| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগ্নিবীণা!
অন্যায়ের প্রতিবাদে এক স্ফুলিঙ্গ অগ্নি........
এসিরুমে থেকে আর কপ্টারে
যাতায়াত করে জীবনধারণের সঙ্গা
জানা যায় না রাজকুমারী!
•
গ্লাসবন্দী হয়ে প্রতিবেশীরর খবর
নেয়া যায়না, চশমা খুলেই জনগণের অবস্থা
অবলোকন করতে হয়!
•
ভিনদেশী গেস্টহাউজে বসে
ডিজিটাল স্বপ্নে জাল বোনা যায়,
বাস্তবরূপ দেয়া নয়!
জীবিকার তাগিদে মাঠফাটা রোদে
যেসমস্ত মহিলা কৃষিকাজ হাতে বিলে
নেমেছে। তাদেরকে জিজ্ঞাস করো,
জীবনধারণ কাকে বলে!
•
দায়িত্ব কাকে বলে, সেটা জানতে
তোমার যেতেহবে সেই
মেন্টালানিস্টেবল মানুষদের কাছে,
যারা পরিবারের কর্তা হওয়ায় বিদেশের
পথে সাগরে ঝাপ দিয়েছে!
•
এসকল জনতার দারস্ত না হয়ে মঞ্চের
ফুলঝুরিতে যতই বাংলাবাসীর শান্তির
সাফাই গাওয়া হবে অসত্যের খাতায়
পাতা সংযোজন ছাড়া পরিনাম শূন্যই রয়ে
যাবে।
•
ক্লান্ত হয়েছে দেহো মিথ্যা
বেড়াজালে!
•
বলব না যোগ্যতার অভাব, বরং এটাই বলব
তুমি যোগ্যতম কর্তা। কিন্তু দূরদর্শীতা
একটু হলেও প্রজাদের উপকারার্থে ব্যবহার
করো! নইলে মুক্তিদাও আমাদের!
•
প্রথম ছিলাম পরদেশীয় গোলাম, পরে
হলাম প্রতিবেশীর গোলাম। আর এখন
হয়েছি অন্য প্রতিবেশীয় উত্তরসূরীর
গোলাম! আমরা আর বন্দীহয়ে থাকতে
পারছি না।
মুক্তি দাও, নইলে বাংলা মা
আবারো একাত্তর দেখবে!
০৩ রা জুন, ২০১৫ দুপুর ১:৪২
অগ্নিবীণা! বলেছেন: প্রতিধ্বনি করলে?
ধন্যবাদ, লক্ষ্য প্রানে বেজে উঠুক দিন বদলানোর সুর......।
২|
০৩ রা জুন, ২০১৫ দুপুর ২:১২
জহরলাল মজুমদার বলেছেন: গর্জে উঠুক শুকনো পাতার বোল
৩|
০৩ রা জুন, ২০১৫ দুপুর ২:৫৮
মোঃ সোহানুর রহমান বলেছেন: উচিত কথাগুলোই তুলে ধরেছেন , ধন্যবাদের চেয়েও অনেক বড় কিছু । +++++
শেয়ার না করে থাকতে পারলাম না ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৫ দুপুর ১:৩৬
ভিটামিন সি বলেছেন: মুক্তি দাও, নইলে বাংলা মা আবারো একাত্তর দেখবে!