নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসত্যের ধুম্রজাল জালিয়ে দেওয়া এক জলন্ত অগ্নি....!

অগ্নিবীণা!

অন্যায়ের প্রতিবাদে এক স্ফুলিঙ্গ অগ্নি........

অগ্নিবীণা! › বিস্তারিত পোস্টঃ

অন্তঃসত্ত্বা ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যা: ছাত্রলীগ নেতা আটক!!!

২৮ শে জুন, ২০১৫ রাত ২:০৮

ছাত্রলীগ নেত্রী প্রেমিকাকে
আত্মহত্যার প্ররোচনায় অভিযোগে
রাজধানীতে এক ছাত্রলীগ নেতাকে
আটক করেছে পুলিশ। আটক জাহিদ মাহমুদ
মিরপুর বাঙলা কলেজ শাখা ছাত্রলীগে
সভাপতি। পুলিশ জানিয়েছে, জাহিদের
সঙ্গে ফাতেমাতুজ জোহরা নামের
মিরপুর বাঙলা কলেজের
রাষ্ট্রবিজ্ঞানের এক ছাত্রীর প্রেমের
সম্পর্ক ছিল। ফাতেমা কাফরুল থানা
শাখা ছাত্রলীগের ছাত্রবিষয়ক
সম্পাদিকা ছিলেন। জাহিদের সঙ্গে
সম্পর্কের একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা
হয়ে পড়েন। পরে ফাতেমা বিয়ের জন্য
জাহিদকে চাপ দিলে জাহিদ বিয়ে
করতে অপারগতা প্রকাশ করে। এ
ব্যাপারে ফতেমা গত ১লা জুন কাফরুল
থানায় জাহিদের বিরুদ্ধে একটি সাধারণ
ডায়েরি (জিডি) করেন। ফাতেমার
পরিবারের অভিযোগ, জিডি করার পর
থেকেই জাহিদ তাদের হুমকি দিয়ে
আসছিলেন। পরে ১৩ই জুন মিরপুর
শেওড়াপাড়ার বাসায় গলায় ফাঁস দেন
ফাতেমা। তাকে উদ্ধার করে
হাসপাতালে ভর্তি করা হলে সেখানে
১৯শে জুন তার মৃত্যু হয়। এ ঘটনায় শুক্রবার
রাতে ফাতেমার বাবা তোফাজ্জল
হোসেন ও মামা জুয়েল রানা জাহিদের
বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার
অভিযোগে কাফরুল থানায় মামলা করতে
গেলে জাহিদ সেখানে গিয়ে তাদের
বাধা দেন। একপর্যায়ে পুলিশ জাহিদকে
আটক করে।সূত্র-মানবজমিন।।

দূর! আমি পিচ্চি পোলা বড় ভাইগো নামে এগুলা কি কই???!
ভাইয়েরা নাহয় একটু চেতনায় উজ্জিবিত হতে চেয়েছিলো, আর তো বেশী কিছু না.............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.