| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরিয়ন
সাদাকে সাদা এবং কালোকে কালো বলুন অথবা মানতে না পারলে দুরে ------।
গত প্রায় এক মাস ধরে অস্বাভাবিক হারে বেড়ে গেছে সরকাপন্থীদের বিদেশ যাত্রা। বিদেশ যেতে তারা ব্যবহার করছেন ভ্রমণ ও বিজনেস ভিসা। যাওয়ার সময় তারা সঙ্গে নিয়ে যাচ্ছেন কোটি কোটি টাকা। ইমিগ্রেশন নিরাপত্তা বিভাগ ও গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা গেছে।
গত তিন সপ্তাহে প্রায় ৭ হাজার বাংলাদেশি মালয়েশিয়া গেছেন। থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার হারও এমন অস্বাভাবিক। সব মিলিয়ে প্রতিদিনই গড়ে প্রায় ৫০০ ব্যক্তি বিদেশ যাচ্ছেন।
বিদেশগামীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবারে সদস্য, সরকারপন্থী সচিব, মন্ত্রীদের ব্যক্তিগত সচিব, সহকারি ব্যক্তিগত সচিব, সরকারদলীয় রাজনীতিক, পুলিশের আলোচিত কর্মকর্তা ও সরকাপন্থি ব্যবসায়ী।
ইমিগ্রেশন নিরাপত্তা বিভাগ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, দেশ ছাড়ার প্রক্রিয়া নির্বিঘ্ন করতে প্রতিদিনই সরকারের বিভিন্ন মন্ত্রীর ফোন আসছে ইমিগ্রেশন শাখায়। তাদের এক কথা-যিনি যাচ্ছেন তিনি মন্ত্রীর ঘনিষ্ঠ। কোনভাবেই লাগেজ ও ব্যাগ চেক করার নামে তাকে যেন হয়রানি না করা হয়।
ফলে বিদেশ যাত্রার সময় সরকারদলীরা ব্যাগে ভরে কী নিয়ে যাচ্ছে তা জানতে পারছেন না ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তারা। গোয়েন্দা বিভাগ ও ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে কয়েক জনের বিদেশ যাত্রার সময় কড়াকড়ি আরোপ করায় উল্টো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব থেকে বদলি করা হয়েছে।
এক কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস সাইফুজ্জামান শিখরের খালাতো ভাই শওকত মোটা অঙ্কের টাকা নিয়ে দেশের বাইরে গেছেন। কিছুদিন পরেই তিনি ফিরে আসেন।’
এর কয়েক দিন পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের আমেরিকা প্রবাসী কন্যা দেশে আসেন। কয়েক দিন অবস্থান করে যখন ফিরে যান তখন তার কাছে থাকা দুটি ব্যাগে অর্থ ছিল সন্দেহ করে তল্লাশির চেষ্টা করা হয়েছিল। কিন্তু উল্টো কেন তল্লাশির চেষ্টা করা হয়েছিল তা জানতে চেয়ে একজন কর্মকর্তাকে শোকজ করা হয়, জানান ইমিগ্রেশন পুলিশের এই কর্মকর্তা।
এদিকে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলাকারী এক পুলিশ কর্মকর্তা একাধিক বার দেশের বাইরে গেছেন। প্রতিবারই তিনি প্রবাসী স্ত্রীর কাছে অর্থ রেখে আসেন বলে জানা গেছে।
গোয়েন্দারা জানান, অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে দেশে বসবাস ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে ভরসা পাচ্ছেন না তারা। সরকার বদল হলে দুর্নীতির অভিযোগে ফেঁসে যেতে পারেন। বিষয়টি মাথায় রেখেই তারা প্রবাসী হওয়ার সুযোগ খুঁজছেন। এরই ধারাবাহিকতায় দেশের বাইরে অবস্থানের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন।
সূত্র : আরটিএনএন। ০৬ এপ্রিল,২০১৩
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪
অরিয়ন বলেছেন: জি ভাই, হানিফ নাকি তার পরিবারকে ইন্ভেস্টর ক্যাটাগরিতে কানাডা পাঠিয়ে দিয়েছে। এই ক্যাটাগরিতে যেতে অনেক টাকা লাগে। এতো টাকা পেল কোথায়?
২|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫
আল-রোমান বলেছেন:
৩|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কন কি? তাইলে হেফাজতের টাকা আসাতাছে কই থিক্যা। ফাউল প্যাচাল থামান।
কোকোর টাকা ফেরত আসা পছন্দ হয় নাই বুঝি?
মিথ্যা বলার মত গুনাহ কইরা আর আস্তিক সাইজেন না।
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮
অরিয়ন বলেছেন: লেখক বলেছেন: চাপাবাজি ভন্ডামী বন্ধ করে এয়ারপোর্টে গিয়ে গোয়েন্দা বিভাগ ও ইমিগ্রেশন পুলিশে পরিচিত কেও থাকলে জানতে চেষ্টা করুন সব ফকফকা হয়ে যাবে। তবে আপনাদের যে স্বভাব হাতেনাতে প্রমান পাওয়ার পরও আওয়ামী স্টেরিও চালিয়ে বলতেই থাকবেন এসব মিথ্যা।
এতো অন্তর জ্বালার কারনটা কি ?
৪|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮
করোনী বলেছেন: না পালালে যে খবর আছে !
৫|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: "চোরের মন পুলিশ-পুলিশ"ভাগবো না তয় কি করবো!
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১০
অরিয়ন বলেছেন: দেশ প্রমিকে টইটুম্ভর বর্তমান সরকার ! আর আপনি বলেন চোর , হাসুদি কিন্তু মাইন্ড করব।
৬|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
িট.িমম বলেছেন: আজকে মানবজমিনেও এই রকম একটা লেখা পরছি। @ ঠোটকাটা দালালি করলেও সাহেব চোখ কান খোলা রাখেন।
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯
অরিয়ন বলেছেন: তাদের যে স্বভাব হাতেনাতে প্রমান পাওয়ার পরও আওয়ামী স্টেরিও চালিয়ে বলতেই থাকবেন এসব মিথ্যা। তারা অন্ধ বাকশালী দালাল।
৭|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬
লালমিয়াভাই বলেছেন: ওরা বসন্তের কোকিল, সুযোগ বুঝে পগার পার । আর আমরা আম জনতা আছি থাকবো এই দেশটাকে নিয়ে।
এ কুলাংগার রা দেশটাকে ধবংস করে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছিনা। শাহবাগের আন্দোলন যদি এদের অপকর্মের বিরুদ্ধে হত, জাতি হয়ত আবার নতুন করে জেগে উঠতে পারত, কিন্তু ওদের নষ্ট রাজনীতির কাছে হারলো গণজাগরণ, হারলো ইসলাম , আজ তাই শুরু হল মতিঝিল....... এর শেষ কোথায়, যে আগুন ওরা জ্বেলে দিয়েছে তা নেভাবে কিভাবে ?
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬
অরিয়ন বলেছেন: সরকার-স্পন্সরড, মিডিয়া-তেলে-তৈলাক্ত শাহাবাগি কর্তৃক সব মানব প্রজ্ঞাকে বিদায় দিয়ে আবেগের বুলডোজার আমদানি করা হয়েছে। এর ফলে বর্তমান সময়ের প্রধান দাবি তত্ত্বাবধায়ক ইস্যুটি সম্পূর্ণ চাপা পড়ে গেছে। পদ্মা সেতু বা সাঁকোর উপর দিয়ে পার হওয়ার চিন্তা বাদ দিয়ে জনগণ ব্যস্ত হয়ে পড়েছে কাদের মোল্লাকে জীবন সাঁকোর অপর পারে পাঠানোর উদ্দেশে। দরবেশ বাবাজি, হলমার্ক ও আবুলদের সঙ্গে পাঠানোর শ্লোগান থাকলে না হয় একটা কথা ছিল।এরকম একটা আন্দোলন বর্তমান সরকারের যাবতীয় অপকর্ম ধামাচাপা দিতে খুবই প্রয়োজন ছিল।
ধন্যবাদ আপনাকে।
৮|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭
শেরশাহ০০৭ বলেছেন: কস কি মমিন
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫
অরিয়ন বলেছেন: হাছা কথা। তবে আমি কই নাই। মিডিয়াতে আইছে।
৯|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২
সরদার হারুন বলেছেন: ঠিক, সব চোরেরা তাদের আদিবাস ফাকিস্থানে যাইতেছে ।
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩
অরিয়ন বলেছেন: ঠিকই কইছেন। এখনো জিন্না কোট গায়ে দেয়, দলের নামটা পর্যন্ত উর্দুতেই রয়ে গেছ।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫
সত্য কথা বলি বলেছেন: কি কন ভাই ! অহনেই যাইতাছেগা ! ও আচ্ছা আগেভাগে, বিপদ আসার আগেই !