| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বালিকা,
তুমি কি জান, আজও একটা ছেলে
ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমার কথা ভাবে ।
মানুষের ভিড়ে হারিয়ে যেতে চায় অজানার পথে।
তার দুমড়ে মূচড়ে যাওয়া স্বপ্ন গুলোকে
ছিড়ে ছিড়ে টুকরো টুকরো করে
ভাসিয়ে দেয় বর্ষার এই কাদামাখা জলে।।
জানি, তুমি তা কখনো জানবে না।
অলীকের পিছে দৌড়ানো তোমার পায়ে
ঠাঁই পাবে না এই আবেগী স্বপ্নগুলো ।
না পাক !! ক্ষতি কি..... জীবনের পথে পরাস্ত্র
কত প্রানের অবসান হল এই প্রান্তরে....
ছেলেটাও না হয় তাদের একজন ই হল।।
বেঁচে থাকল অপ্রয়োজনীয় এক পরগাছা হয়ে।।
বালিকা,
দেখ... ছেলেটা এখনও ভিজছে।।
নিজের সকল দুঃখ কষ্ট ধুয়ে ফেলতে চাচ্ছে
শহুরে এই আবেগহীন জলধারায়।।
জানি তোমার ওই দুর্মূল্য মনে তার স্থান নেই....
তবু একটিবার কি ছেলেটার হাতটা ধরবে??
হয়ত তোমার একটু ছোঁয়ায় ছেলেটা পাল্টে যাবে,
আবার হাঁটতে শুরু করবে চিরচেনা জীবনের অচেনা পথে।।।
--ছেলেটা
১৮ ই August ২০১৪
©somewhere in net ltd.