদের বিভিন্ন সুযোগ এনে দিবে, নিশ্চয় উজ্জ্বল ভবিষ্যত এনে দিবে।

সবকিছু ধ্বংস হয়ে গেছে গত তিন দশকের যুদ্ধে, কিন্তু এ সবই বাস্তব ছিল।

আফগানিস্তানের আশাব্যাঞ্জক অতীত স্মরণ করে বর্তমান আফগানিস্তান দেখলে কস্টটা আরো বেড়ে যায়। .......... আমি বর্তমান আফগান তরুন প্রজন্মকে দেখাতে চাই তাদের পিতামাতা কিংবা দাদাদাদীরা একদা কিভাবে বাস করত।"

মন্তব্য ৩৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২১

একজন ঘূণপোকা বলেছেন: ++++

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫

অবয়ব বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪

টাইম পাস বলেছেন:

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫

অবয়ব বলেছেন: ভাই, এটি ইরানে পাথর ছুড়ে হত্যা বন্ধের প্রতিবাদে ডাকা ব্রাসেলসের একটি সমাবেশে জনৈক ইরানী নারীর প্রতিকী প্রতিবাদের ছবি।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

অবয়ব বলেছেন: ধন্যবাদ।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩

রুদ্র মানব বলেছেন: শুধু যুদ্ধকে দোষ দেওয়া উচিৎ হবে না ,

আফগানিস্তান এই বর্তমান পরিস্থিতির জন্যে আফগানরা নিজেরাও দায়ী । তালেবান শাসন প্রতিষ্টা করার কারণেই আজ তাদের এই অবস্থা । একটি মুসলিম দেশের এত সুন্দর একটি অবস্থার সাথে , বর্তমানের চিত্র দেখে সত্যিই খারাপ লাগছে ।


০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭

অবয়ব বলেছেন: ভাই, চিন্তায় আছি, বাংলাদেশের মানুষও ঐরকম ফাঁদে পা দিবে কি না। শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মানুষদের ধর্মান্ধ মৌলবাদে রূপান্তরের চেষ্টা চলছে তলে তলে। যদি সেরকম কিছু হয়, তাহলে আজ থেকে ৫০ বছর পরের প্রজন্মের জন্য ঐ মোহাম্মদ কায়ুমির মত বর্তমান বাংলাদেশের ছবি দিয়ে Once Upon a time in Bangladesh... লিখতে হবে।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬

নিকষ বলেছেন: সোভিয়েত - আফগান যুদ্ধ; স্বার্থ আমেরিকা। সমস্ত কিছুই শেষ।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

বলশেভিক বলেছেন: এই দেশে আগেও ভাল কিছু দেখি না এখনো না।অনেকটা মংগোলিয়ার মত।মানুষজনও বর্বর।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪

অবয়ব বলেছেন: মানুষজন সবখানেই ভাল মন্দ আছে। বাংলাদেশ দুর্নীতিতে কবার চ্যাম্পিয়ন হল। তারপরও আমরা আশাবাদী দেশের উন্নতি হবে, এবং সেটা হচ্ছেও। আগে আফগানিস্তানের অবস্থা কিছুটা আশাব্যাঞ্জক ছিল। শিক্ষাদীক্ষা ও অন্যান্য সুযোগ সুবিধা ছিল, কাজেই ধীরে সুস্থে উন্নতির দিকে যাচ্ছিল। কিন্তু এখন তার কিছুই নাই।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৩

তাসজিদ বলেছেন: না। আমাদের দেশকে আমারা রক্ষা করব।

No one have to write once upon a time in Bangladesh.

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

অবয়ব বলেছেন: No one have to write once upon a time in Bangladesh.

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯

আস্তবাবা বলেছেন: অতি প্রগতি ও অতি ডান কোনটাই ভাল নয়।আফগান তার প্রমান। আগে ছিল অতি বাম, তারপর আসল অতি ডান।
এখন ঠিক আছে।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: +++++++++++++

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

অবয়ব বলেছেন: ধন্যবাদ।

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

পাতা ঝরার দিনে বলেছেন: ভালো লাগলো। আমিও আতঙ্কিত। আল্লাহ্‌ আমাদের রক্ষা করুন।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

অবয়ব বলেছেন: আসলেই আতঙ্কিত। ধর্মান্ধ মৌলবাদ ভাইরাসের মত ছড়িয়ে পড়তে সময় নেয় না, আফগানিস্তান এর প্রমান। একসময় বাংলাদেশ, আফগানিস্তান আর মালয়েশিয়া কাছাকাছি সমাজব্যবস্থা আর অর্থনীতির দেশ ছিল। এখন আফগানিস্তান কই, বাংলাদেশ কই আর কই মালয়েশিয়া!

১১| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো। আফগানদের পরিনতি যেন কারো না হয়। আমরা আমাদের দেশকে রক্ষা করবো।

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯

অবয়ব বলেছেন: রাজনৈতিক ব্যার্থতার সুযোগ নিয়ে ধর্মান্ধ মৌলবাদের উত্থান ঘটতে পারে, যে মৌলবাদ পরাশক্তিদের সুযোগ করে দেয় এবং দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আফগানিস্তান এর প্রকৃষ্ট উদাহরণ। আমাদের সেই শিক্ষা নিয়ে সতর্ক থাকতে হবে।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

সাহাদাত উদরাজী বলেছেন: প্লাস.।।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১২

অবয়ব বলেছেন: ধন্যবাদ।

১৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

দানবিক রাক্ষস বলেছেন: +++

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫

অবয়ব বলেছেন: ধন্যবাদ।

১৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮

সামদ বলেছেন: প্রগতির চাকা যে পেছনের দিকে ঘুরিয়ে দেয়া আসলেই সম্ভব তা নির্দেশ করে এই ছবিগুলো। আমাদের দেশ নিয়ে সতর্ক হতে হবে দলমত নির্বিশেষে সবাইকে। ধন্যবাদ এই পোষ্টের জন্য।

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬

অবয়ব বলেছেন: ধন্যবাদ ভাই।

১৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৮

প্রিন্স হেক্টর বলেছেন: হেফাজতে ইসলাম বা জামাতকে ক্ষমতায় বসান, ৪০-৫০ বছর পর এমন একটা পোষ্ট বাংলাদেশকে নিয়ে দিতে হবে।

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৯

অবয়ব বলেছেন: এত সময় লাগবে না। ৫-১০ বছর যথেষ্ট।

১৬| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমাদের মতো আফগানের পয়লা মাইয়া গাইবে ...

একদিন আফগানি ছিলাম রে ... :P :P

১৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০১

দিশার বলেছেন: ইতিহাস থেকে শিক্ষা কে নেয় ভাই ? কালকেও rtv তে দেখলাম এক মৌলানা, কিভাবে আফগানে শয়তানের শাসন থেকে ইসলামী শাসনে এসে সব শান্তি পূর্ণ ভাবে চলতে লাগলো সে কথা বললেন ....

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২

অবয়ব বলেছেন: আরেক টিভিপ্রোগ্রামে দেখলাম, এক মাওলানা বলছেন, মালালাকে গুলি মারার কারণ, সে ঘরের বাইরে লেখাপড়া করতে বের হয়েছে এবং সে একটা বেপর্দা মেয়ে। তারা ক্ষমতায় আসলে এমন আইন হবে যে কেউ বেপর্দা চলবে না। খুব সুন্দর ইসলামিক দেশ হবে তখন।

১৮| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: কি দেশ কি হয়ে গেছে !

আমাদের পরিনতিও কি এমন হবে ?

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২

অবয়ব বলেছেন: সম্ভাবনা আছে। আফগানিস্তানের এমন হাল হবে উপরের ছবির মানুষগুলো কখনো কল্পনাও করতে পারে নি।

১৯| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৯

আশিক মাসুম বলেছেন: তাসজিদ বলেছেন: না। আমাদের দেশকে আমারা রক্ষা করব।

No one have to write once upon a time in Bangladesh.


সহমত।

২০| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২১

মেশকাত মাহমুদ বলেছেন: সুন্দর একটি পোস্টের জন্য আমার ধন্যবাদ গ্রহণ করু।।++++++

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

অবয়ব বলেছেন: আপনাকে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.