নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ত্রিযামার অশনি

সাকু ভাই

সাকু ভাই › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষমান দুপুর

৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫

সময় - দুপুর ১:২০ ।



সাকু রাজারবাগের মোড়ে জ্যামে বসে আছে । গত ২০ মিনিট ধরে এই রাস্তাটা একদমই স্থির হয় আছে । সামনে গাড়িগুলো হর্ন দিয়ে দানবের মত ছুটে যাচ্ছে ॥ সামনের ট্রাফিক পুলিশ হঠাৎ একটা বুড়ো রিকশাওয়ালাকে পেটাতে শুরু করল ! উনার দোষ উনি লাইনের সামনে এসে পড়েছেন । সাকু দেখল থুথুড়ে বুড়োকে লাঠি দিয়ে দুইটা বাড়ি দেবার পর পুলিশ চাকার হাওয়া খুলে দিল । রিকশাওয়ালা তার প্যাসেণ্জার নামিয়ে রিকশাটা হাটিয়ে নিয়ে যেতে থাকল . . . .



সময় - দুপুর ১ : ২৩

জ্যাম এখনো ছাড়েনি । পাশের ফুটপাত দিয়ে সাইকেল ও ভটভটিগুলো বেল দিতে দিতে ছুটে চলেছ । কিন্তু এখন সাকু একটা HUNK বাইক দেখতে পাচ্ছে । সেটি পুরো ফুটপাত দখল করে এগিয়ে আসছে । পিছে হোন্ডায় করে একজন পুলিশও আসছে । সাকু ভাবল , আজকে হয়ত পুলিশ এই বাইকওয়ালাকে ফুটপাতে বাইক চালানোর জরিমানা করবে । কিন্তু কি আশ্চর্য ! পুলিশটা ফুটপাত থেকে নেমে বামে চলে গেলো আর HUNK গেল সোজা . . . . .

সময় - দুপুর ১: ২৫



অবশেষে জ্যাম ছেড়েছ । সাকু রিকশায় বসে ভাবছে , মানুষ কিভাবে MAN OF STEEL এর সুপারম্যানের ক্ষমতা দেখে অবাক হয় ? যেখানে বাংলাদেশের রিকশাওয়ালা রোদে পুড়ে , বৃষ্টিতে ভিজ রিকশা চালিয়েও ক্ষুধা -কষ্টে থাকে . . . . .

সাকু ভাবল , নিশ্চই এ রিকশাওয়ালারাই বাংলাদেশী Man of steel |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.