| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগ্নিবীণা!
অন্যায়ের প্রতিবাদে এক স্ফুলিঙ্গ অগ্নি........
শনিবার সকাল থেকে বাংলাদেশের
সংবাদমাধ্যমগুলোতে ব্রেকিং নিউজ-
উত্তেজনা-হুলস্থুল। যা চলছে এই রাত অবধি।
খবর আকারে বলা হচ্ছে, মানবতাবিরোধী
অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং দণ্ড
কার্যকরের শেষ ধাপে থাকা জামায়াতে
ইসলামির সেক্রেটারি জেনারেল আলী
আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং বিএনপির
স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের
চৌধুরী ‘রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা’
চেয়েছেন।
এ নিয়ে দেশের মানুষদের মধ্য দুই ধরনের
প্রতিক্রিয়া হচ্ছে। প্রথম পক্ষ -- সাধারণ
মানুষ এবং বিএনপি জামায়াতের
নেতাকর্মীরা -- বিভ্রান্তি এবং সন্দেহের
মধ্যে আছেন। বিভিন্ন কারণে তাদের কাছে
প্রাণভিক্ষা চাওয়া বিষয়টি ‘যৌক্তিক’ মনে
হচ্ছে না। এর সাথে যোগ হয়েছে
ক্ষমতাসীনদের হয়ে এদেশের মিডিয়ার
পক্ষপাতের বিষয়টি।
কিন্তু যে হারে সারাদিন ধরে টিভি এবং
অনলাইন সংবাদমাধ্যমে নির্ধিদ্বায় এই ‘তথ্য’
প্রচার হচ্ছে তাতে অনেকে অবিশ্বাস
করতেও ভয় পাচ্ছেন! এত প্রচারণা কি মিথ্যা
হতে পারে?!
আর দ্বিতীয় পক্ষ ক্ষমতাসীন দল এবং দলের
প্রতি সহানুভূতিশীল ব্যক্তি ও মিডিয়া। এই
পক্ষ সকাল থেকে এই খবরগুলো উৎসাহের
সাথে ফেসুবকে (বন্ধ!) শেয়ার করে দুই
অপরাধীর ‘স্বীকারোক্তি’র বয়ান প্রচার
করছিলেন!
দুপুরের পর থেকে মোটামুটি উল্লেখযোগ্য
অনলাইন সংবাদমাধ্যমগুলোতে (জাতীয়
পত্রিকা এবং টিভি চ্যানেলের
ওয়েবসাইটসহ) চোখ রাখছিলাম। সবাই
একটাই খবর দিচ্ছে, ‘প্রাণভিক্ষার আবেদন
করেছেন সাকা-মুজাহিদ'। এতগুলো টিভি-
পত্রিকা তো আর এক সাথে একটা ভুয়া খবর
দিতে পারে না। অবশ্যই এর ভিত্তি আছে।
এবং একই সাথে ফাঁকিও আছে!
‘ভিত্তি’টা কী? আর ‘ফাঁকি’টাই বা কী?
ভিত্তি হচ্ছে, মুজাহিদ এবং সালাউদ্দিন
কাদের- দুইজনের পরিবারই রাষ্ট্রপতির
কাছে একটি করে ‘আবেদন’ করেছেন।
মুজাহিদের আবেদনটির ব্যাপারে এনটিভি
অনলাইন জানাচ্ছে--
“একাত্তরে মানবতাবিরোধী অপরাধে
মৃত্যুদণ্ড কার্যকরের আগে ২১ আগস্ট গ্রেনেড
হামলার মামলা থেকে নিষ্কৃতি পেতে চান
জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান
মোহাম্মাদ মুজাহিদ। এ জন্য আইনি লড়াই
চালিয়ে যেতে চান তিনি। আজ শনিবার
দুপুরে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে
মুজাহিদের পরিবার আয়োজিত এক সংবাদ
সম্মেলনে এসব কথা জানানো হয়।
এ বিষেয়ে ব্যাখ্যা জানতে চেয়ে
রাষ্ট্রপতির কাছে একটি আবেদন করা হবে
বলেও মুজাহিদের পরিবারের পক্ষ থেকে
জানানো হয়েছে। কারণ সংবিধানের ৪৯
অনুচ্ছেদ অনুযায়ী একমাত্র রাষ্ট্রপতি
চাইলেই মৃত্যুদণ্ড স্থগিত রাখতে পারেন।”
কেন আবেদনটি করা হবে সেটা বুঝতে একই
খবরের আরেকটি প্যারা তুলে দিচ্ছি--
“সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে
তামান্না-ই জাহান বলেন, বিশেষ
ট্রাইব্যুনালে মামলা চলমান থাকাবস্থায় যদি
অন্য কোনো মামলায় কারো দণ্ড কার্যকর
করা হলে সেটি হবে নাগরিকের অধিকার
লঙ্ঘন। যেহেতু আলী আহসান মোহাম্মাদ
মুজাহিদ রাষ্ট্রপতিকে তাঁর সাংবিধানিক
অভিভাবক মনে করেন। তা ছাড়া রাষ্ট্রপতি
নিজেই একজন আইনজীবী। তাই মুজাহিদের
আইন ও সংবিধানিক অধিকার পেতে তিনি
কার্যকর ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ
করেছেন তিনি।”
অর্থাৎ, এটা পরিস্কার যে, মুজাহিদের
আবেদনটি প্রাণভিক্ষার নয়, বরং ২১
আগস্টের মামলার সুরাহা না হওয়া পর্যন্ত
দণ্ড স্থগিতের আবেদন।
'প্রাণভিক্ষা' চাওয়ার বিষয়টি মুজাহিদের
পরিবার এবং দল সরাসরি প্রত্যাখ্যান
করেছে। সংবাদমাধ্যমে এই খবরগুলো আছে।
---------------------------
এবার দেখা যাক সালাউদ্দিন কাদেরের
‘আবেদন’টি কেমন?
মিডিয়া জানাচ্ছে, সালাউদ্দিনও
প্রাণভিক্ষার আবেদন করেছেন। কিন্তু তার
পরিবার- মানে স্ত্রী এবং ছেলে এটা
অস্বীকার করেছেন (দলও অস্বীকার
করেছে)।
বিবিসি বাংলা থেকে--
“সালাউদ্দীন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত
কাদের চৌধুরীও এ খবরটিকে অবিশ্বাস্য
বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, তারা
আইনজীবীর মাধ্যমে দুদিন ধরে মি. চৌধুরীর
সাথে দেখা করতে চেষ্টা করছেন কিন্তু
ব্যর্থ হচ্ছেন। মি. চৌধুরীর সাথে দেখা করা
গেলে এ বিষয়ক বিভ্রান্তি দূর হতো বলে
তিনি উল্লেখ করেন।”
প্রথম আলো থেকে ছেলের বক্তব্য--
“সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে
ফজলুল কাদের চৌধুরী বলেছেন, ‘হুম্মাম
কাদের চৌধুরী (সাকার আরেক ছেলে) আজ
শনিবার রাষ্ট্রপতির কার্যালয়ে একটি
আবেদন নিয়ে গিয়েছিলেন। কিন্তু
রাষ্ট্রপতির কার্যালয় সেটি গ্রহণ করেনি।
আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি
আমার বাবা মার্সি পিটিশন করেছেন। কিন্তু
আমরা এ বিষয়ে অবগত নই। আমাদের এটি
বিশ্বাস হয় না। আমরা যখন দুদিন আগে তাঁর
সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি আমাদের
জানিয়েছিলেন আইনজীবীদের সঙ্গে কথা
বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কিন্তু
আইনজীবীদের তাঁর সঙ্গে দেখা করতে
দেওয়া হয়নি।”
লক্ষণীয়, আইনজীবীর সাথে দেখা করতে
দেয়া হয়নি, পরিবারের কেউ ‘মার্সি
পিটিশন’ নিয়ে কিছু জানেন না। কিন্তু তারা
একটি 'আবেদন'-এর কথা বলছেন।
তাহলে আবেদনটি কেমন?
সালাউদ্দিনের দল বিএনপি জানাচ্ছে--
(প্রথম আলোর খবর থেকে)
“বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর
চন্দ্র রায় বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী
প্রাণভিক্ষা চাইবেন না। তাঁর পরিবারের
পক্ষ থেকেও প্রাণভিক্ষা চাওয়া হবে না।
সালাউদ্দিন কাদের চৌধুরীর ইচ্ছানুযায়ী, এ
বিচার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মহলের
পর্যবেক্ষণ রাষ্ট্রপতির কাছে তাঁর পরিবার
তুলে ধরবেন। এ ব্যাপারে আজ বিকেলেই
রাষ্ট্রপতির কাছে একটি আবেদন (পিটিশন)
দেওয়া হবে।” (শিরোনাম- সাকা চৌধুরীর
প্রাণভিক্ষা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য'
।
মানবজমিন জানাচ্ছে--
“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার
প্রক্রিয়ার ত্রুটি বিচ্যুতি তুলে ধরে ন্যায়
বিচার চেয়ে প্রেডিডেন্ট আব্দুল হামিদের
কাছে চিঠি দেবেন সালাউদ্দিন কাদের
চৌধুরীর পরিবার। শনিবার রাজধানীর
গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
একথা জানান সালাউদ্দিন কাদেরের স্ত্রী
ফরহাৎ কাদের চৌধুরী। সংবাদ সম্মেলনে
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় এবং দলের
ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানও ছিলেন।”
অর্থাৎ, এটিও 'প্রাণভিক্ষার আবেদন' বা
'মার্সি পিটিশন' নয়।
দুইটি আবেদনের ক্ষেত্রে আরেকটি বিষয়
লক্ষ্যণীয় যে, কোনোটিই ট্রাইবুন্যালের
বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট নয়।
মুজাহিদের আবেদনটির ভিত্তি তৈরি হয়েছে
অন্য একটি বিচারাধীন মামলাকে কেন্দ্র
করে উদ্ভুত একটি পরিস্থিতি থেকে। হয়তো
বা তার পরিবার এ থেকে একটি সুযোগ
নিতে আবেদনটি করেছিলেন।
আর সালাউদ্দিনেরটি 'ক্রুটিপূর্ণ বিচারের'
মাধ্যমে পরিবারের একজন সদস্যকে হারাতে
বসা প্রিয়জনদের মনের স্বান্তনামূলক একটি
চিঠি মাত্র। তারা এটা ভালভাবেই বুঝার
কথা যে, সালাউদ্দিন বিচারের ত্রুটি ধরিয়ে
দিয়ে যতই চিঠি দেন বা আবেদন করুন না
কেন, রাষ্ট্রপতির তাতে কান দিয়ে কিছু
করার নেই। তবু, বিক্ষুব্ধ মনের স্বান্তনা
আরকি।
কিন্তু সরকার এবং সরকারকে অনুসরণ করে
সংবাদমাধ্যমগুলো এই দুটি আবেদন/চিঠিকে
'প্রাণভিক্ষার আবেদন' বলে প্রচার করছে।
সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটনী
জেনারেলের বক্তব্য থেকেও বুঝা যায় যে,
ওই দুটি চিঠি/আবেদনকেই উনারা
''প্রাণভিক্ষার আবেদন' হিসেবে গণ্য
করছেন।
বিডিনিউজে অ্যাটর্নি জেনারল মাহবুবে
আলমের বক্তব্য এসেছে। “‘মার্সি পিটিশন’
ছাড়া আর কিছুর সুযোগ নেই: অ্যাটর্নি
জেনারেল” শিরোনামের খবরটি থেকে
উদ্ধৃতি দিচ্ছি--
“যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর
পরিবার বলেছে, তারা ‘ত্রুটিপূর্ণ’ বিচারে
মৃত্যুদণ্ডের অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতির
কাছে চিঠি দেবেন।
২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার বিচার
নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আরেক
যুদ্ধাপরাধী আলী আহসান মো. মুজাহিদের
প্রাণদণ্ড কার্যকর স্থগিত রাখতে
রাষ্ট্রপতিকে আহ্বান জানিয়েছে তার
পরিবার।
শনিবার দুপুরে যুদ্ধাপরাধী সাবেক দুটি
মন্ত্রীর পরিবারের সংবাদ সম্মেলনের পর
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে
আলম বলেছেন, আইনি সব প্রক্রিয়া চূড়ান্ত
নিষ্পত্তির পর এখন আসামিদের কাছে
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন
ছাড়া অন্য কোনো আবেদনের সুযোগ নেই।”
এই খবরটিতে মাহবুবে আলমের নিচের দুটি
বক্তব্য লক্ষ্যণীয়--
“মাহবুবে আলম বলেন, “রাষ্ট্রপতি পদ এমন না
যে, আসামি তার কাছে চিঠিপত্র লেনদেন
করবে। উনি উনার নিকটাত্মীয়দের কাছে
চিঠিপত্র লেনদেন করতে পারেন।”
“এই পর্যায়ে রাষ্ট্রপতির কাছে কেবল
মার্সি পিটিশন করতে পারেন। সংবিধানে
যে সুবিধা দেওয়া আছে, সেইটুকু তিনি করতে
পারবেন। সংবিধান অনুসারে তিনি কেবল
মার্সি পিটিশনই করতে পারেন।”
আগেই বলেছি, মুজাহিদ এবং সালাউদ্দিনের
পরিবার যে আবেদনগুলো করেছে সেটা
আইনি কোনো প্রক্রিয়ার অংশ নয়। এটা
তারা এর বাইরে থেকে করছেন। কিন্তু
যেহেতু এই পর্যায়ে ‘মার্সি পিটিশনের’
বাইরে অন্য কিছু আইনি প্রক্রিয়ায়
গ্রহণযোগ্য হবে না, ফলে প্রক্রিয়ার বাইরে
গিয়ে করা আবেদনগুলোকে অ্যাটনী
জেনারেল উদ্দেশ্যমূলকভাবে ‘প্রক্রিয়ার
ভেতরে ধরে গণ্য করছেন’! তিনি স্পষ্টই
বলছেন, ‘এই পর্যায়ে রাষ্ট্রপতির কাছে
কেবল মার্সি পিটিশন করতে পারেন’। এর
অর্থ- মার্সি পিটিশনের বাইরে কিছু করতে
পারেন না। আর করলে সেটাই মার্সি পিটিশন
হিসেবে গণ্য হবে!
যেহেতু ‘মার্সি পিটিশন' করেছেন- এটার
প্রচারণা রাজনৈতিকভাবে বিএনপি-
জামায়াতের জন্য ক্ষতিকর এবং সরকারের
জন্য খুবই উপকারী- তাই সরকারের চরম অনুগত
কর্মকর্তা হিসেবে মাহবুবে আলমের জন্য
সেই এঙ্গেল থেকে আবেদনগুলোকে দেখে
সেটা প্রচার করা একটা 'নৈতিক' দায়িত্ব
অবশ্যই! তিনি সেটা করেছেন। একই দায়িত্ব
পালন করেছে এবং করে চলেছে অনুগত
সংবাদমাধ্যমও। এই দায়িত্বটি পালনে অন্য
সরকারি ব্যক্তিত্বরাও পিছিয়ে নেই।
আইনমন্ত্রী, স্বরাষ্ট্রসচিবসহ আরো অনেকে
সেই কাজই করছেন।
এই প্রাণ ভিক্ষা নাটকের সবচেয়ে মজাদার
পর্ব ছিল শেষে । রাত আটটার দিকে সাকা ও
মুজাহিদ পরিবার বলেছেন, তাদেরকে জেল
কর্তা ফোন করে দেখা করতে যেতে
বলেছেন। ধারনা করা হচ্ছে এটাই জীবনের
শেষ দেখা । ঐদিকে রাত পৌনে দশটায়
মিডিয়া গুলো ব্রেকিং দিচ্ছে, প্রেসিডেন্ট
প্রানভিক্ষার আবেদন নাকচ করেছেন। কথা
হচ্ছে, আবেদন নাকচ করার আগেই কারা
কতৃপক্ষ "শেষ দেখার" কথা জানালেন
কেমনে? তাহলে পুরোটাই কি সাজানো?
অনেকেই এ প্রশ্ন করেছেন সোশাল মিডিয়ায়!
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
অগ্নিবীণা! বলেছেন: মাননীয় স্পিকার আমি আবারও চুদনা হয়ে গেলুম!
২|
২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০
হাসান কালবৈশাখী বলেছেন:
‘মার্সি পিটিশন' রিজেক্ট হয়েছে - এই কথা মন্ত্রনালয়, জেল কতৃপক্ষকে না জানিয়ে আগে মিডিয়াকে জানাতে হবে?
এটা পড়ুন-
ওরা অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষা চেয়েছেন। নিশ্চিত।
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩
অগ্নিবীণা! বলেছেন: এই লেখাটি তে কোনো যুক্তিকতা নেই,নেই কোনো লজিক!
এবং ঐ লেখায় আমার মন্তব্যটি লেখক সরিয়ে নিয়েছেন, নাহয় বুঝিতেন মুল সমস্যা কোথায়!
আপনার মতো যারা ঐ লেখার রেফারেন্স দিলেন, তাদের সকলের জন্য এই উত্তর টি আমার পক্ষ থেকে!
৩|
২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
সাঈদ ফারুক বলেছেন: এই প্রাণ ভিক্ষা নাটকের সবচেয়ে মজাদার
পর্ব ছিল শেষে । রাত আটটার দিকে সাকা ও
মুজাহিদ পরিবার বলেছেন, তাদেরকে জেল
কর্তা ফোন করে দেখা করতে যেতে
বলেছেন। ধারনা করা হচ্ছে এটাই জীবনের
শেষ দেখা । ঐদিকে রাত পৌনে দশটায়
মিডিয়া গুলো ব্রেকিং দিচ্ছে, প্রেসিডেন্ট
প্রানভিক্ষার আবেদন নাকচ করেছেন। কথা
হচ্ছে, আবেদন নাকচ করার আগেই কারা
কতৃপক্ষ "শেষ দেখার" কথা জানালেন
কেমনে? তাহলে পুরোটাই কি সাজানো?
আমিতো চো** হয়ে গেলাম!
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫
অগ্নিবীণা! বলেছেন: যদি বলি আমি আবারও চুদনা হয়ে গেছি,মানবতা বিরোধী হয়ে যাবো নাতো????
৪|
২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬
নক্শী কাঁথার মাঠ বলেছেন: ভাই প্রথমে ভাবলাম এটা কোন কবিতা লিখেছেন কিনা, ছন্দ ছাড়া আধুনিক কবিতা। যাই হোক, সাকা ৪ পাতার আবেদন লিখেছেন রাস্ট্রপতির কাছে, "৭১ এর দায় এড়াতে পারিনা" এই টাইপের কথা বলে। সাপও মরবে লাঠিও ভাংবেনা এরকম একটা চেস্টা নিয়েছে, ঐটাই আসলে দায় স্বীকার। রাস্ট্রপতি ক্ষমা না করে সাইন করলে সেটা ফোনেও জানা সম্ভব। কখন ঐ চিঠির হার্ডকপি এসে পৌছাবে, তার জন্য সময় নস্ট করার দরকার নেই। ফাঁসির আগে চিঠি কারাগারে এসে পৌছালেই হলো, তার জন্য বসে থাকার দরকার নেই, সময় বাঁচানোর জন্য আত্মীয়দের দেখা করে যেতে বলতেই পারে।
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
অগ্নিবীণা! বলেছেন: আরে ভাই, প্রমাণ বিহীন কথা গুলো নাহয় এবার বাদ দেন!
৫|
২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
আব্দুল্যাহ বলেছেন: কিছু ঘটনা নিজে থেকে বুঝে নিতে হয়, সব বুঝতে কি আর ঞ্জানী হতে হয়।
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮
অগ্নিবীণা! বলেছেন: মাশাল্লাহ, ভবিষ্যতে হয়তো বড় কোনো গানের শিল্পী হবেন!
৬|
২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
সাকা-মোজাহেদ হয়তো সেভাবে দোষ স্বীকার করে মার্সি চায়নি। তবে রাষ্ট্রপতিকে কিছু মেসেজ দিতে চেয়েছিল। সেটা করতেই আর ফাসি বিলম্বিত করতেই সরকারের ফাঁদে পড়ে যায়।
যে ফরমে দরখাস্তটা তাঁরা করেছেন, সেটা হচ্ছে সংবিধানের ৪৯ অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা করার যে ক্ষমতা, সেজন্যই আবেদন। সেই ফরমেটেই "দোষ স্বীকার করিয়াছি" এটা এডমিট করে স্বাক্ষর করেই বাকি লেখা লিখতে হয়,
বাকি লেখাতে হয়ত ছিল বিচার বাতিল করে নতুন করে বিচার করার আবেদন .. ... ইত্যাদি বাল ছাল, এব্যাপারে রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগ করার জন্য সেই ফরমেটেই তাঁরা আবেদন করেছেন। সেটা নিশ্চিতই মার্সিপিটিশন দরখাস্ত। এটাই হয়েছে।
ম্যাজিষ্ট্রেটদ্বয় হয়তো একটু কৌশলের আশ্রয় নিয়ে মুচলেকাটি নিয়েছেন। সময়েই সব জানা যাবে।
এটিও পড়ুন -
ওরা অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষা চেয়েছেন। নিশ্চিত।
৭|
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৪
উচ্ছল বলেছেন: তাহলে পুরোটাই কি সাজানো??
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০
অগ্নিবীণা! বলেছেন: পুরো টাই বাকশাল নিবেদিত আওয়ামী নাটক!
৮|
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
ফারুক এহসান বলেছেন: আমাদের আইনমন্ত্রী একজন কামেল পীর তিনি আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে সবকিছু জানেন সুতরাং তার কোন বিরোধিতা নয়
![]()
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫
অগ্নিবীণা! বলেছেন: উনার বড় জন তো নিয়মিত কোরআন তেলাওয়াত করেন!
৯|
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৮
মা গো ভাত দাও বলেছেন: নক্শী কাঁথার মাঠ বলেছেন, ৭১ এর দায় এড়াতে পারিনা" এই টাইপের কথা বলে। এখন আপনার কাছে আমার প্রশ্ন এ সংক্রান্ত কোন দালিলিক প্রমাণ আছে কি? না আন্দাজে বলছেন, জানাবেন।
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭
অগ্নিবীণা! বলেছেন: উনি দৌড়ের উপ্রে আছেন....
১০|
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
গেম চেঞ্জার বলেছেন: সবখানে ফাওবাজি। ![]()
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯
অগ্নিবীণা! বলেছেন: ওদের জন্মও তো ফাওবাজি থেকে!
কারন,
"কর্মেই জন্ম পরিচয় বহন করে!"
১১|
২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
অপর্ণা মম্ময় বলেছেন: কত কান্নাকাটি রান্নাবাটি চলছে রে!
১২|
২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
সরকারি অলস বলেছেন: বাজে প্যাঁচাল করে লাভ কি।
আদালতে সাক্ষিরা কি তাহলে সব মিথ্যা কইল?
তারা অপরাধ করছে শাস্তি পাইছে।
সোজা হিসাব
১৩|
২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
সাহাবী বলেছেন: পুরোটাই সাজানো
১৪|
২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
সাহাবী বলেছেন: এই প্রাণ ভিক্ষা সবচেয়ে মজাদার নাটক
১৫|
২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
আমার জন্য লেখা বলেছেন: 
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯
শাহিবযাদা সোহান বলেছেন: মাননীয় স্পীকার,,,
আমিতো চো** হয়ে গেলাম!