| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন ক্লাশ সিক্স কি সেভেনে পড়তাম তখন একটি ভাবসম্প্রসারন পরতাম স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন তখন পরীক্ষার আগের রাতে মুখস্থ করতাম আর পরীক্ষার খাতায় বমি করে দিয়ে আসতাম। তখন এটার মর্মতা টা বুঝতাম না ,কিন্তু এখন বুঝি আসলে কথাটার মর্মতা টা কি। আমরা যদি স্বাধীনতা রক্ষা করতে পারতাম তাহলে আমদের পথে ঘাটে মরতে হত না স্বাধীন ভাবে মরার নিশ্চয়তা অন্তত পেতাম।
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি স্যার হুমায়ুন আজাদের উপর হামলা হল কিছুদিন আন্দোলন হলো পুলিশি তদন্ত হলো তদন্ত রিপোর্ট ওই হামলায় জঙ্গিরা জড়িত। তারপর দশ এগারো বছর কেটে গেলো কিন্তু বিচার??? সে তো সোনার হরিন...হয়তো সেই মামলার ফাইল এ দুই এক সের ময়লা যমে আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম এর ওপর হামলা হলো তদন্ত রিপোর্ট এ বলা হল জঙ্গিরা দায়ী তারপর আর কি বিচার কচ্ছপ গতিতে প্রক্রিয়াধীন...... চলছে... চলবে...। নুরুল ইসলাম ফারুকী ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা তাকে হত্যা করা হল গলা কেটে পুলিশি তদন্তে দেখা গেলো তাকে হত্যা করেছে ঐ জঙ্গি সংগঠন ও আর এর বিচার ও কিন্তু প্রক্রিয়াধীন। ২১ শে আগস্ট গ্রেনেট হামলা হল শেখ হাসিনার উপর মারা গেল শত শত সাধারন মানুষ কোনরকম প্রানে বেচে গেলেন শেখ হাসিনা এবার ও কিন্তু তদন্ত হয়েছিল কিন্তু বিচার আর সামনে আগায় নি প্রক্রিয়াধীন ই আছে। ব্লগার রাজিব হায়দার এর হত্যা ও হয়েছে নাকি ঐ জঙ্গী গোষ্ঠীর হাতে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ফারাবী কে। দেখা গেল সে ছয় মাস পর যামিনে মুক্তি পেয়ে হাওয়া খেতে বের হয়েছে। সর্বশেষ হত্যা করা হলো আমাদের প্রিয় অভিজিৎ দা কে পুলিশি তদন্ত চলছে ফারবী কে গ্রেপ্তার করা হইছে ঐ দিকে আনসার বাংলা ৭ নামে এক জঙ্গী সংগঠন হত্যার দায় স্বীকার করেছে কিন্তু কি আর হবে এ মামলা ও সেই আগের মতই দেখা যাবে আট দশ বছর ধরে চলবে আর ফারবিরা রা যামিনে বের হয়ে হাওয়া খাবে আর অন্য এক জন কে আবার হত্যার হুমকি দিবে। কিন্তু এই জঙ্গি গোষ্ঠীর গোড়া খোজার কোন তৎপরতা কারো মাঝে দেখা যাচ্ছে না এটাই আমাদের ব্যার্থতা।
এখানে যাদের হত্যা করা হয়েছে তাদের অধিকাংশের অপরাধ ছিল তারা অসাম্প্রদায়িক। তাদের সাথে জঙ্গীদের মতের অমিল হওয়া আর উগ্র ধর্মান্ধতাকে সমর্থন না দেয়া।
মাঝে মাঝে ভাবি আমরা কি সত্যিই স্বাধীন না নামে মাত্র স্বাধীন নাকি স্বাধীনতা রক্ষা করতে ব্যার্থ হচ্ছি । যদি স্বাধীন হই তবে আমাদের বাক স্বাধীনতায় এত বাধা কেন? স্বাধীন দেশে স্বাধীন ভাবে মত প্রকাশ করতে কেন পারব না??
©somewhere in net ltd.