| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবাক লাগে… ...স্বাধীনতার ৪২ বছর পর আজও হায়েনার মতো হিংস্র নরপিশাচ রাজাকারদের বিকৃত কণ্ঠে কণ্ঠ মেলাবার মতো, নেড়ি-কুকুরের মতো মাথা নুইয়ে তাদের পেছনে দাঁড়িয়ে লেজ নাড়বার মতো, লক্ষ লক্ষ বীরের রক্তে ভেজা মাটিতে দাঁড়িয়ে পরিহাসের থুথু মুখে নিয়ে দাঁত কেলিয়ে বেড়ানোর মতো কিছু বিরান মস্তিষ্কের মানবশরীর দেখে...সত্যি, আজ বড়ো অবাক লাগে।
কেবলি মনে হয়, কেনো...কেনো...কেনো ক্ষমা করা হয়েছিলো তাদের সেদিন...কেনো সেই দুষিত রক্তের বীর্যকে আমার পবিত্র বাংলায়... নিরধিদায়, নিঃসঙ্কোচে অবাধ বিচরন করতে দেয়া হলো। অবাক লাগে...এতদিন পরও যখন দেখি ঐ পুরনো দয়াকে পুঁজি করে সেই সমস্ত পঁচা-গলা আবর্জনা আজ যখন আমার বিশুদ্ধ মাটির পবিত্রতার অস্তিত্বকেই বিলীন করতে চায়।
ওদের আস্পর্ধা দেখে অবাক হই...ওদের উদ্ধত্ত দেখলে আমার লোমকূপ খাঁড়া হয়ে উঠে... চীৎকার করে বলে উঠতে ইচ্ছে করে...অনেক হয়েছে, আর না...তোদের জায়গা আমার এই সবুজ শ্যামল দেশের সোঁদা-গন্ধের মাটিতে নয়...তোদের জায়গা ঐ আবর্জনার আস্তাবলে...তোদের জায়গা ঐ হানা-হানি, কাড়াকাড়ির দেশে...তোদের জায়গা পাহাড়ে, গুহায়, গহীন জঙ্গলে...বিবেক-বুদ্ধিহীন জন্তু-জানোয়ারদের সাথে...!!!
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬
দ্রোহী তারুণ্য বলেছেন: ওদের বিনাশ করার সময় এখনো শেষ হয়ে যায়নি। একটা ভুল ৪২ বছর ধরে হয়ে এসেছে। এটাকে আর বাড়তে দেয়া যায়না।