| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগ্নিবীণা!
অন্যায়ের প্রতিবাদে এক স্ফুলিঙ্গ অগ্নি........
খোদা তুমি দয়ার সাগর সাগরে তাই ভাসি,
জন্ম মোদের আজন্ম পাপ কান্না মোদের হাসি।
তোমার ধর্মে দীক্ষা নিয়ে হলাম মাটি হারা,
মঘের মুল্লুক দুনিয়া আজ মুমিন ঈমান ছাড়া।
মৃত্যুর বোঝা কাঁধে নিয়ে দিলাম সাগর পাড়ি,
মরনতো আর দেয়না ধরা হাড় যায় চামড়া ছাড়ি।
তোমার সৃষ্ট শ্রেষ্ঠ জীব মানব বানালে তুমি,
জনে জনে ধর্ম দিলে কাড়লে আমার ভুমি।
এক সাগর নোনা জল তবু ছিলোনা অধীকার,
মাটি গেল জলও গেল স্বাধ নেই আর বাঁচিবার।
অসীম তোমার দুনিয়া দারী লোভ নাই আর তাতে,
সাড়ে তিন হাত মিলে যদি চাইনা ডালে ভাতে।
দিবি নাকি তুই মৃত্যুর স্বাদ সেটাই চাওয়া শেষে,
ঈমাণ হারা হইনি তবু তোকে ভালোবেসে।
২|
১৭ ই মে, ২০১৫ দুপুর ২:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আক্ষেপের চমৎকার প্রকাশ - সহমত
৩|
১৭ ই মে, ২০১৫ দুপুর ২:৪৭
অগ্নিবীণা! বলেছেন: দিশেহারা রাজপুত্র//অনেক ধন্যবাদ!
৪|
১৭ ই মে, ২০১৫ দুপুর ২:৪৮
অগ্নিবীণা! বলেছেন: দিশেহারা রাজপুত্র//অনেক ধন্যবাদ!
৫|
১৭ ই মে, ২০১৫ দুপুর ২:৪৮
অগ্নিবীণা! বলেছেন: বিদ্রোহী ভৃগ//অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৫ দুপুর ২:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: এক সাগর নোনা জল তবু ছিলোনা অধীকার,
মাটি গেল জলও গেল স্বাধ নেই আর বাঁচিবার।
আক্ষেপের চমৎকার প্রকাশ।