| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশংকা
নাজমুস সাকিব অনীক
কাফরুল, ১২ সেপ্টেম্বর, ২০০৮
মৃত্তিকা কে হল এ নামিয়ে দিয়ে রিকসা করেবাসায় ফিরতে ফিরতে কেন যেন হাসান এর মনে হতে থাকে, আর ক’দিন পর ঈদ এর এর ছুটি তে মৃত্তিকাযখন ওর বাড়ি ফিরবে, ওর বাস টা মাঝ পথে এক্সিডেন্ট করবে। মৃত্তিকা তখন ও বেঁচেথাকবে। বাস এর ভেতর মানুষের চাপ এ থেকে প্রান-পন ওর মোবাইল টা ধরতে চাইবে। হাসানকে ফোন করার চেষ্টা করবে। মোবাইল টা পায় না মৃত্তিকা। বাস এর দশ জন স্পট ডেড এরতালিকায় নাম যায় ওর।
হাসান, মৃত্তিকা কে পুরো চিন্তা টা বলতে পারেনা। শুধু বলে, এবার সে মৃত্তিকা কে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। মৃত্তিকাবলে, ভেবো না।আমি ছোট মামা দের সাথে যাব। হাসান নিশ্চিন্ত হয়।
সব ঠিক ছিল। বাস এ উঠে মৃত্তিকা ফোন দেয়হাসান কে।
: শোন, বাস ছাড়ছে। চিন্তা করো না। ঠিক মতো সিট পেয়েছি। আর শোন, মামা আমাকেতুলে দিয়ে গেছেন। মামারা কাল আসবেন। ছোট বাবুর জর আসছে।
হাসান দ্রুত জবাব দেয়,
: বাস কি ছেড়ে দিয়েছে?
: হাঁ, বাস ছাড়ল। শোন, আমি রাখছি। পৌঁছে তোমাকে জানাব।
কেন যেন হাসান কিছু বলতে পারে না। এক নিবিরজড়তা ভর করে ওকে। নিজের মন কে বোঝায়, ও এসব বিশ্বাস করে না।
©somewhere in net ltd.