নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেয়ারম্যান বস

চেয়ারম্যান বস › বিস্তারিত পোস্টঃ

ডিভি লটারিতে বাংলাদেশের জন্য এ বছরেই শেষ সুযোগ

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫০

যুক্তরাষ্ট্রের ডিভি (ডাইভারসিটি ভিসা) লটারি ২০১৬-তে বাংলাদেশসহ ১৮টি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন না। তবে চলতি বছর আগের মতোই এসব দেশের নাগরিকরা ডিভি লটারির জন্য আবেদন করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ জানিয়েছে, বাংলাদেশসহ ১৮টি দেশ থেকে গত ৫ বছরে ৫০ হাজারের বেশি লোক অভিবাসন করায় এ দেশগুলোর থেকে আর কেউ আবেদন করতে পারবেন না।

বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে- ব্রাজিল, কানাডা, চীন, কলম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, হাইতি, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু,ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য (দক্ষিণ আয়ারল্যান্ড ছাড়া) এবং ভিয়েতনাম।


তবে হংকং, ম্যাকাও এবং তাইওয়ানে জন্ম গ্রহণকারীরা আগামী ডিভি লটারিতে অংশ নিতে পারবেন। ছয়টি ভৌগলিক অঞ্চলে ভাগ করে ডিভি লটারিতে ভিসা প্রদান করা হয়। এক বছরের লটারিতে কোনো দেশ শতকরা ৭ শতাংশের বেশি ভিসা পায় না।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৯

এম আই টু বলেছেন: সুযোগ অলরেডি গন :( :( :( । DV -২০১৫ এর আবেদনের সময় গত বছর শেষ। এখন করা যাচ্ছে DV -২০১৫ এর আবেদন, যেখানে বাংলাদেশীরা অলরেডি বাদ। :(( :(( :((

২| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১০

এম আই টু বলেছেন: **এখন করা যাচ্ছে DV -২০১৬ এর আবেদন

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

ভোরের সূর্য বলেছেন: :D :D

এ তথ্য আপনি কোথায় পেলেন আমি জানিনা কারণ ২০১২ সাল থেকেই বাংলাদেশীদের জন্য ডিভি লটারি বন্ধ রয়েছে। দয়া করে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আর এরকম তথ্য দেয়ার আগে অবশ্যই বেশ কয়েকবার চেক করে নেয়া উচিৎ। ভাল হয় এই ব্লগটি সরিইয়ে ফেল্লে।

ইউএস এ্যাম্বাসি ওয়েবসাইট

THE US GREEN CARD REGISTRATION AND INFORMATION CENTER.

উপরের লিঙ্ক এ যেয়ে ভালভাবে লক্ষ্য করুন। লাল কালি দিয়ে লেখা আছে কোন কোন দেশ ডিভি লটারিতে আবেদন করতে পারবেন না। কারণ এসব দেশ থেকে লটারি শুরু হওয়া থেকে এ পর্যন্ত ৫০০০০করে লোক লটারিতে মনোনিত করা হয়েছে তাই এসব দেশ থেকে ডিভি লটারি বন্ধ ২০১২ সাল থেকে।

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ২০১৬ ট্রেন মিস করল বাংলাদেশ -DV Lottery 2016

৫| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৫

ভোরের সূর্য বলেছেন: @শরীফ মাহমুদ ভূঁইয়া আমি লটারি বন্ধের বিষয়টা আগেই জানতাম যেহেতু এটা অনেক পুরোনো খবর। আর এসব ভুইফোর অনলাইন নিউজ থেকে খবর নেবার আগে সবচেয়ে ভাল হয় ইউএস এ্যাম্বাসী বা ষ্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে খোঁজ নিলে।

আপনি যখন কোন তথ্য এখানে প্রকাশ করবেন তখন ভালভাবে খোঁজ খবর নিয়ে তবেই প্রকাশ করা উচিৎ।

কিছুদিন আগে ঢাকা টাইমস নামের একটি অনলাইন নিউজ পোর্টাল একটি খবর প্রকাশ করলো ১ গ্রাম বাংলাদেশী মরিচের দাম ৩ লাখ টাকা!। সেটা নিয়ে একভাই এখানে একটা লেখা দিল কিন্তু দেখুন অবস্থা।
http://www.somewhereinblog.net/blog/resultsbangla/29982208

আসলে এরকম গুরুত্বপূর্ণ খবর প্রকাশের আগে একটু গুগল ঘাটলে অনেক কিছুই পরিস্কার হওয়া যায়। আমি সঠিক তথ্য দেয়া নিয়ে এজন্য একটা লেখাও লিখেছিলাম এখানে। ইচ্ছা করলে দেখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.