| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকরো কাগজ
আমি টুকরো কাগজ। কেউ নেয় তুলে কেউ দেয় ফেলে। যে রাস্তা তে পড়ে ছিলাম, অস্তিত্বের মাঝে তারই স্মৃতির আনাগোনা।
মা দেখ তোমার ছেলেরা আজ ও তোমার পাশে আছে। যেমনটা ছিল চল্লিশ বছর ধরে। মা চেয়ে চেয়ে কেবল দেখতাম তোমার পতাকা গাড়িতে নিয়ে হায়েনার ঘুরতো, আর তাদের দোসররা পাপাচারে ভরিয়ে দিত তোমার পবিত্র মাটি।
অনেক সহ্য করেছি মা, আর না। এবার ধনুকভাঙ্গা পণ করেছি। তোমার মুখে হাসির আভা আনবোই।আজ তোমার বুকে হায়েনার পদচিহ্ন পড়তে দেব না।
মা, তুমি কষ্টে আছ।
আমি জানি,
তোমার চোখের নোনাজল-
তুলনায় কোন ছাড়
দিগন্তহীন সমুদ্র জল।
আজ পণ করেছি
আজ হাল ধরেছি
যেমন করে হোক
মুছবো ওই নোনাজল।
ছিন্ন করবো হায়েনার মস্তক ।
বিতাড়িত হবে সব
পাকি অন্নে উদর পূর্ণ করা জরজেরা।
আর তাদের পদলেহনকারি
পাপাচারিদের।
মা তুমি চেয়ে দেখ
আমার সোনার দেশ
বাংলাদেশ
আবার , দ্বিতীয়বার
স্বাধীন হবে।
লাগবে রক্ত?
কত?
হাজার,লাখ কিংবা কোটি কোটি কিউসেক
আবার দেব,
তবু তুমি একটু হাসবে এই ভেবে।
মুছবো ওই নোনাজল।।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
টুকরো কাগজ বলেছেন: ধন্যবাদ ভাই। "কবিতায় আর কি লিখব, যখন বুকের রক্তে লিখেছি বাংলাদেশ"
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
টাকশাল বলেছেন: সবাই কি শাহবাগে? কেউ কি ফেসবুকে নাই? শিবিরগুলা বিভিন্ন পেজ এ যা খুশি লিখতাসে মনের সুখে ...এরা আন্দোলনকারী বোনদের ডাকতেছে পতিতা, এদের জবাব দিতে হবে ... এই ভিডিও র কমেন্টগুলা পড়েন খালি এখানে
একটু একটিভ থাকেন সজাগ থাকেন ... শিবিরের কুত্তাগুলিরে ঘেউ ঘেউ করার সুযোগ দিয়েন না
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
টুকরো কাগজ বলেছেন: ছাগুগুলার ম্যাতকার শোনা যাচ্ছে। বাগে পাওয়া মাত্র ডিম থেরাপি দেয়া হবে।
৩|
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১
কাব্য পূজারি বলেছেন: আবার নতুন করে রক্ত লাগাবো শার্টে-
তবুও দেবো না তোমায় কাদতে আবার
এখনই তো সময় তোমার চোখের জল মোছার ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
ইফতেখার ভূইয়া বলেছেন: চোখে পানি চলে এলো। আপনার অনুভূতিকে শ্রদ্ধা জানাই।