| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাদুর পেন্সিল আহা যাদুর পেন্সিল
আমার থাকতো যদি এমন একটি যাদুর পেন্সিল!
তাতে যা আঁকা যায়, যদি সত্যি হত
তবে হাতের মুঠোই পেতাম রে ভাই বিশ্ব নিখিল!!
ছোটো বেলায় গানটি খুব খুব প্রিয় একটা গান ছিলো আমার। চাচু আমাকে শিখিয়েছিলেন স্কুলের একটা অনুস্ঠানে গাইবার জন্য। সেই থেকে আজ অব্দি গানটি আমার সমান প্রিয়।
তবে এইগানটির প্রতি বিশেষ প্রীতি আমার পেন্সিল কথাটির জন্য নয় যাদুর পেন্সিল দিয়ে যা আকতাম তাই সত্যি জীবন্ত হয়ে উঠবে এই ভাবনাটাই আমাকে ভাবাতো, স্বপ্ন রাজ্যে উড়ে বেড়াতাম গানটি গাইবার সময়।পেনসিল দিয়ে কখনও কখনও বাবাকে আঁকবার বৃথা চেস্টাও করেছিলাম।ভাবলে ব্যাপারটা এখন খুব খুব হাস্যকর লাগে।
সে যাইহোক, ক্লাস ফাইভের আগ পর্যন্ত, লেখাপড়ার মধ্যে তেমন কোনো মজা খুঁজে পেতামনা যতটা পেতাম ছবি আঁকায়।তাই যেখানে যে পেনসিল কলম যা পেতাম তাই দিয়েই চলত শিল্পচর্চা। এর মাঝে সবচেয়ে লোভনীয় ছিলো মায়ের গোলাপী ক্যাপ লাগানো ফাউন্টেন পেনটি।এত সুন্দর আর কোনো পেন আমি আমার জীবনে আর কখনও দেখিনি।
সে যাই হোক সে পেনটি ধরা ছিলো আমার জন্য নিষিদ্ধ। কিন্তু আমাকে যে কাজটিই নিষেধ করা হত সেকাজটিই আমি সবার আগে করবার জন্য প্রানপন চেস্টাই নিয়োজিত থাকতাম। মা কখন কিচেনে যাবে সে অপেক্ষায় থেকে , কিচেনে যাওয়া মাত্র দৌড় লাগাতাম ঐ পেনটি দিয়েই আঁকিবুকি আকতে। উলটা পালটা আঁকিবুকি কেটে পেনের নিব ভোতা করে দিতাম। হাজার বকা পিটুনিতেও আমাকে কেউ আমার এ্যডভেনচার থেকে নিরস্ত করতে পারতোনা।
আমার জন্য বরাদ্দ ছিলো শুধু হলুদ কালো ডোরাকাটা রয়েল বেংগল টাইপ কিছু পেনসিল। তবে সেসবের মধ্যেও একবার খুব সুন্দর মিষ্টি গন্ধযুকত ইরেজার সহ একটি পেনসিল সেট এনে দিলো আমার এক মামা। বিদেশ থেকে। দুটি পেনসিল, সাথে ইরেজার, রুলার সব একি ডিজাইন, মিকিমাউস মিনিমাউস। এই জানের সমান প্রিয় পেনসিল বক্সটি আমি পারি তো চোখের আড়াল হতে দিতাম না।
আরো একটি অদ্ভুত সুন্দর পেনসিল দিয়েছিলো আমার এক প্রিয় বান্ধবী সীমা। সবুজ বনজংগল আঁকা পেনসিলটির দিকে তাকালেই সবুজ শ্যামল প্রকৃতিপ্রেমী হয়ে যেতাম যেনো ঐ বয়সেই।
পেনসিলের সাথে বিভিন্ন রকম বিভিন্ন আকৃতির ইরেজারও আমার ভীষন পছন্দের ছিলো।তবে সেগুলো নানা ছল ছুতোয় কিনতাম ঠিকি কিন্তু প্রানে ধরে ব্যবহার করতে পারতাম না। আমার এই পেনসিল প্রীতি দেখে আমার ছোটো খালা বললেন একটা কাজ করলে কেমন হয়? পেনসিল শেষ হবার আগে আগে একটু থেকে যেতেই তুই সেসব না ফেলে দিয়ে জমিয়ে রাখলেই পারিস?শেষে পেনসিলের শেষাংশ জমানোর এক মজার খেলায় মেতে উঠলাম।
এক হরলিকসের বোতল পেনসিল-শেষাংশ জমিয়েছিলাম।পেনসিল গুলো ছোটো হয়ে যেতেই সমান মাপের করে করে ঐ বোতলে ভরে রাখতাম। উদ্দেশ্য যে ছিলোনা কিছু তা নয় , ভেবেছিলাম অনেকগুলো জমলে পরে একটা কিছু শিল্পচর্চা করা যাবে সেসব দিয়ে।
কিন্তু সে ইচ্ছে মাঠে মারা গেলো। প্রথম যেবার পড়তে গেলাম বাড়ীর বাইরে , দেশের বাইরে, ফিরে এসে দেখি, আমার শখের পেনসিলের বোতলটি গায়েব হয়ে গেছে।কি পরিমান দুঃখ পেয়েছিলাম এই বয়সেও, তা বলে বুঝাতে পারবোনা।
তবে সে দুঃখ কিছুটা লাঘব হয়েছিলো তারপরপরই প্রিয় একজন মানুষের দেওয়া ঝলমলে সোনালী একটি পেনসিল উপহারে। সেই পেনসিলটি আমি একদিনের জন্য ও ব্যবহার করিনি। রেখে দিয়েছি জুয়েলারী বক্সে।
আমার জুয়েলারী বক্সে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে আমার প্রিয় সে পেনসিল টি।
মাঝে মাঝে বক্সটি খুলে দেখি। আবার সযতনে সাজিয়ে রাখি সবার আড়ালে। ছোট্ট বেলার সেই যাদুর পেনসিল গানটির মত যাদুকরী মোহ ছড়ায় আমার লুকিয়ে রাখা ঝলমলে সোনালী পেনসিলটি।
কিন্তু আমি আর এখন যাদুর পেনসিল ভেবে সে পেনসিল দিয়ে ছোট্ট বেলার মত কোনো ছবি একে অপেক্ষায় থাকিনা। প্রতীক্ষা করিনা ছবিটির মুর্তমান সত্যি হয়ে ওঠার!!!
কিছুদিন আগে হঠাৎ ভাঙ্গা পেন্সিলের এই নিচের লেখাটি পড়ে নস্টালজিক হয়ে পড়লাম। তাই লিখে ফেললাম কিছু হাবিজাবি।
Click This Link
কৃতগ্গতা তোমাকে ভাঙ্গা পেন্সিল!!
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
অপ্সরা বলেছেন: আরে এটা ড্রাকুলা নাকি?? বুঝিনি তো। সোনালী পেন্সিলের ছবি আর নেইতো । আর রিয়েলটা আমি দেখাতে চাইনা কাউকে। হাহাহা
২|
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
জটিল বলেছেন: হুমম , বেশ বেশ ![]()
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
অপ্সরা বলেছেন: কি বেশ বেশ!! পেনসিলটা ??
৩|
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
প্রচেত্য বলেছেন: যাদুর পেন্সিল দিয়ে যাদুর লেখা ... অসাধারণ
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
অপ্সরা বলেছেন: হুম সত্যি ছোটো বেলায় একটা যাদুর পেনসিলের অনেক স্বপ্ন দেখতাম।
৪|
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
পাপী বলেছেন: ভালো তো!
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
অপ্সরা বলেছেন: কি??
৫|
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আহ...সুগন্ধী ইরেজার!! আমার তো ইরেজার খাওয়ার অভ্যাসও ছিল, সুগন্ধী হলে তো কথাই নাই!!
গানটা শুনি নাই...লিঙ্ক পাওয়া যাবে?
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২২
অপ্সরা বলেছেন: হাহাহা। তোমার লেখা পড়েই তো আমার আরো কত শত স্মৃতি মনে পড়ে গেলো।
ইরেজার গুলোর গন্ধ তো একদম চকলেট চকলেট ছিলো তাইনা???
না গানের লিন্কটা কোথাও পাইনি।
৬|
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
নকীবুল বারী বলেছেন: দারুন
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২২
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ নকীবুল!
৭|
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
লাল দরজা বলেছেন: আহারে কি ইনোসেন্ট অনুভুতি গুলা। "আমার থাকত যদি অমন একটি যাদুর পেন্সিল..." আহা! আপনার জুয়েলারী বক্সের পেন্সিল অনুভুতিটা অদ্ভুত! সুন্দর থাকুন, শুভকামনা।
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ লাল দরজা। গান নিয়ে পোস্ট দেবার কি হল??
৮|
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
আকাশনীল বলেছেন: খুবি জোশ এবং প্লাস![]()
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ!!
৯|
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছো। খুব ভাল লাগলো তোমার পেন্সিলের ইতিবৃত্ত। আমি স্কুল জীবনে একটা চন্দন কাঠের পেন্সিল উপহার পেয়েছিলাম। সেটা দিয়ে লিখতাম/আঁকতাম কম নাকে নিয়ে শুঁকতাম বেশী। তাই লেখা/আঁকা কিছুই হতোনা। একদিন স্কুল থেকে বাসায় ফিরে দেখি আমার অত্যন্ত প্রিয় আর যত্নের সেই পেন্সিলটা স্কুল ব্যাগে নেই। আমার ক্লাশের বন্ধুদের মধ্যে কেউ সেটা চুরি করে নিয়েছিল। আমি পেন্সিলটার জন্য অনেক কষ্ট পেয়েছি। কেঁদেছি পর্যন্ত। কোন কিছু হারানোর ব্যথা সেদিন খুব ভাল করে টের পেয়েছিলাম।
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১১
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ কালপুরুষ ভাইয়া।
হুম পেন্সিল গুলো কেন যেন ছোটোদের অনেক প্রিয় হয়।
১০|
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৯
দূরন্ত বলেছেন: ভালো লাগলো।
ভাবছি কবে যে এমন পেন্সিল উপহার পাবো......
শুভেচ্ছা।
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৯
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ ভালো লাগার জন্য। আর দোয়া করি অচীরেই এমন একটা পেন্সিল উপ হার পাও।
১১|
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: হুমম...গন্ধেই কাইত!
গানটা শুনি নাই...শুনার ইচ্ছা ছিল।
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৮
অপ্সরা বলেছেন: কি করে শুনাই এখন?
১২|
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: নিজে গাইয়া রেকর্ড কইরা পাঠায় দেন
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:১২
অপ্সরা বলেছেন: তোমার জন্য সেটাই করতে হবে দেখছি।
১৩|
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৫
হিমালয়৭৭৭ বলেছেন: আপনার পেন্সিলপ্রীতির খবরটা কোন পেন্সিল কোম্পানী জানলে আপনাকে তাদের brand ambassador করে নিত নিশ্চিত.......আর ভাঙ্গা পেন্সিল, ছন্নছাড়ার পেন্সিলের সঙ্গে ব্লগে হঠাৎ "আফ্রোদিতির পেন্সিল" নিকের কেউ হাজির হয়ে গেলে মোটেও অবাক হবার মত কিছু হবেনা।।। পেন্সিলের যে বৈশিষ্ট্যটি আমার সবচেয়ে ভাল লাগে সেটি হচ্ছে এর লেখা মুছে ফেলা যায়........আমরা সবাই প্রায় ঘটনা ঘটে যাওয়ার পর আফসোস করি_ইস যদি এমনটি না হত! পেন্সিল সেই আফসোস দূর করে দেয়_ ইচ্ছা হলেই পুরো লেখাটি নতুন করে লেখা যায়।।।। পেন্সিল আমার কাছে তাই "মনের অপূর্ণ ইচ্ছা পূরণের প্রতীক।"....নটরডেম কলেজে আমার একটা বন্ধু ছিণ....ওকে আমার ডায়েরী দিয়েছিলাম ওর নিজের সম্পর্কে লেখার জন্য। ও পুরো লেখাটিই পেন্সিল দিয়ে লিখেছিল, কারণ ওর যুক্তিটা এরকম_"আমি চাই আমার বিদায়ের সঙ্গে সঙ্গে আমার চিহ্নগুলোও মুছে যাক।"" ...............
অফটপিক: এখনও আমার ৫০তম পোস্ট না পড়ার জন্য আপনাকে ১৭কাপ চা (১৬কাপ আমার, ১কাপ আপনার) জরিমানা করা হল, এবং আপনি পড়তে যত দেরি করবেন চায়ের পরিমাণ চক্রবৃদ্ধি হারে বাড়তেই থাকবে।। সুতরাং.......
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৬
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য। অবশ্যই পেন্সিলের এটা একটা মহা গুন, মানে মুছে ফেলার ব্যপারটা।
তোমার পোস্ট পড়েছি কিন্তু। তবে মন্তব্যের জন্য আরো একবার পড়তে হবে।
১৪|
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৬
মানুষ বলেছেন: আমার হাটে যাদুর পেন্সীল পড়লে আর দেখতে হতো না ![]()
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৯
অপ্সরা বলেছেন: কি আঁকতে?? বিশ্ব ধ্বংসের ছবি নাকি কোনো?
১৫|
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৭
নাজনীন খলিল বলেছেন:
হ্যাঁ একটা যাদুর পেনসিল পেলে বেশ হতো।
শুভেচ্ছা রইল।
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৫
অপ্সরা বলেছেন: কি আঁকতে নাজনীন আপু??
১৬|
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৯
মানুষ বলেছেন: আমার যা আকার হাত। বিশ্ব নিখিলের বারোটা বেজে যেত
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:১৩
অপ্সরা বলেছেন: হা হা হা
১৭|
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৬
অনন্ত দিগন্ত বলেছেন: গানটি ছোটবেলায় আমাকেও বেশ জ্বালিয়েছে ...... তবে এর সাথে একটি এ্যাড ও কম দোষী নয়.......
একটা সেভেন আপ এর এ্যাড (যতটুকু মনে পড়ে এমন) ছিল যেখানে একটি মেয়ে একটি পেন্সিল দিয়ে কাগজে কার্টুনের স্কেচ অর্ধেক (মাথা, একটি হাত আর কিছু অংশ) এঁকে অন্য দিকে চলে যায়, এরপরে ঐ অসমাপ্ত স্কেচটি নিজেই পাশের জাদুর পেন্সিলটি নিয়ে নিজের স্কেচ নিজেই একে শেষ করে পাশে রাখা সেভেন আপের খেয়ে ফেলে।
এটি দেখে কত কল্পনা করতাম আহা ! আমার যদি একটা এমন জাদুর পেন্সিল থাকতো .....
আমার নিজের অন্যতম শখের জিনিস হচ্ছে "কলম" .... আব্বু দেশ থেকে এখনো কিছু পাঠালে অবশ্যই অবশ্যই ২ - ৪ টা নতুন নতুন কলম অবশ্যই পাঠিয়ে দেন ।
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:১৬
অপ্সরা বলেছেন: বাহ!! তোমার কলমগুলো দেখতে ইচ্ছে হচ্ছে।তবে একটা জিনিস বুঝেছি, সবারই প্রিয় জিনিসগুলোর মধ্যে একটি অবশ্যই পেনসিল।
১৮|
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৯
সুরভিছায়া বলেছেন: খুব সুন্দর লিখেছো তোমার নিজের মত করে । জান ছোটবেলায় এসো গান শিখি অনুষ্ঠানে (ফেরদৌসী রহমানের )আমার প্রথম শেখা গান ছিল এটি ।
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:১৭
অপ্সরা বলেছেন: হাহাহা। এত দিনে ধরা , তুমিও যে গান জানো। তবে আমার প্রথম গান ছিলো ইস্টিকুটুম, মিষ্টি কুটুম।
১৯|
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫০
...অসমাপ্ত বলেছেন: বাহ ....বেশ লিখেছেন তো অপ্সরা। ভাল লাগল।
ব্লগে অনেক পেন্সিল প্রেমির দেখা পাওয়া গেল। ...আস্তে করে বলে রাখি আমিও একজন।
অভ্যাস এখনও আছে। এখনও ক্লাসে লেকচার নোট করার সময় বাম হাতে দুই রঙের দুটো কাঠ পেস্সিল আর ডান হাতে লিড পেন্সিল নিয়ে লিখতে বসি।
"ভাঙ্গা পেন্সিল বলেছেন: আহ...সুগন্ধী ইরেজার!! আমার তো ইরেজার খাওয়ার অভ্যাসও ছিল, সুগন্ধী হলে তো কথাই নাই!!"
সহমত ...সহমত সাথে পেন্সিলের ডগাও
...পিচ্চি কালে আমার যে কাজের জন্য বেশি বকা খেতাম.. সেটা হচ্ছে পেন্সিল কামড়ানো।
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:১৯
অপ্সরা বলেছেন: হাসি থামছেনা, তোমার ইরেজার আর পেন্সিলের ডগা খাবার গল্প শুনে।তবে তুমি ও যে পেন্সিল প্রেমী তা তোমার লেখা দেখেই বেশ বুঝতে পারি।
২০|
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৮
কঁাকন বলেছেন: আমিও লিখবো নাকি পেন্সিল কাহিনী ![]()
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:২০
অপ্সরা বলেছেন: লিখো লিখো কাঁকন মনি। সাথে পেন্সিল গুলোর ছবিও।
২১|
১২ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:০২
নুশেরা বলেছেন: বাহ্, সুন্দর লেখা!
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:২০
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ নুশেরা আপু? বেবিটা কেমন আছে এখন??
২২|
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৭
আজনবী বলেছেন: ভালো লাগলো তোমার পেন্সিল ইতবৃত্ত।
কয়েকদিন আগেই দু'একজন ব্লগারের প্রোফাইলে পেন্সিল স্কেচ দেখেছি, স্কেচের নিচের দিকে সুন্দর দু'টি আঙ্গুলের মাঝে পেন্সিল। ঠিক একই রকম। আমার অনুমান আঙ্গুল দু'টো তোমার আর স্কেচগুলো তোমার হাত থেকে সৃস্টি। বলো, আমি কি ভুল বলছি?
সে(!) আবার অভিমান করে প্রোফাইল থেকে ছবি সরিয়ে নিলো, একই রকম ছবি অন্যরা তাদের প্রোফাইলে ব্যবহার করছে বলে।
দুঃখিত! অনুমানের উপর নির্ভর করে খুব বেশী কিছু বলে ফেললাম।
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৫
অপ্সরা বলেছেন: নানা ঐ আংগুল গুলো আমার ছিলোনা আজনাবী ভাইয়া।ওগুলো একটা ওয়েবসাইট থেকে করা যায়।
দুঃখিত হতে হবেনা যদিও তোমার অনুমান ভুল। হাহাহা
২৩|
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:১২
আজনবী বলেছেন: @ পারভেজ
আমার ভুল হতে পারে, সে জন্য দুখিত! কিন্তু অপ্সরা ভালো আঁকে না এ কথা আপনার কাছ থেকে আশা করি না। প্রতিবাদ জানাচ্ছি।
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২২
অপ্সরা বলেছেন: আমিও প্রতিবাদ জানাচ্ছি আজনাবী ভাইয়া কারণ পারভেজ কোনো বড় শিল্পী নয় যে আমার আঁকাআঁকির বিচার করবে।
২৪|
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৮
চোরকাঁটা বলেছেন: পরী আফামনি - যাদুর পেন্সিল পাইলে আমি আগে একটা পরী আঁকতাম। ![]()
হের পর আর ব্লগাইতাম না ![]()
![]()
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৪
অপ্সরা বলেছেন: এখন কি পরীর স্বপনে বিভোর হয়ে ব্লগাও?
২৫|
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩
শফিকুল বলেছেন:
আমার একটা যাদুর পেনসিল ছিল ,
আমার যার সাথে প্রেম করতে মন চাইত শুধু তার নাম ![]()
লেখতাম,
ব্যাস আর কিছু করা লাগত না ।
![]()
কিন্তু ওটা আমার হারিয়ে গেছে,
আমাকে কেউ আর ভালবাসে না ।
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৪
অপ্সরা বলেছেন: হাহাহা। জীবনে কতগুলো প্রেম করেছো শফিকুল ভাইয়া।
২৬|
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৯
চোরকাঁটা বলেছেন: জী আফা! ![]()
ব্লগে বইলে খালি নীল পরী, লাল পরী দেহি
আউলা লাগছে মনে হয়।
![]()
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৩
অপ্সরা বলেছেন: হুম ! তাইতো মনে হচ্ছে।
২৭|
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০২
উধাও ভাবুক বলেছেন: হুমম...
পড়লাম।
ছবিটা আঁকা পূর্ন হলে পোস্ট দিয়েন।
শুভেচ্ছা রইল।
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০৭
অপ্সরা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ! এই ছবিটা তো আমি আঁকিনি। নেট থেকে নেওয়া।
তোমাকেও অনেক শুভেচ্ছা উধাও ভাবুক।
২৮|
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩০
উধাও ভাবুক বলেছেন: আপনার আঁকা ছবি দিয়েনতো পোস্টে। নতুন কিছু কি এঁকেছেন ?
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৪
অপ্সরা বলেছেন: আঁকা আঁকি নিয়ে যে ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে আর তুমি বলো পোস্টে দিতে? পারভেজ তো সবার আগে এসে তাইলে মাইনাস দেবে।
২৯|
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৪
আজনবী বলেছেন: ভালো ভাবে লক্ষ করো, কমেন্টের প্রথম অংশটি পারভেজ ভাইকে বলা, ২য় অংশটি তোমাকে।
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৭
অপ্সরা বলেছেন: হাহাহা লক্ষ করেছিতো।
৩০|
১২ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
উধাও ভাবুক বলেছেন: আমি প্লাস দিয়ে যাবো।
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫০
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ আগে থেকেই সিদ্ধান্তটার জন্য।
৩১|
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৪
আমিই রূপক বলেছেন: আপনার ছোটবেলা অনেক আনন্দময় ছিল দেখছি। হ্যাঁ, ছোটবেলার এমন মজার কাহিনী তা সে যেমনই হোক, ভাবলেই আবার ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছা হয়।
দুঃখবিলাস ছেড়ে আবার সুখবিলাসে মন দিলেন কেন?
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৯
অপ্সরা বলেছেন: ওহে বালক! আমার সে লেখাটাও যে দুঃখবিলাসের সমার্থক সুখবিলাস ছিলো সে কথা কবে যে তুমি বুঝিবে???
৩২|
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩১
মাহবুবুল আলম লীংকন বলেছেন:
লেখা ভাল লেগেছে। মন্তব্যগুলোর জবাবও খুব মজার হয়েছে। ![]()
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৮
অপ্সরা বলেছেন: হুম! লেখার মাঝে ছবি আঁকা আঁকি নিয়ে ঝগড়া ঝাটিটা বেশি মজার ছিলো।
৩৩|
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৫
আমিই রূপক বলেছেন: মাথা নষ্ট।
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১১
অপ্সরা বলেছেন: কি করে মাথা নষ্ট করলে?
৩৪|
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৯
আইরিন সুলতানা বলেছেন: ছোটবেলায় আমারও এইরকম কিছু কিছু জিনিস জমায় রাখার স্বভাব ছিল
এক সময় কাঠ পেনসিল ছিল, পরে কিছু বাহারী পেনসিল আসল, আবার পেন্সিলের মত রাবারও আসল ...দারুন সব ব্যাপার ...
এখনও মাঝে মাঝে দোকানের স্টেশনারী সেকশনগুলোতে গেলে ভাল লাগে ...
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৩
অপ্সরা বলেছেন: আপু সবারই পেন্সিলগুলো ভালোলাগার জিনিসের তালিকায় থাকেই। কারণ পেন্সিল গুলো আমরা ছোটো বেলায় ব্যবহার করি। আর ছোটোবেলার মনটা বাহারী পেন্সিল সবারই টানে।
৩৫|
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৫
সাইফুর বলেছেন: স্মৃতিচারন..ভালোই
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩১
অপ্সরা বলেছেন: ধন্যবাদ সাইফুর!
৩৬|
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৭
নিবিড় বলেছেন: জবরদস্ত স্মৃ্তিচারণ পড়লাম..।পেন্সিলে পেন্সিলে আঁকা জীবনের স্কেচ
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৪
অপ্সরা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৩৭|
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২১
আমিই রূপক বলেছেন: আমি মুর্খ মানুষ কিনা!
তাই মাথা নষ্ট হইছে।
১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
অপ্সরা বলেছেন: ডক্টর দেখাও শীঘ্র!
৩৮|
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৩
শফিকুল বলেছেন:
১০টা ।
বেশিও হতে পারে ।
১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
অপ্সরা বলেছেন: বল কি ?? তুমি তো দেখছি জেমস বন্ড!!!!!!
৩৯|
১৩ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:২২
আশরাফ মাহমুদ বলেছেন: ছবি আঁকতে পারি না। আফসোস।
১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
অপ্সরা বলেছেন: আফসোসের কি আছে। তুমি হয়তো এমন কিছু পারো যা অন্যে পারেনা। যেমোন তোমার কবিতা। অসাধারন!!!!
৪০|
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২২
আজনবী বলেছেন: ঝগড়া ঝাটি থেমে গেল কেন? ভালইতো জমছিলো। আরেক গ্রুপের ঝগড়া দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করো। (আজনবী আসলেই লোক ভাল না, শুধু নিত্যদিন ঝগড়া বাধাই দিয়া তামাশা দেখে)
Click This Link
আমার নিচের লেখাটা পড়ে দেখ (বাস্তবের সাথে কিছু মিল থাকলে, আমার কোন দোষ নাই)
Click This Link
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫
অপ্সরা বলেছেন: পড়েছি!!! মজার ঝগড়া!
৪১|
১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
আমিই রূপক বলেছেন: আপনি আমারে অমুসলিম ভেবেছিলেন আমার কপালের লাল দাগ দেখে। তা আপনিতো ব্লগে নিজের নাম রেখেছেন অপ্সরা। আপনি কি তা জানতে পারি কি?
১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
অপ্সরা বলেছেন: আমি অপ্সরা।
৪২|
১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
আমিই রূপক বলেছেন: মুর্খ মানুষকে মাস্টারের কাছে না যেতে বলে ডক্টরের কাছে যেতে বললেন কেন?
১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১
অপ্সরা বলেছেন: কারণ তুমি বলেছিলে তোমার মাথা নষ্ট। আগে তো মাথার চিকিৎসা তারপর তো পড়ালেখা হবে, মাষ্টার প্রয়োজন পড়বে। আগের কাজ আগে।
৪৩|
১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
জটিল বলেছেন: ১২৩ !
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০০
অপ্সরা বলেছেন: ৪৫৬৭৮৯১০
৪৪|
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২১
েজবীন বলেছেন: ভালো লাগল লেখাটা........ ![]()
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২৯
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ!
৪৫|
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২২
শফিকুল বলেছেন:
জেমস বন্ডের মত এত ডেয়ারিং না।
![]()
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৩
অপ্সরা বলেছেন: তাহলে নিশ্চয় মাসুদরানা।
৪৬|
১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৮
বন্ধু আমার বলেছেন: ভালো লাগল লেখাটা
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৩০
অপ্সরা বলেছেন: ধন্যবাদ
৪৭|
১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: আপনার মত আমার ও একটা যাদুর পেন্সিল দরকার। লেখাটা চমৎকার যাদু মেশানো।
ভালো থাকুন।
১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৩
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ চিটি আপু। তোমার তো এমনিতেই একটা যাদুর পেন্সিল আছে। যার ছোঁয়ায় এত সুন্দর সুন্দর লেখা লিখে ফেলো।
৪৮|
১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
শফিকুল বলেছেন:
মাসুদ রানার মত সুক্ষ বুদ্ধি নাই,
![]()
তার মত চালাক স্পাইও না।
![]()
![]()
১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
অপ্সরা বলেছেন: হাহাহাহা তবে তুমি শফিক ভাইই ই ছিলে এখনও আছো!!!!
৪৯|
১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
নিঃসঙ্গ বলেছেন: দরুন ![]()
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২২
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ!!
৫০|
১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
শফিকুল বলেছেন:
আমি আসলেই শফিক ভাই ছিলাম ,
আছি থাকব , আমি হতে চাই তোমদেরই ভাই ।
বেস্ট অফ লাক , ভাল থাকবে বোন।
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২৩
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ শফিকুল ভাইয়া।
৫১|
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১১
রাশেদ বলেছেন: হায়!
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২২
অপ্সরা বলেছেন: কি?
৫২|
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৫
আজনবী বলেছেন: আরেক টা ঝগড়া দেখ: Click This Link
ওটা অবশ্য আমি বাধাইনি। আমার গল্পের ২য় পর্বটাও পড়ে দেখ।
১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩১
অপ্সরা বলেছেন: ওকে পড়ছি।
৫৩|
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫২
মেহবুবা বলেছেন: ছোটবেলায় যাদুর পেন্সিল নিয়ে একটা রাশিয়ান বই পড়েছিলাম ,যেটাতে ছিল যা আঁকা হত সত্যি হয়ে যেত ; আমি অনেকদিন পর্যন্ত সে সব বিশ্বাস করতাম । অনেককিছু মনে করিয়ে দিলেন ।
১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩০
অপ্সরা বলেছেন: আমিও মনে হয় পড়েছিলাম। পেন্সিল আর সবকর্মা।পেন্সিল পটুয়া যা আঁকে তাই হয় সত্যি আর সবকর্মা ইন্জিনীয়ার সব বানিয়ে ফেলতে পারে তাইনা?
৫৪|
০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৮:০১
মে ঘ দূ ত বলেছেন: "আমি চাই আমার বিদায়ের সঙ্গে সঙ্গে আমার চিহ্নগুলোও মুছে যাক।..............." - হিমালয়ের বন্ধুতো দেখি ধারুণ কথা বলেছে।
পেন্সিল কাহিনী ভালো লাগলো।
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৩৫
অপ্সরা বলেছেন: তুমি ধৈয্য নিয়ে পড়ছো তাতেই আমি খুশী।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
রাস্তার ছেলে বলেছেন: ওকি? জাদুর পেন্সিলে ড্রাকুলা কেন আঁকা হচ্ছে? সত্যি হবে না তো আবার?