| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমনও একটা মুহূর্ত আসে...
কেউ কেউ ভুল করে কল্পনায় ভালোবাসার গল্পটা লিখে ফেলে...
কল্পনার কাগজে পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে থাকে ' তুমি ' আর ' আমি ' !
সেই ' তুমি ' আর ' আমি ' মিলে সত্যি সত্যি কখনো ' আমরা ' হয় না... !
ততক্ষণে কিন্তু কল্পনায় অনেকটা পথ একসাথে হাঁটা হয়ে গেছে... !
পৃষ্ঠার পর পৃষ্ঠা... কলমের কালির বিন্দু বিন্দু ফোঁটায় রচিত আবেগের সিন্ধু সমান
ভালোবাসার গল্পটা... হুট করে ঝাপসা হয়ে যায়...
' তুমি ' এসে ফিসফিস করে ' আমি ' কে একটা ইরেজার হাতে তুলে দিয়ে বলে...
" ভুলে যাও... ! মুছে ফেলো সব... ! আস্তে আস্তে... ! "
' আমি ' নামের একজন সেই ইরেজারটা হাতে নিয়ে পাগলের মত
নিজের ভালোবাসার গল্পটা মুছে ফেলতে চায়... !
প্রতিটি বিকেলে... প্রতিটি রাতে... প্রতিটি সূর্য ওঠা সকালে... প্রতিটি সন্ধ্যায়...
কলমের কালি মুছে না... ইরেজারটাই শুধু ক্ষয়ে যায়...
ভালোবাসা মুছে না... ' তুমি ' মুছে না... হৃদয়টাই শুধু ক্ষয়ে যায়...
একটু একটু করে ক্ষয়ে যায়... !
নিঃশব্দে... নিভৃতে...!
©somewhere in net ltd.