নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চিন্তাবিদ

আমি একজন চিন্তাবিদ । আমি সেই চিন্তাবিদ যে চিন্তা করে দেশপ্রেম বুকে নিয়ে মানুষ-সমাজ-বিশ্ব-রাজনীতি-ইতিহাস-ধর্ম-মহাকাল সহ বিচিত্র বিষয়ে । যে বিশ্বাস করে প্রতিটি মানুষের বাক স্বাধীনতা তার মৌলিক অধিকার । আমি সেই চিন্তাবিদ,,,,,,,,,,,,,,,

চিন্তাবিদ জাহিদ

আমি একজন চিন্তাবিদ । আমি সেই চিন্তাবিদ যে চিন্তা করে দেশপ্রেম বুকে নিয়ে মানুষ-সমাজ-বিশ্ব-রাজনীতি-ইতিহাস-ধর্ম-মহাকাল সহ বিচিত্র বিষয়ে । যে বিশ্বাস করে প্রতিটি মানুষের বাক স্বাধীনতা তার মৌলিক অধিকার । আমি সেই চিন্তাবিদ,,,,,,,,,,,,,,,

চিন্তাবিদ জাহিদ › বিস্তারিত পোস্টঃ

একজন বিশিষ্ট চিন্তাবিদ এর আগমণ !!!

২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০৪

আমি একজন চিন্তাবিদ । আমি সেই চিন্তাবিদ যে চিন্তা করে দেশপ্রেম বুকে নিয়ে, মানুষ-সমাজ-বিশ্ব-রাজনীতি-ইতিহাস-ধর্ম-মহাকাল সহ বিচিত্র বিষয়ে । যে বিশ্বাস করে প্রতিটি মানুষের বাক স্বাধীনতা তার মৌলিক অধিকার । আমি সেই চিন্তাবিদ ।বর্তমান সময়টা একটা ক্রান্তিকাল । আমি পারিনা প্রথমত আমার পরিবারে স্বাধীন-সত্য-প্রচলিত রীতি বিরোধী-ভিন্ন রকম কোনো মতামত দিতে,আমাকে বেশি পাকনা-বেশি বুঝোস বলা হয় । আমি পারিনা সমাজে কিছু বলতে,আমাকে আতেল-অসামাজিক-নাস্তিক বলা হয় । পারিনা রাষ্ট্রে কিছু বলতে,আমাকে রাষ্ট্রদ্রোহী-আইন ভংগকারী-অপরাধী বলা হয় । তাহলে আমার মৌলিক অধিকার কি শুধু পুস্তকে ছাপা কয়েকটি লাইন ? অনুন্নত-উন্নয়নশীল-উন্নত বিশ্ব সহ সব জায়গায় মানুষের বাক স্বাধীনতা,মানুষের পুস্তকে লিখিত মৌলিক অধিকার গুলো আজ ভূলুন্ঠিত । ইরাক-সিরিয়া-আফগান-সোমালিয়া-পাকিস্তান থেকে খোদ আমেরিকা যার প্রমাণ । অতিসাম্প্রতিক উইকিলিকস যার উদাহরণ । তবে কোথায় গেলে পাবো আমার মৌলিক অধিকার,বাক স্বাধীনতা ? এর জন্য প্রয়োজন সম্মিলিত সামাজিক আন্দোলন । অনলাইন ব্লগ যার একটি প্লাটফর্ম । তাই আমি আমার মুক্তচিন্তা-বাক স্বাধীনতা-মতামত প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছি ব্লগ কে, যেখানে আমার সাথে আছে লাখো অনলাইন কানেক্ট মুক্তচিন্তার অধিকারী সাহসী তরুণ প্রজন্ম । যারা তারুন্যের শক্তিতে বলিয়ান । এই শক্তি পারেনা এমন কাজ নেই । সাম্প্রতিক "শাহবাগ " যার প্রমান । আমি ব্লগে এসেছি এই আশা নিয়ে যে এই লাখো অনলাইন কানেক্ট মুক্তচিন্তার অধিকারী সাহসী তরুণ প্রজন্ম থেকে কেউ না কেউ আমার মুক্তচিন্তা,আমার বাক স্বাধীনতা কে সমর্থন দিবে,আমাকে সাহস জোগাবে,আমার পাশে থাকবে । জয় তারুণ্য |



এটা আমার কোনো ব্লগে প্রথম যোগদান এবং একজন ব্লগার হিসেবে আমার প্রথম পোস্ট । যেকোনো প্রকার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আপনার একটি মূল্যবান অর্থবহ কমেন্ট এবং উত্সাহ হতে পারে চলার পথের অনুপ্রেরণা । আপনি কি একজন চিন্তাবিদ কে ব্লগে সাগত জানাবেন ??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.