| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগ্নিবীণা!
অন্যায়ের প্রতিবাদে এক স্ফুলিঙ্গ অগ্নি........
এইখানে এক আকাশ ছিলো
বসতো তারার মেলা
এইখানে খুব বাতাস ছিলো
বইতো সারাবেলা।
আমার জামার বুক পকেটে
এক যে ছিলো নদী
দুখে সুখে আপন মনে
বইতো নিরবধি।
এই বুকে এক চন্দ্র ছিলো
জ্বালতো শুধু আলো
মুগ্ধ করা জোছনা দিয়ে
রাখতো তোমায় ভালো।
ইচ্ছে যদি হয় কোনোদিন
ঘুরতে তুমি এসো
আমার দিলের তড়প দেখে
একটু ভালোবেসো।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:২৬
হাসান বিন নজরুল বলেছেন: সুন্দর অনুভূতি!