নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

cloud number nine

আমি নিজের মৃত্যুকে বরণ করে নেয়া অজেয় একিলিস নই । আমি নিজের প্রেমে আত্মহারা নার্কিসাস নই । আমি অসম্ভবকে সম্ভব করা মহাবীর ... হেরাক্লেস নই। আমি পৃথিবীর ভার ধরে থাকা এটলাস নই । দুর্গম পথ পারি দিয়ে আসা ইথাকার রাজা ওডিসিউস নই । আমি সৌন্দর্যের প্রতিরূপ আদোনিস ন

অরন্য শাহরিয়ার

আমি নিজের মৃত্যুকে বরণ করে নেয়া অজেয় একিলিস নই । আমি নিজের প্রেমে আত্মহারা নার্কিসাস নই । আমি অসম্ভবকে সম্ভব করা মহাবীর ... হেরাক্লেস নই। আমি পৃথিবীর ভার ধরে থাকা এটলাস নই । দুর্গম পথ পারি দিয়ে আসা ইথাকার রাজা ওডিসিউস নই । আমি সৌন্দর্যের প্রতিরূপ আদোনিস নই! আমি অতি সাধারণ! ভুলে ঘেরা এক মানব! অরণ্য শাহরিয়ার

অরন্য শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

ক্ষুদার্থ ও ক্ষুদাহীন...

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫

একঃ
বেলা দ্বীপ্রহর।

সকাল থেকে কাদা খেলায় মত্ত রাজু! বয়স বেশি না ৭ কিবা ৮! সমবয়সীদের সাথে কাদার বাসন গড়া অ ভাঙ্গার খেলা চলছে!

কিন্তু খালি পেটে আর কত? সকাল থেকে যে না খাওয়া...

নাহ! আর না!

খেলায় ইস্তফা দিয়ে বাড়ি চলল রাজু!

_ মা ...। ও মা! খিদা লাগসে ! ভাত দে !

সারাদিন খালি খাই আর খাই ! আমার মাথা খা ! ভাত নাই ঘরে !

আর কিছু বলে না রাজু ! এইটুকু বয়সেই ও শিখে গেছে দারিদ্রতা কি জিনিস ! না খেয়েই ঘুমিয়ে পরে ও!

দুইঃ

_ অনি...! লক্ষি বাবা !! কই পালালো আমার সোনামনি টা ! সেই কখন একটু পায়েস খেলি ! দুপুর হয়ে গেল যে বাবা! চিপ্স চকলেট এ কি পেট ভরে?

এই তো পেয়েছি ! লক্ষি বাবা আমার খেয়ে নে !

না না না ! আমি খাবো না !

_না খেলে যে শরীর খারাপ করবে বাবা । আচ্ছা শুধু দুধ টুকু খেয়ে নে ?

না না না ! আমি খাব না না না !!! আমি খেলবো মা !

_ উফফ ! ছেলেটাকে নিয়ে আর পারলাম না !

তিনঃ

হ্যালো! হ্যা শুনছ? অনি সোনামনির জ্বর জ্বর ভাব !

_ কখন থেকে ?

জানি না ! তুমি এখন ই ডাক্তার নিয়ে বাসায় আসো !

(ডাক্তার আসার পর)

দেখুন তো কিচ্ছু খাচ্ছে না ও ... কি হলো ওর! সিরিয়াস কিছু না তো _ আরে ভাবি এতো ভাবছেন কেন দেখছি আমি ।

কই ! তেমন কিছুই হয়নি ! সামান্য জ্বর ! আমি অসুধ লিখে দিচ্ছি কি বলছেন! সামান্য জ্বর! না আমি কিচ্ছু শুনতে চাই না এমন অসুধ দিন জেন এক্ষুনি সেরে যায় আমার সোনামনি টা...

_ আহা ভাবি এতো উত্তেজিত হবেন না ! ঠিক হয়ে যাবে।

অনি সোনামনি কি হল তোর ...।

চারঃ

কয়েকদিন হল রাজুর বেশ জ্বর। কথা পর্যন্ত বলে না ও।

দুদিন ডাক্তারের কাছে গিয়ে ফিরে এসেছে রাজুর বাবা ! ডাক্তারের জন্য যে পয়সা নেই তার কাছে।

আজ অবস্থা একটু বেশি খারাপ ওর!

পাশের বারির মুন্সি ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করে ডাক্তার আনতে গিয়েছে রাজুর বাবা !

ডাক্তার আসতে আসতে সব শেষ! অনি যে নেই আর...।

বাসায় ফিরে রাজুর বাবা দেখে সবাই কাদছে... কাদছে রাজুর মা ও ... "বাজান ভাত খাবি না ? তর বাপে যে চাল কিন্না আনছে বাজান! ওঠ বাজান ভাত খাবি না?" ...



~অরন্য শাহরিয়ার

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.