নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম. ওলি

কিছু বলার নাই::

এম. ওলি

এম. ওলি › বিস্তারিত পোস্টঃ

মওলানা ভাসানী হলের হিন্দু ছাত্র শিবিরের অমুসলিম শাখার সদস্য- ভিসি

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

মওলানা ভাসানী হলের হিন্দু ছাত্র শিবিরের অমুসলিম শাখার সদস্য- ভিসি

...............

সোমবার সকাল। মওলানা ভাসানী হলে উপস্থিত স্বয়ং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধাপক আনোয়ার হোসেন। সঙ্গে তার নিরাপত্তায় অস্ত্রধারি গান ম্যান। রয়েছেন প্রক্টরিয়াল বডির সদস্য, হলের প্রাধ্যক্ষসহ আবাসিক শিক্ষকগণ। উদ্দেশ্য- হল তল্লাশি করে অবৈধ অস্ত্র উদ্ধার। টার্গেট মতো পুলিশ গিয়ে হাজির ১০৮ নং কক্ষে। উদ্ধার করা হয় ৬ রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম পিস্তল। আটক করা হয় ছাত্রলীগ কর্মী বোরহান উদ্দিন ইমনকে (৩৮তম ব্যাচ, ভূগোল ও পরিবেশ বিভাগ) ও মোর্শেদুর রহমানকে (৩৮তম ব্যাচ, ইংরেজি বিভাগ)।

উল্লসিত হয়ে পড়েন উপাচার্য। স্বগর্বে বলতে থাকেন, ‘এরা শিবির। এরা শিবির। অন্ধকারের শক্তি, জামায়াত শিবিরের ক্যাডার।’

মোর্শেদ চ্যালেঞ্জ ছুড়ে দেন উপাচার্যকে, ‘আপনার ভাই কর্ণেল তাহের যে সেক্টরের কমান্ডার ছিলেন, আমার বাবা সেই সেক্টরের মুক্তিযোদ্ধা। আমাকে শিবির বলেন কি করে?’

কিছুটা সময় নীরব থাকেন উপাচার্য। মোর্শেদের সঙ্গে থাকা অপর ছাত্র বলে উঠে, ‘ভিসি স্যার মোর্শেদকেও শিবির বললো?’

উপাচার্য আরো ক্রুব্ধ হয়ে,

-‘এই ছেলে, তুমি কে, তোমার নাম কি?’

-মিথুন সরকার।

-ও, তুমিও শিবির।

-স্যার, আমি তো হিন্দু।

-তাতে কি? তুমি শিবিরের হিন্দু শাখার সদস্য।’

উপস্থিত ছাত্রলীগ কর্মী ও সাধারণ ছাত্ররা মুচকি মেরে হাসতে থাকে ( জোরে হাসতে মানা- ভিসি স্যার যদি আবার শিবির বলে!)।

... গল্পটি ভাসানী হলের একজন শীর্ষ ছাত্রলীগ নেতা সাংবাদিকদের বললেন।

মন্তব্য- বিশ্ববিদ্যালয়ে ঘটনা যাই ঘটুক, ছাত্রলীগ যত মারামারিই করুক না কেন, অন্য কেউও যদি অপকর্ম করে, তবে চোখ বন্ধ করেই বলে দিতে হবে, শিবির করেছে।

-না?

-ওকে, সত্য কথাটি বলে প্রশাসনের পক্ষ থেকে ‘শিবির’ খেতাবটি নেবার কৃতিত্বটুকুও নিজেরই বহন করতে হবে।



মওলানা ভাসানী হলের হিন্দু ছাত্র শিবিরের অমুসলিম শাখার সদস্য- ভিসি

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

শরিফ নজমুল বলেছেন: মনে হয় আপনি ও শিবির .......নাহলে আপনার এত আনন্দ কেন?
শুনে রাখুন ছাত্রলীগ যত আকাম করুক না কেন, দোষ হবে শিবিরের......এটাই এখন নিয়ম কিম্বা নিয়তি!!

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

এম. ওলি বলেছেন: তাই??? ভাই এটা আমার বক্তব্য নয়। নিচে সোর্স দেওয়া আছে। ফেসবুকের পোষ্ট থেকে নেওয়া। দয়া করে দেখবেন। ধন্যবাদ আপনাকে।

২| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: আস্তিক যদি নাস্তিক হয়
তাহলে হিন্দু শিবির হবেনা কেন?
আজিব

৩| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২

সালেহ মতীন বলেছেন: এই ধরেনর লেখায় মন্তব্য করেছেন আপনিও শিবির।

৪| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

ইনেফারাজ বলেছেন: Anwar sahebto nijei akta janowar noile arok bolte pare? University gulo k bacan dol moter urdhe uthe, noile Fakistanider mto apnara o dayi thakben jati k medhasunno krar oporadhe!

৫| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১২

উবু বলেছেন: তাতে কি? তুমি শিবিরের হিন্দু শাখার সদস্য।’


হা হা হা হা হা ...........................................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.