| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবর্তনবাদী
আপাততঃ আমি একজন কনফিউজড মানুষ। জীবনে বিবর্তনের অপেক্ষায় আছি, দেখি বিবর্তনের পরে কিসে পরিনত হই...
বাকরখানি
ভাঙ্গা বাকরখানি
বাকরখানি পুরান ঢাকার ঐতিহ্য। আমরা ছোটকালে জানতাম এই জিনিস শুধু আমাদের পুরান ঢাকার অলিগলিতে মেলে। একটু বড় হয়ে দেখলাম পুরান ঢাকার ঐতিহ্য নতুন ঢাকার কনফেকশনারিতে প্লাস্টিকের প্যাকেটে পরিবেশিত হচ্ছে। যদিও আমি ঢাকাইয়্যা না তবে পুরো জীবনটাইকে কেটেছে পুরান ঢাকায়। পুরান ঢাকার অধিবাসিদের অনেকেই তাদের সকালের নাস্তা শুরু করেন মিস্টি বা মাংসের সাথে বাকরখনি দিয়ে। অনেকে চায়ের সাথেও খান। পুরান ঢাকায় বড় হওয়ায় আমি জানতাম বাঙালি মাত্রই বাকরখানির সাথে পরিচিত। তবে ব্লগে এসে বুঝলাম আমার ধারণা ভুল।
বাকরখানি ময়দা, তেল, পানি ও খানিকটা সোডা দিয়ে তৈরি হয়। অনেকটা রুটি বানাবার মতই উপাদান গুলো মিশিয়ে ভাল মত মাখিয়ে খামির তৈরি করা হয়। সেই খামির ছোট ছোট রুটির আকার মত বেলে, মাঝে দুইটা দাগ কাটা হয়। তারপর বিশেষ চুলার ভিতরে সেগুলোকে গরম করা হয়। গরম করার পরে বাকরখানি শক্ত হয় তবে অল্প চাপেই দিলেই ভেঙ্গে ঝুরঝুরা হয়ে যায়। প্রতিটার দাম এক থেকে দুইটাকা। অনেক ধরণের বাকরখানি পাওয়া যায়। মিস্টি (চিনি দেওয়া), নোনতা, পনিরের, ঘিয়ের, মাংসের আরো অনেক অনেক রকম। ঘি, পনির, মাংস ইত্যাদির হলে দাম বেশি হয়।
বাকরখানির নামকরণের ইতিহাস একটু জটিল। একবার কোন এক টিভি চ্যানেলে শুনেছিলাম ইতিহাসটা। খুব সম্ভবত মুঘল আমলে মুর্শিদ কুলি খানের ছেলে আগা বাকর খান নর্তকি খানি বেগমের প্রেমে পড়ে। খানি বেগমের জন্য আগা বাকর মুর্শিদ কুলি খানের উজিরের ছেলের সাথে যুদ্ধ করেন, বাঘের সাথে লড়াই করে। এই সব মারামারিতে একপর্যায়ে খানি বেগম নিহত হয়। আগা বাকর খান ও খানি বেগমের প্রেম কাহিনীর ইতি ঘটে তখনই। তবে পুরান ঢাকাবাসি তাদের নামকে ধারণ করেছে ঐতিহ্যবাহি খাবার “বাকরখানি”-র মাধ্যমে।
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৬
বিবর্তনবাদী বলেছেন: পোস্টেই লিখেছলাম। আবারো বলি প্রতিটার দাম এক থেকে দুইটাকা।
২|
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৬
মদন বলেছেন: নোনা, মিষ্টি এবং ঘিয়ে ভাজা বাকরখানির দাম কত? কত করে প্যাকেট। এক প্যাকেটে কি পরিমান থাকে?
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৮
বিবর্তনবাদী বলেছেন: আপনে চানখারপুলে গিয়ে দোকানে জিজ্ঞাসা করলেই ওরা সব ইনফরমেশন দিয়ে দিবে। তবে ঢাকার বিভিন্ন কনফেকশনারিতে শুধু মিস্টি বা নোনতা বাকরখানি পাওয়া যায়। প্রতি প্যাকেটে সাধারনত ১০টার মত করে থাকে।
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৯
বিবর্তনবাদী বলেছেন: তবে মাংসের বা পনিরের গুলা কিনতে হলে আগে থেকে ওদের জানাতে হয়। এইগুলা ওরা প্রতিনিয়ত বানায় না।
৩|
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৮
অলিক স্বপ্ন বলেছেন: ঢাকায় আনেক দিন থাইকা ও আমি বাকরখানির নাম শুনি নাই,চিন্তাম ও না।পরে খুলনায় ছিলাম তখন ঢাকার এক বন্দুক চিনাইছিল............।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০৩
বিবর্তনবাদী বলেছেন: হুম তাই তো কবি কয়,
দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু
দেখা হয় নাই দুচোখ মেলিয়া
........ কিসের উপর যেন শিশির বিন্দু।
৪|
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৭
ফারহান দাউদ বলেছেন: ম্যালাদিন খাই না![]()
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০০
বিবর্তনবাদী বলেছেন: খাইয়া ফেলেন।
৫|
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪২
মদন বলেছেন: ধন্যবাদ। ইনফো গুলো আমার অনেক কাজে দিবে।
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৬
বিবর্তনবাদী বলেছেন: মাই প্লেজার।
৬|
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪২
আউলা বলেছেন: ভাবখানা এমন করেছিলা যেন কি একটা খাবার !! চেহারা দেখে তো তেমন ভাল মনে হচ্ছে না।![]()
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৬
বিবর্তনবাদী বলেছেন: চকচক করলেই সোনা হয় না। চেহারা ভাল না, তবে মনটা ভাল।
৭|
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৫
ফাহমিম বলেছেন: মাংসের টা খাই নাই।বাকিগুলা খাইসি।জোস জিনিস।
মাংসের বাকরখানি খাওয়ার ইচ্ছা হইতেসে।দেখি অই এলাকায় গেলে একটা খোঁজা দিমু।
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৮
বিবর্তনবাদী বলেছেন: আমিও খাই নাই মাংসেরটা। অত্র এলাকায় আসলে আমারে আওয়াজ দিয়েন। ![]()
৮|
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৬
ওপেল বলেছেন: আউলা , খেয়ে দেখেন, এর থেকে জঘন্য খাবার আর ঢাকা শহরে নাই!!!!!!!
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৭
বিবর্তনবাদী বলেছেন: ধুর মিঞা কি কন?? তবে এটা ঠিক খাবার পরে দাঁতের কোনায় কোনায় আঠার মত লেগে থাকে। খুবই বিরক্তিকর এই ব্যাপারটা।
৯|
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫০
আউলা বলেছেন: আমারও তাই ধারণা খেতে তেমন ভাল হবে না। @ওপেল
সেযুগের মানুষ আমার নানু তার পছন্দ সেকেলে হবে এটাই স্বাভাবিক।![]()
![]()
![]()
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৩
বিবর্তনবাদী বলেছেন: যাক স্বীকার করলা ওল্ড ইজ গোল্ড। নিউ ইজ আউলা।
১০|
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৮
আউলা বলেছেন: হুমম ওল্ড ইজ গোল্ড তো বলবাই তোমার তো আবার রঙীন সুজন সখি সিনেমা পছন্দ না, হবে পছন্দ তোমার আগা বাকর খান নর্তকি খানি বেগমের প্রেম কাহিনী ![]()
![]()
![]()
সোজা কথায় বললেই পারো একটা প্রেম কাহিনী লিখতে মন চাইছিলো ছুতা ধরে বাকরখানিকে টেনে আনা।![]()
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৩
বিবর্তনবাদী বলেছেন: আরে ধুর, বাকর খান আবার প্রেম করতে জানে নাকি, যে ওর প্রেম কাহিনী লিখব। ভাবতেছি, তোমার প্রেম কাহিনী দিয়াই একটা ব্লগীয় মহাকাব্য রচনা করে ফেলব।
১১|
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:২৩
পলাশমিঞা বলেছেন: কত দিন হয় খাইনি। জানিনা কবে খাব ![]()
২২ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
বিবর্তনবাদী বলেছেন: চইলা আসেন..... আমি খাওয়ামু।
১২|
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪০
পথ হারা পথিক বলেছেন: ভাই কুরিয়ার কইরা বরিশালে পাঠাইয়া দেন নইলে আপনার পেট খারাপ হবে.......................... জিভে জল এসে গেল
২২ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
বিবর্তনবাদী বলেছেন: ঠিকানা দেন.... নিশ্চিত পাঠামু।
১৩|
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫০
কাঙাল মামা বলেছেন: কখনও খাই নাই, খাইতে হইবো।
২২ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
বিবর্তনবাদী বলেছেন: টেস্ট ইট!!!
১৪|
২২ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
েছাটন বলেছেন: ভাই, কিছু লুক আছে যারা বাকরখনি আর বোরহানির নাম নিলে কাইত হইয়া পইড়া যায়, তাদের কাছে এই দুইটা হইলো বেহেশতি খাওন। আর আমার কাছে?
আর কিছু কইলাম না। মুখ খারাপ হইয়া যাইবো।
------------
সত্যি কথা হইলো এই দুইটা জিনিস খাওয়ার কোন মানেই আমি খুইজা পাইনাই।
২২ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭
বিবর্তনবাদী বলেছেন: বুঝছি!!!
আর কিছু কইলাম না। মুখ খারাপ হইয়া যাইবো।![]()
১৫|
২২ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০০
চিকনমিয়া বলেছেন: এইডি মজা আচে![]()
১৬|
২২ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
হিমালয়৭৭৭ বলেছেন: যেভাবে গাছে চড়িয়ে দিচ্ছেন শেষে আবার মই কেড়ে নেবেন না তো....
২২ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
বিবর্তনবাদী বলেছেন: আগে সবাই উঠুক। তারপর আর কাড়া লাগবে না, খালি নিচে একটু নাড়া দিব।
১৭|
২২ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: একসময় হলিফ্যামিলি হাসপাতালের ডক্টরস্ কোয়ার্টার এ থাকতাম ভাইভাবীর সাথে.......বাসার পিছনে একটা দোকান ছিলো । ইউসুফ কনফেকশনারী। ওখানে বাকরখানি আর সুতি কাবাব যে কি মজা ছিলো..........।সারাদিন গন্ধ মউ মউ করতো...........মনে করায় দিলা।
কেমন আছো?অনেক ভালো থেকো।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০২
বিবর্তনবাদী বলেছেন: সুতি কাবাব!!!!!! নাউজুবিল্লাহ, আপু কি যে মনে করিয়ে দিলেন.![]()
![]()
![]()
..... এইবার রোজার সময় এই নিয়ে একটা পোস্ট দিব।
ভাল আছি। শুভেচ্ছা রইল।
১৮|
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৩৮
একরামুল হক শামীম বলেছেন: খাইতে ব্যাপকস স্বাদ। ![]()
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৯
বিবর্তনবাদী বলেছেন: কোনটা মিস্টিটা নাকি নোনতা। পনির ঘি আরো অনেক রকমইতো আছে....... ?
১৯|
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৫
লাল পিপড়া বলেছেন: বাকরখানি না বাখরখানি কোনটা ঠিক
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪৩
বিবর্তনবাদী বলেছেন: হয়ত দুইটাই অথবা যে কোন একটা। জানি না!!!!
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৪
মদন বলেছেন: দাম টা জানালে খুশি হবো। আমি অনেকদিন ধরেই এর কথা ভাবছিলাম