নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসত্যের ধুম্রজাল জালিয়ে দেওয়া এক জলন্ত অগ্নি....!

অগ্নিবীণা!

অন্যায়ের প্রতিবাদে এক স্ফুলিঙ্গ অগ্নি........

অগ্নিবীণা! › বিস্তারিত পোস্টঃ

\'\'নিবৃত্ত বিপ্লব\'\'__________

২৭ শে মে, ২০১৫ রাত ১১:৫৭

'বিপ্লব' যেন আজ লাশ ;
গৃহরুদ্ধ প্রতিবাদের কোলাহল।

জাতি মুক্তির পক্ষে, বিপ্লবী যেন ভীরু ;
কন্ঠরুদ্ধ সংগ্রামের আহবান।

বিপ্লবী,
'কেন এ শোষণ, বঞ্চনা, অবিচার নির্বিচারে'?
'কেন প্রতিনিয়ত লাঞ্ছিত 'স্বাধীনতা', মানবতার
দুয়ারে? '

'কেন দিনশেষে, রাতে মিশে মজুরের বিবর্ণ
সংসার?'
'কেন বিলাসী 'বাবু'র গর্বে খর্ব, পথচারী জনতার
অধিকার?'

'কেন 'শিক্ষা'র' নামে 'কু-দীক্ষা'র' প্রখরতা? '
'কেন শান্তি জনতার ভীড়ে,ক্ষমতার বর্বরতা? '

'কেন রুপসীনির যৌবন পুড়ে খদ্দেরের হাতে? '
'কেন উপোসে মরে 'বাঙালি', পরিচয় যার 'মাছে
ভাতে'?'

'কেন বালকের মাথা বোঝাই, তপ্ত ইটের ভাটা?'
'কেন পথঘাটে দরিদ্র মা'য়ের, বেদম মাটি কাটা? '
বিদ্রোহী,

'জাতির উপর দেবতার এ 'নিপীড়ন' যাত্রা আর
কতকাল?'
শঙ্কিত জাতি, চায় পরিত্রাণ -

পূণঃ উত্থান হোক কালের 'মহা স্পর্ধার',
নরক দণ্ড হোক জনসমক্ষে, যত ভণ্ড দেবতার।

মুক্তির দুর্বার দ্রোহে,
আর্তধ্বনি যত মুক্তি পাক, সাম্যের সমাদরে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৫ রাত ১২:০২

জেন রসি বলেছেন: দ্রোহের কবিতা ভালো লেগেছে। :)

বিপ্লব দীর্ঘজীবী হোক।

২| ২৮ শে মে, ২০১৫ রাত ১২:১৬

অগ্নিবীণা! বলেছেন: ধন্যবাদ!!!

৩| ২৮ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৩

কলমের কালি শেষ বলেছেন: এই সকল প্রশ্নের উত্তর আমরা নিজেই । পরিবর্তন আসুক মানব মনে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.