নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ এক যন্ত্রমানব

অর্ঘ্য কাব্যিক শূন্য

স্বপ্নবাজ এক যন্ত্রমানব

অর্ঘ্য কাব্যিক শূন্য › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য......

১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

স্বপ্নটা কেন জানি সাদা কালো ছিল না... রঙিন ক্যানভাসে মায়াবী একজোড়া চোখ
ভেসে আসছিলো বারবার... সেই মায়ায় আচ্ছন্ন আমি কেন জানি
হাত বাড়িয়ে একটু ছুঁয়ে দিলাম তোমায়...
কি জীবন্ত সেই স্পর্শ... এখনো হাতে লেগে আছে... !
ইচ্ছে করছে না বন্ধ চোখ দুটিকে মুক্তি দিতে......

এতোটা মায়া কিভাবে জমিয়ে রাখো ? একটুখানি তো দিয়ে দিতে পারো নাকি... !
মায়ার সেই গভীরতাময় সমুদ্রে কি এতোটাই মাদকতা যে যুগে যুগে হাজারো
সলজ্জ কাব্যনুভূতির প্রকাশ ঘটেছে কবি মহাকবিদের নিপুণ মুগ্ধতায় ?
সহস্র ক্রোশ পথ পাড়ি দিয়ে ভবঘুরের দল জীবনের মায়া ত্যাগ করে
বুক চিতিয়ে লড়তে দাঁড়িয়ে যায় যুদ্ধক্ষেত্রে... !

কাব্যিক যে আমি হতে পারবো না... ঐ মায়ার ভাষা প্রকাশের মত যোগ্যতা...
শ্রুতিমধুর শব্দভাণ্ডারের বড্ড অভাব এই ক্ষুদ্র গুনমুগ্ধের... ! !
তোমাকে হারিয়ে ফেলার ভয়টা প্রতিমুহূর্তে আতঙ্কের বেড়াজালে আবদ্ধ রাখে আমায়...
নইলে যুদ্ধক্ষেত্রে সাহসিকতার চরম পরীক্ষায় কেউ আমায় হারাতে পারতো না... !

বিশ্বাস কর... তোমার মায়ার ঘোরটা কাটাতে সায় দেয়না হৃদয়...
বড্ড সাধ জাগে ঐ অপরূপ দুটি চোখের পাতায় ভালোবাসার চুমুটা সযত্নে এঁকে দিতে...
একটু নির্লজ্জতার আভাস পাচ্ছ কি ? রাগ করেছ ?
কি করবো বল... ! যেদিন প্রথম দেখেছিলাম তোমাকে... সেদিন থেকেই কেমন যেন
একটা পাগল করা নেশা সারাক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে আমাকে......
এই আবেশের লাগামটা যে আমার হাতে নেই... !

একান্তই নিজের বলে ভেবে নিয়েছিলাম তোমায়... কারো কাছে এমন নিবিড়
সমর্পণে এতোটা আনন্দ কেন জাগে হৃদয়ে... বলতে পার কি ?

সম্ভবত নিজেকে হারিয়ে ফেলেছি তোমাকে ভাবতে ভাবতে...
তাই কথাগুলো ঠিক তোমার মনের মত করে বলতে পারছি না... !
কিছু মনে করো না... !
আজকের মত না হয় ইতি টানছি...
ভালোলাগার এই রেশটুকু জমিয়ে রাখবো পরম আদরে...
শুধু একটা কথা জেনে রেখো...

" ভালোবাসি... ভালোবাসি... ভালোবাসি... "

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

ডি মুন বলেছেন: কবিতা ভালো লেগেছে

++++++++++

শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.