নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম. ওলি

কিছু বলার নাই::

এম. ওলি

এম. ওলি › বিস্তারিত পোস্টঃ

টানা ৩টা ক্লাশের সমান ২টা ক্লাশ করার পর শুনছি যে আজ নাকি সাধারণ ছুটি!!

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

টানা ৩টা ক্লাশের সমান ২টা ক্লাশ করার পর শুনছি যে আজ নাকি সাধারণ ছুটি!! জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদ আচার্যের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার শুধু মাত্র বিবৃতিতে শোকাহত, মানসিকভাবে বা কাজে কর্মে তারা শোকাহত নয়। সাধারণ ছুটির এই দিনে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য দিনের থেকে মনে হয় বেশি ক্লাশ পরিক্ষা হচ্ছে। আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট খেলাও চলছে বড় মাঠে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন(বীর মুক্তিযোদ্ধা) এই খেলার উদ্বোধন করেন।(প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান বা আচার্য) কিন্তু জিল্লুর রহমান।

অবশ্য এটা কার ভুল তাই বুঝতেছি না। গত কাল রাত ৫ টা পর্যন্ত সাধারণ ছুটির কোন সংবাদ পাই নি। সকালে ৯টায় উঠে ক্লাশ করতে গেছি। সোয়া ১টায় সব ক্লাশ শেষ করে এসে শুনি আজ নাকি সাধারণ ছুটি!! মন্ত্রী সভায় এই সিদ্ধান্তটা গত কাল নিলেই পারত। বিভিন্ন অফিস আদালতে কাজ কর্ম যখন ৯টায় শুরু হয় তখন বাংলাদেশের মন্ত্রী পরিষদ সকাল ১০ মিটিং করে সাধারণ ছুটি ঘোষনা করেন। এই হল ডিজিটাল সরকার!!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

এম. ওলি বলেছেন: বৃহস্পতিবার সকাল ১০টায় রাষ্ট্রপতির মৃত্যুর ঘটনায় মন্ত্রিসভার জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পর থেকেই কার্যকর হয়েছে দিনের সাধারণ ছুটি। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, সরকারি, বেসরকারি, আধাসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই ছুটি কার্যকর করা হয়েছে। দেশের জরুরি সেবা কার্যক্রমছাড়া সকল ক্ষেত্রেই এই ছুটি কার্যকর থাকবে।

রাষ্ট্রপতির মৃত্যুতে বৃহস্পতিবার সাধারণ ছুটি

২| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

মুহাই বলেছেন: আমরাওতো সব ক্লাস করলাম ।ঢাবি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.