| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধাঁধার থেকেও জটিল তুমি
ক্ষীধের থেকেও স্পষ্ট,
কাজের মধ্যে অকাজ খালি
মনের মধ্যে কষ্ট। (২)
স্বপ্ন হয়েই যখন তখন
আকড়ে আমায় ধর,
তাইতো বলি আমায় বরং
ঘেন্না করো।
বুনো গানের হাজার বুলি
শুধুই সময় নষ্ট,
আঁকছো ছবি সমস্ত দিন
রং সবই অস্পষ্ট। (২)
সুখের থেকেও হাজার গুনে
দুঃখ অনেক ভালো,
তাইতো বলি আমায় বরং
ঘেন্না করো।
আজ চালাক আমি কাল বোকা
মহৎ প্রেমিক নেকা নেকা। (২)
আমার আসল চেহেরা কি?
চিন্তে তুমি পারো
চিন্তে যদি পেরেই থাকো,
ঘেন্না করো, ঘেন্না করো।
ধাঁধার থেকেও জটিল তুমি
ক্ষীধের থেকেও স্পষ্ট,
কাজের মধ্যে অকাজ খালি
মনের মধ্যে কষ্ট।
স্বপ্ন হয়েই যখন তখন
আকড়ে আমায় ধর,
তাইতো বলি আমায় বরং
ঘেন্না করো।
©somewhere in net ltd.