নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর ফারুক

হ্যা আমিই বলছি

আমার পরিচয় আমি একজন মানুষ,যে প্রতিনিয়ত বদলায় জীবনের তাগিদে।

হ্যা আমিই বলছি › বিস্তারিত পোস্টঃ

মরিচিকার মোহে

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৯

অবুঝ এই পৃথিবীতে অসহায় আমি
মরীচিকাকে কেন্দ্র করে ঘুরছি অচেনা মোহে।
আলোভরা অন্ধকারে যেন লুকিয়ে আছে সেই অচেনা হাতছানি,
যার জন্য আজ পাগলপারা আমি,বরই অবুঝ।

স্বপ্নকে কেন্দ্র করে চলছে স্বপ্নের রাজত্ব
এ যেন ক্ষণিকেই ছুটে যাওয়া ঘোড়ার লাগামের মত।
ভাবছি,ভাবনাতেই সাড়া মিলছে ছুটে যাওয়ার।
অচেনা সেই হাতছানি খুঁজে পাওয়ার।

নির্বোধ আমি,আসলে তা নই।
সূর্যকে হাতে পেয়েও খুঁজতে হচ্ছে অন্ধকারের রাজত্বকে।
তাই বলে কি আমি অবুঝ?না তাও নই।
ভাবতেই যেন তার পরিনতি চোখে দৃশ্যমান।
পরিনতি?সে আর কি হবে
যাই হোক তবুও ভয়,কারন কেউ কারো নয়।

ঐ দুরদিগন্তে যেন কার হাতছানি দেখা যায়
ভাবি সাড়া দিব,আবার ভাবি যদি মরীচিকা হয়।
আর তাই সবই যেন দুরগ্রহের মত।
কিঞ্চিৎ প্রাপ্তির নৌকো গড়ে ভাবি পাড়ি দিব মহাসমুদ্র,
হটাৎ থমকে দাড়াই, দেখি কুলহারা সমুদ্রে আমার প্রাপ্তি যে অতিক্ষুদ্র।
বুঝিনি সে ছিল অবুঝের সাময়িক উদ্দিপনা মাত্র।
ধারাবাহিকতায় ঢাকঢোল পিটিয়ে সিংহ মামাকে বিয়ে দেওয়ার মত।

নির্লজ্জ বলেই কি হোঁচট খেয়ে আবার দাঁড়াবার চেষ্টা করি?
অনেকেই হয়ত বলবে এতে সাহসিকতা বাড়ে।
তাও ভুল, নগণ্য ভালবাসাতে জয় করব সবটুকু ভালবাসা।
আর তাই আমার এই উঠে দাঁড়ানো।
কিন্তু শূন্য রাজ্যে শত্ররা নিশ্চয়ই রানীতে বশীভূত না হয়ে তাকে অপহরণ করবে।
মরনপ্রায় বৃক্ষে নিশ্চয়ই কৃপণ জল ঢেলে ধন্য হবে না।
নয়তো অবশেষে কেউ বৃষ্টি ঝরাবে।
আসলে তাও নয়, কারন কেউ কারো নয়।

তৃপ্তিতে বুঝি আত্মার শান্তি মিলে
আর তাই খুঁজতে হয় অচেনা সুখ।
কিন্তু বিমুর্ষ সেই দিনগুলোর কথা ভাবতেই,মনে আসে পিছন ফেরার ডাক।
জানি,একদিন হয়ত সেই অচেনা মরীচিকার ভ্রান্তি দূর হবে।
হয়ত পর্দার আড়ালে থাকা মানুষটি হাতছানি না দিয়ে
হাতটি ধরবে শক্ত করে।
আর ভেঙ্গে দিবে সেই পিছুটানের কথা, কেউ কারো নয়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

দেবজ্যোতিকাজল বলেছেন: ব্লগিং শুভেচ্ছা :) ভাললাগল :)চালিয়ে যাও :)

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৭

হ্যা আমিই বলছি বলেছেন: ধন্যবাদ।
দোয়া করবেন।

৩| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:২৭

টুনটুনি০৪ বলেছেন: ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.