নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরণ্য মোস্তাফিজ

i am a limited edition. there is no other copies ;)

অরণ্য মোস্তাফিজ › বিস্তারিত পোস্টঃ

প্রথম ইংরেজি গ্রামার শিখা

১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০০

ছোটবেলায় হাফপ্যান্ট পড়ে যখন আব্বুর পিছনে মোটরসাইকেলে করে স্কুল এ যেতাম, তখন সবসময় আব্বু আমাকে Translation জিজ্ঞাসা করত। উক্ত Translation ছিল এইরুপ, আব্বু জিজ্ঞাসা করতো, বলতো আব্বু “আমি যাই” ইংরেজি কি ? আমি বলতাম I GO । আব্বু খুব খুশি হয়ে আবার জিজ্ঞাসা করতো বলতো আব্বু “তুমি যাও” ইংরেজি কি ? আমি আনন্দে গদগদ হয়ে বলতাম YOU GO। আব্বু আরও খুশি হয়ে প্রশ্ন করতো , বলতো আব্বু “করিম যায়” ইংরেজি কি ? আমি আহ্লাদে আটখানা হয়ে বলতাম KARIM GO । আমার এই টাইপ উত্তর শোনার পরপরই আব্বু তার মোটরসাইকেল সাইড করতো এবং ঠাশঠাশ কইরা থাপ্পড় মাইরা বলতো বদমাইশ পোলা তোরে হাজারবার বলছি Third person singular number হইলে verb এর শেষে ‘S’ বা ‘ES’ যোগ হয় !!! জীবনের প্রথম English Grammar টা এই ভদ্রলোকের কাছ থেকেই শিখা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.