| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মঙ্গলের বায়ু ঘনত্ব হালকা । মহাকাশ যান কিভাবে হালকা ঘনত্বের এই বায়ু মণ্ডলে ঢুকবে এবং অবতরণ করবে এই বিষয়ে কোন সমাধান হয় নি। কোন মহাকাশ যান পৃথিবীতে ঢোকার সময় বায়ুমণ্ডলের কারণে স্বাভাবিকভাবেই তার গতিরোধ হয় । এরপর প্যারাসুট এর সাহায্যে বা রকেট প্রপালশন এর মাধ্যমে মাটিতে নেমে আসে। মঙ্গলে তো তেমনটি সম্ভব নয়। তীব্র গতিতে তা মঙ্গলের মাটিতে প্রায় ১০ গুন বেশী বেগে আছড়ে পরবে ।
এই ব্যাপারে নাসায় বেশ কয়েকবার আলোচনা হয়েছিল। সমাধান পাওয়া যায় নি। যে কয়টা প্রস্তাব দেয়া হয়েছে তাতে খুত আছে। যেমন-
১) গতি কমানোর জন্য এয়ার ব্যাগ ব্যবহার করার কথা বলা হয়েছিল। এতে ভারসাম্যপূর্ণ আর সংরক্ষিত অবস্থানে আনা যেতে পারে। কিন্তু মানুষ ব্যবহারকারী রকেটের ওজন অনেক বেশী। ১০ টনের ওপরে ওজন। এত বেশী গতিতে পরলে কম ঘনত্বের বায়ুমণ্ডলের জন্য কোনও এয়ার ব্যাগই এই পতন রোধ করতে সক্ষম হবে না।
2) প্যারাসুট ব্যবহার করা যায়। এতে সমস্যা হল ওঠাত বায়ু পরিবর্তন হলে (যা মঙ্গলের একটি নিয়মিত ঘটনা ) মহাকাশ যান অবতরণ স্থল ছেড়ে অন্যত্র পতিত হবে। তখন একে আগের জায়গায় নেবে কে? এতে জালানি খরচ বাড়বে কয়েকগুন। এত ভারি জ্বালানি নিয়ে যাওয়াও প্রায় অসম্ভব। সুপার সনিক প্যারাসুট খুলতে কয়েক মিনিট সময় লাগে। তার আগেই ধাক্কা খেয়ে অক্কা পাবে নভোচারীরা। প্যারাসুট খুলতে গেলে যে পরিমাণ চাপ আসবে সেটাও সহ্য ক্ষমতার ভিতরে নেই।
৩) হিট শিল্ড এবং থ্রাস্টার ব্যবহারের কথা বলা হয়েছে। কিন্তু এটা অত্যন্ত বিপদ জনক পদ্ধতি। রকেট প্রপালশনে প্রচণ্ড চাপ আর ধাক্কাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ১০০% ।
৪) সুপারসনিক এক্সিলেটর বা স্পেস এলিভেটর ব্যবহার করা যায়। তবে এটা একটা অনির্ণীত পরীক্ষাধীন বিষয়। সফলতার বিষয়ে গ্যারান্টি দেয়া যায় না।
মঙ্গলে অভিযান না পাঠানোর সবচেয়ে বড় কারণ হল টাকার অভাব। এই মিশনে লাগবে প্রায় ৬ বিলিয়ন ডলার বা ৫০০০০০০০০০০০ টাকা । এত টাকা নাসার কাছে বর্তমানে নেই । পূর্বে যেসব রকেট প্রেরিত হয়েছিল তার ৬০ % মিশন ব্যর্থ হয়। কেবল বলা যায় মকাশ যান রোভার সাফল্যের মুখ দেখে।
এই সব কারণে মঙ্গলে মানুষ পাঠানোর প্রজেক্ট থমকে আছে।
২|
২৯ শে মে, ২০১৪ রাত ১:২৩
কালের সময় বলেছেন: তাহোলে কি মঙ্গলে আর যাওয়া হচ্ছে না মানুষের ।
২৯ শে মে, ২০১৪ দুপুর ১:১৭
রাহাত লতিফ তৌসিফ বলেছেন: হতাশ হইয়েন না ভাই কোনও কিছুই আটকে থাকে না। ২০২৩ সাল নাগাদ একটা নভোযান পাঠানোর ব্যাপারে পরিকল্পনা চলছে।
৩|
২৯ শে মে, ২০১৪ ভোর ৪:০৩
কানা দাজ্জাল বলেছেন: :#>
:-&
৪|
২৯ শে মে, ২০১৪ সকাল ৯:৫৭
হেডস্যার বলেছেন:
সুপারম্যানকে খবর দেন। সে পারবে।
২৯ শে মে, ২০১৪ দুপুর ১:১১
রাহাত লতিফ তৌসিফ বলেছেন: হেড স্যার, আপনার বিশেষ ভক্ত আমি। কেমন আছেন?
৫|
২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:১৪
নক্শী কাঁথার মাঠ বলেছেন: মাত্র ৬ বিলিয়ন? এটা একটা কথা হলো? এ্যমাউন্টটা ভালো করে জানুন।
৬|
২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৪১
হেডস্যার বলেছেন:
:#> :#>
আলহামদুলিল্লাহ !! আপনি ও নিশ্চই ভালো।
৭|
০৬ ই জুন, ২০১৪ রাত ১২:৪৪
পংবাড়ী বলেছেন: মংগলে মানুষ যাবে কেন?
০৬ ই জুন, ২০১৪ সকাল ৯:০০
রাহাত লতিফ তৌসিফ বলেছেন: মঙ্গলে স্থায়ীভাবে বসবাসের সুদূরপ্রসারী পরিকল্পনা আছে। তাই মঙ্গলে মানুষ যাবে।
পংবাড়ি আপনি কি ঘুরে ঘুরে সব ব্লগারের ব্লগে ঢু মেরে আসেন/ মানে আপনাকে সব জায়গায় কমেন্ট করতে দেখা যায় এই জন্য বললাম আর কি।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ রাত ১১:৪৩
নিয়ামুল ইসলাম বলেছেন: