নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ত্রিযামার অশনি

সাকু ভাই

সাকু ভাই › বিস্তারিত পোস্টঃ

তিনুর জন্মদিন

২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

#১ সাকু গলির মোড়ে দোকানে চা খাচ্ছে । আজকে তার মনটা ম্যাদা মেরে আছে । কারণ তার বাচ্চা পার্টির একজনের মন খারাপ ।

সে হল ৪ বছর বয়সী তিনু , থাকে গলির মাথায় ঝুপড়ি ঘরে । আসলে সাকুর বাচ্চা পার্টির প্রায় সবাই ঝুপড়িতেই থাকে ।

আজ বাদে কাল তিনুর জন্মদিন । জন্মদিনে এ পৃথিবীতে কি কি করা হয় তা সে জানে না । গত কয়েকদিন ধরে দোকানে একটা নতুন চিপস এসেছে , দাম ১৫ টাকা । সেটাই আজ সকালে তার বাবার কাছে বারবার চাচ্ছিল । কিন্তু তার বাবা সেটা কিনে না দিয়েই ইট ভাঙতে চলে গেছে , সাথে একটা থাপ্পড় ফ্রি দিয়ে গেছে ।



#২ সাকু জানে এখন কি করতে হবে - হয় তিনুকে নিয়ে ঘুড়ি ওড়াতে হবে , নাহয় চিপস কিনে দিতে হবে । তার পকেটে ৫ টাকা ছিল , সকালে চা খেয়ে তাও শেষ । অতঃপর সে তার ঘুড়ি , লাটাই নিয়ে বেরিয়ে পড়ল . . . .



#৩ আজ ২৫ জুলাই , তিনুর জন্মদিন । সাকুর প্ল্যান ছিল কত কিছু করবে ! কিন্তু আজ সকালে এক বাসায় মটর ঠিক করার জন্য তার ডাক পড়েছে । কিন্তু সে তার বাচ্চা পার্টির সবাইকে জন্মদিনের কথা মনে করিয়ে দিয়ে এসেছে ।



#৫ সন্ধ্যা হয়ে গেছে , এখনো কেউ তিনুকে জন্মদিনের জন্য কেউ কিছুই বলেনি । কেনই বা বলবে ? থাক , এক জন্মদিন নাহয় এভাবেই পার করল । তারপর তিনু সন্ধ্যার বেগুনি আকাশ দেখতে বাইরে আসল ।



#৬ " শুভঅঅ জন্মদিন "

সবাই চিৎকার করে উঠল ! তাদের মধ্যে সাকু সবচেয়ে জোরে ! সবাই তিনুকে ধরে ঘুরতে লাগল । তিনু তো অবাক ! এ তো সবারই মনে আছে ! তবুও তিনু অভিমান করার ভান করল । তখন সাকু তার হাতে সেই চিপসটা এগিয়ে দিল । আজকে মটর ঠিক করে সে একশ বিশ টাকা পেয়েছে । তিনু এখন চিপসটা বুকে আগলে রেখেছে । এটা এখন তার কাছে সোনার চেয়েও দামী , সে এখন পৃথিবীর সবচেয়ে সুখী গরীব !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.