| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরীক্ষা !!
অণুকাব্য
লাইফটা একদম ডাল!
কুমির এনেছি কাটিয়া খাল।
চিকিৎসা বিদ্যার একী হাল?
পড়ার চাপে টালমাটাল !
আজ পড়বনা, পড়ব কাল
এই করিয়াই পুড়ল ভাল।
হঠাৎ শুনি এক বিকাল
পরীক্ষাটা কাল সকাল!
প্রশ্ন দেখেই মাথা টাল
স্যারকে কষে দিলাম গাল।
ভিক্ষাবৃত্তি বানিয়ে ঢাল
লিখনু যাহা সব ভেজাল।
এইভাবে আর কতকাল?
পণ করিলাম 'শুরু' কাল!
কিন্তু গত পাঁচটি সাল
চলছে আমার একই তাল!
ফেসবুক পেজ অণুকাব্য
©somewhere in net ltd.