| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়রে ... বিচিত্র দেশ, বিচিত্র জাতি, বিচিত্র বিচার, বিচিত্র বকবকি ... হায়রে,
প্রথম আলোতে এই কিছুক্ষণ আগে একটা প্রতিবেদন দেখে মনে হচ্ছে... যাহ্, এতদিন শুনেছি শুধু পচে যাওয়া রাজনীতিবিদদের হুংকারের দুর্গন্ধ... এখন দেখছি তাঁদের সমকক্ষ হবার জন্য কালো কোর্ট পরা ভদ্দর-নকেরাও উঠে পড়ে লেগে একেবারে সব ছড়াতে শুরু করে দিয়েছে (অবশ্য, এও আর নতুন কি?)। সমস্ত বিচার ব্যবস্থাই যেখানে ঐসব পচা-গলা রাজনীতিবিদদের প্রতিটা শ্বাসের পরতে পরতে ফায়দা লুটবার পথ বাৎলে দেয়।
সে যাই হোক – ওগুলো অনেক পুরনো কাসুন্দির দুর্গন্ধ। এখন ঘাঁটার সাহস দেখাচ্ছি না। যা বলতে এলাম, নিজেকে...
ট্রাইব্যুনাল ২ এর একজন সম্মান বিক্রয়ের সার্টিফিকেটধারী নাকি বলেছেন... “বিচারকেরা কথা বলতে পারেন না। আপনারা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিলে আমরা জবাব দিতে পারি না। এই অর্থে বিচারকেরা দুর্বল। তবে একটা কথা মনে রাখবেন, আদালতের হাত অনেক অনেক লম্বা। বাংলাদেশের সীমানার মধ্যে আপনারা যেখানে থাকুন না কেন, আদালতকে আহত করে কোনো কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা এ ট্রাইব্যুনাল রাখে, সুপ্রিম কোর্ট রাখে।” উনাকে খুব জিগ্যেস করতে ইচ্ছে করছে, মহাশয় আপনার এই বিচার ব্যবস্থা সেই বাংলা জন্মের পর থেকেই যে সরকারের চাটুকারিতা করে আসছে... যখন যে সরকারের ইচ্ছেমতো... রায় শুনিয়ে যান, যখন যার ইচ্ছেমতো... বিচারের দীর্ঘসূত্রিতা করে কয়েক যুগ পার করে যান, যখন যার ইচ্ছেমতো কালো কোর্ট পরে... অপরাধী মুক্তির শপথ নেন, যার যেমন ইচ্ছে...বিচারকে মাটির পুতুল বানিয়ে...চকচকে অর্থে পরিপূর্ণ যে কোন বাক্স-পেটরার মাথায় তুলে দেন... তখন আসলে কই থাকে... আদালতের হাতের এই সুবিস্তৃত দৈর্ঘ্য???
আর যিনি এই আদালত অবমাননার দায়ে ... দেশের একমাত্র বেঁচে থাকা নৈতিকতা-মানবতার দলকে ... বিচারের মুখোমুখি করবার সহাস্য কৌতুক করছেন ... তাঁরা কি ভুলে গেছেন ... সলীল চৌধুরীর সেই কথা ... "বিচারপতি, তোমার বিচার করবে যারা আজ জেগেছে, এই জনতা... এই জনতা"। তাই বলছি, ইতিহাসের দিকে একটু খেয়াল কইরা যদি এইসব ন্যাড়া বক্তব্য দেয়া থেকে বিরত থাকেন তবে সেই ফুঁসে উঠার দিন হয়তো বেঁচেও যেতে পারেন।
প্রথম আলোর প্রতিবেদন ... দেখতে চাইলে দেখে নিন
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আদালতের হাতের এই সুবিস্তৃত দৈর্ঘ্য??? . তখন আসলে কই থাকে.....
রোজা রমজানে ১৮ + বলাইয়েন না +.. পারলে বুইঝা লন
বিচারপতি তোমরা বিচার করবে যারা
আজ জেগেছে সেই জনতা!!!
জনতার এই সচেতনতাকেও তারা চোথ রাঙাতে চায়!!!!