| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপারেশন শাপলা শেষ হবার প্রায় এক ঘণ্টা পরে একটা স্ট্যাটাস দিয়ে দাবি করেছিলাম, একজনও মারা যায়নি।
এর পরে বাঁশের কেল্লা থেকে বেশ কনফিডেন্সের সাথে আমারে মিথ্যুক ডাইকা একটা পোস্ট নাজেল হয়, এবং সেইখান থেকেই সর্বপ্রথম এই""২৫০০ নিহত"""গুজবটার উৎপত্তি।
তবে বেশ ভাল রকমের একটা মানশিক অশান্তি শুরু হয়েছিল, যখন শুনলাম সেই মঞ্চের পাশ থেকে ৪ টি লাশ উদ্ধার করা হয়েছে।
যাই হউক, গত তিন দিন ঢাকাতে ছিলাম । আতিপাঁতি করে, নিজের সাধ্য এর প্রায় সব সোর্স গুলি দিয়েই খোঁজ লাগিয়েছিলাম যে নিহত আসলে কত জন, সেটা বের করার জন্য।
এবং আবারও নিশ্চিত হয়েছি, সাকুল্যে ১৫ মিনিট (মুল অভিযান ১০ মিনিটের) সেই সমাবেশে একদম কেউই নিহত হননি- একজন মানুষও না।
যে চারটি লাশ পাওয়া গেছে, তারা এর পূর্বে সকাল থেকে চলা সহিংসতায় নিহত হন। এবং ঘটনার দিন সারা দিনে নিহত প্রায় ৫১ জন ( অ্যামনেস্টি ইন্তারন্যশনাল, এবং আলজাজিরার এর হিসাবে) সবাই সম্পূর্ণ ভিন্ন ঘটনাস্থলে এবং ভিন্ন সময়ে নিহত হয়েছেন।
অভিযান চলাকালীন টোটাল ৩১ জন আহত (বলতে হবে অজ্ঞান) হয়ে গেছিলেন। এবং এদের সবার ছবিই নেটে এসেছে।
অভিযানের স্থানের প্রচুর তাৎক্ষনিক ছবি নেটে ছাড়া হয়েছিল, কেউ কি দেখাতে পারবেন, সেই ছবি গুলির মধ্যে, এমন কি একটাতেও একটা সিঙ্গেল গুলির খোসা ছিল?
উত্তর-পারবেন না।
আর যারা এই"""গণহত্যার"""ধুয়া তুলে মামলা করার দুরসপ্ন দেখতেছেন, তাঁদের বলি, স্বপ্ন, স্বপ্ন দোষ হয়ে যাবে, যদি এই রকম করেন। কারন যতদূর জানি, ৪ টা ক্যমেরা দিয়ে পুরা অভিযানের ভিডিও করা হয়েছে।
এই প্রসঙ্গে একটা মজার খেলা শিখিয়ে দিয়ে যাই, গুগলে"শাপলা চত্বরের অভিযানে নিহত নয়া দিগন্ত"লিখে সার্চ দিন। প্রচুর প্রতিবেদন পাবেন। এবং একেক প্রতিবেদনে তারা নিহতের সংখ্যা একেক রকম দাবি করেছে, এবং একই দিনের প্রতিবেদনেই।
আশা করি আর বেশি কিছু বুঝিয়ে বলতে হবেনা। প্রাসঙ্গিক কোন প্রাথমিক তথ্যের দিকে গেলাম না। সমকাল এবং প্রথম আলোর গত তিন দিনের এই সংক্রান্ত প্রতিবেদনগুলি সর্বতোভাবে সঠিক।
সব থেকে বড় বিসয় হল, এবং দুঃখ জনক বিসয় হল এটাই, যে ঠিক যা বলেছিলাম সফি হুজুরের ব্যপারে, প্রতিটা কথা সত্যি প্রমানিত হয়েছে ( আন্দোলনের গ্রিপ উনার হাত থেকে চলে যাওয়ার বিষয়ে)।
উনি যদি কন্ট্রোলটা রাখতে পারতেন, তাহলে কিছুই হতনা এবং প্রাণহানি ঘটতো না। প্রতিবারের মতই এবারকার ঘটনার দায়ও একক এবং সম্পূর্ণ ভাবে জামায়াতে ইসলাম ও ছাত্র শিবিরের উপরেই বর্তায়।
আর একটা কথা, অথেন্টিসিটিতে এবং চ্যলেঞ্জে আমি আইজ পর্যন্ত হারিনাই, শাহ আব্দুল মান্নানের মত লোক আমাকে নিয়ে লেখা তার কলাম বিশ্বাসযোগ্য করে তুলতে পারেনাই, এবং চ্যলেঞ্জের মুখে প্রত্যাহার করতে বাধ্য হইছিল। তো সেই ধারাতে বাঁশেরকেল্লাও আমারে নিয়ে যে পোস্টটা দিছিল, সেইটা তারা প্রত্যাহার করে নিছে। তাদের মিথ্যা প্রত্যাহার করার জন্য ধন্যবাদ , এবং গুজব ছড়ানোর জন্য তিরস্কার।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
- নির্ঝর মজুমদার
মূল লেখা
২|
১০ ই মে, ২০১৩ দুপুর ১২:৪২
খাটাস বলেছেন: আপনার লেখা টা সম্পূর্ণ ভাবে মেনে নিতে পারছি না, মঞ্চের কাছে চারটা লাশ, আর পনের টা লাশ সারা দিনে ভিন্ন ভিন্ন স্থান এ পাওয়া, এক জন ও মারা যায় নি, এটা হেফাজত, আর শিবিরের অভ্যাসের মতই কট্টর মানসিকতার কথা হয়ে গেল। সরকারের বিরুদ্ধের প্রতিটি দল জামাত, বি এন পি ৫ মে এর সমাবেশের ঘটনা কে ২৫ মার্চের সাথে তুলনা দিয়ে দেশে অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করতে নানা গুজব ছড়াচ্ছে, সেটা যেমন ঠিক। তেমনি আপনার কথা গুলো তে ও নিরপেক্ষতার ছোঁয়া না থেকে সরকার প্রীতি বেশি পরিলক্ষিত এটা ও ঠিক। মনে রাখা উচিত, জাতীয় কোন ইস্যু তে মন গড়া, তথ্য প্রমান হীন কোন রিপোর্ট চলে না। আপনার রিপোর্ট আর বাঁশের কেল্লার রিপোর্টের কোন পার্থক্য দেখিনা। দুটোই পক্ষপাতদুষ্ট।
১১ ই মে, ২০১৩ দুপুর ১:০৬
অবয়ব বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য। আপনিই তাহলে সঠিক লাশের হিশেব কষে জানান এবং পরিচয়গুলো প্রকাশ করুন। দেখি আমার ধ্যানধারণা পাল্টাতে পারি কি না।
৩|
১০ ই মে, ২০১৩ দুপুর ১:৩৭
হাসান কালবৈশাখী বলেছেন:
যেভাবে গুম করেছিল - দেখুন
(আমার লেখা প্রথম পাতায় যায় না। যদিও স্ট্যাটাস সেইফ)
Click This Link
১১ ই মে, ২০১৩ দুপুর ১:০৬
অবয়ব বলেছেন: লাশ নাই দেখে ছাগুরা হতাশ। তাই বাতাসে লাশ তৈরি করছে।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৩ দুপুর ১২:২০
লিঙ্কনহুসাইন বলেছেন: সাভারে নিহত সংখ্যা ১০২১ , আর এই ১০২১ জনের লাশ নেওয়ার জন্য আত্মীয় স্বজনের সংখ্যা কম করে হলেও ১০ হাজারের বেশি হবে । কিন্তু মতিঝিলে সরকারের বর্বর হামলায় নিয়তর সংখ্যা ২৫০০০ , কিন্তু তাদের কোন আত্মীয় স্বজন লাশ নিতে ঢাকা আসেনি ,২৫০০০ জনের আত্মীয় স্বজন কম করে হলেও ১ লাখের বেশি লোক তাদের স্বজনের খোঁজে ঢাকা আসতো ?, তাহলে এই ২৫০০০ নিহত বাপ মা ভাই বোনেরা কি পাকিস্তানে ? নাকি আপদ বিদাই হইছে এইটা ভেবে লাশের খোজ করেনি ? আসলে কথা হইলো কি সত্যি ঐ মতিঝিলে নিহতর সংখ্যা ২৫ হাজারের বেশি হবে , এবং এদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই পাকিস্তান থাকে , তাই পাকিস্তান থেকে এসে সন্তানের খোজ নিতে পারছেনা , অথবা এমন ও হতে পারে নিহতরা সবাই এতিম ছিল , তাই তাদের স্বজন বলতে কেউ নাই , আইচ্ছা এতো গুলা লাশ কি সরকার মাটি চাপা দিলো :O তাহলে তোঁ এই আলেমদের ভাগ্যে জানাজাও জোটেনি:'( তারা সাড়া জীবন মানুষের জানাজা পড়িয়েছে
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তাদের ভাগ্যেই জানাজা ও কাপনের কাপর জোটলনা :'( এই জলিম সরকারের বিচার একদিন হবেই ।