নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ এক যন্ত্রমানব

অর্ঘ্য কাব্যিক শূন্য

স্বপ্নবাজ এক যন্ত্রমানব

অর্ঘ্য কাব্যিক শূন্য › বিস্তারিত পোস্টঃ

সেই তুমি......

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৬

প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিনের রেশটা এখনো যায় নি, জানো ? হৃদয়ের মানসপটে আঁকা হয়ে গিয়েছিলো ঐ নেশা ধরানো মুখটার ঠোঁটের কোণের এক চিলতে হাসিটা...
সেদিন তুমি একটা গান গেয়েছিলে... কার অপেক্ষাতে অপার হয়ে বসে ছিলে তুমি ?
কেঁপে কেঁপে ওঠা আবেগী কণ্ঠটায় কেমন এক আশ্চর্য জলতরঙ্গের খেলা... মন্ত্রমুগ্ধ
হয়ে ছিলাম সেই মুহূর্তগুলোতে...

প্রথমবার শুনেই সুমধুর কণ্ঠটার প্রেমে পড়ে গিয়েছিলাম... কল্পনাও করিনি সেই কণ্ঠের অধিকারিণীর মনটাও এতোটা সুন্দর হবে... তাই তো অসাধারণ এই তুমিকে কিভাবে যেন
ভালবেসে ফেললাম...
একটু হলেও কি তখন উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম ? না, মনে হয়...
অতীত, বর্তমান, ভবিষ্যৎ - সবই আপেক্ষিক... হিসাব নিকাশটা ভালোবাসায় আসে না
বোধহয়... আনার চেষ্টাও করি নি কখনোই...

ভালো লাগাটাকে ভালোবাসার চাদরে মুড়ে দেয়ার জন্য সময়টা হয়তো বেশীরভাগ ক্ষেত্রেই
একটু বেশিই লাগে... তবে তোমার প্রতি দুর্নিবার ভালো লাগাটা কিভাবে এত তাড়াতাড়ি
ভালোবাসায় রূপ নিলো... সেটা আমার কাছে একটু আশ্চর্যই...
মাঝে মাঝে কি তবে মনের গতিপথ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা এতোটাই অসহায় ?
হয়তো... ! !

কিছু কিছু ভালোবাসা আছে... কোন অর্থেই এদের সংজ্ঞায়িত করা যাবে না...
ভবিষ্যৎ নামের অমোঘ নিয়তির রশিটা এদের ক্ষেত্রে বড্ড ছাড়া ছাড়া...
একতরফা ভালোবাসার অনিশ্চয়তাটা সবচেয়ে বেশী... হয়তো বন্ধুত্বের আড়ালে
ভালোবাসাটা নিঃশব্দে এগুতে থাকে...
একটা না একটা সময় কোন একজনকে থেমে যেতে হয়...
জীবন কিন্তু থেমে থাকে না... বহমান নদীর অবিরাম স্রোতধারার মতো বয়ে চলে...
ক্লান্তিহীন...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.